দুই বাসের প্রতিযোগিতায় চাপা পড়ে হাসপাতালের নিরাপত্তাকর্মীর মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি
বোগদাদ পরিবহনের বাসের চাপায় নিহত বিল্লাল হোসেন। ছবি: সংগৃহীত

চাঁদপুরের হাজীগঞ্জে যাত্রীবাহী বাসচাপায় বিল্লাল হোসেন (৪৮) নামের হাসপাতালের নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। তিনি হাজীগঞ্জ বাজারের ডক্টরস সিটি স্ক্যান হাসপাতালের নিরাপত্তাকর্মী ছিলেন।

আজ রোববার সকাল ৮টার দিকে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের হাজীগঞ্জ টোরাগড় মনির ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত বিল্লাল শাহরাস্তি উপজেলার টামটা উত্তর ইউনিয়নের মুড়াগাঁও গ্রামের ভূঁইয়া বাড়ির সাহেব আলী ভূঁইয়ার ছেলে।

স্থানীয় বাসিন্দারা জানান, সকালে কুমিল্লা থেকে আইদি পরিবহনের যাত্রীবাহী একটি বাস চাঁদপুরের দিকে যাচ্ছিল। বাসটির পেছনে ছিল বোগদাদ পরিবহনের আরেকটি বাস। এ সময় আইদি পরিবহনের বাসটিকে অতিক্রম করতে চেয়েছিল বোগদাদ পরিবহনের বাসটি।

কিন্তু আইদির বাস বোগদাদকে সেই সুযোগ দেয়নি। তখন বোগদাদ বাসটি ভুল পথে (রং সাইডে) ঢুকে পড়ে সড়কের পাশে থাকা বিল্লাল হোসেনকে চাপা দেয়। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান।

সেন্টু নামের স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘দুই বাসের অসুস্থ প্রতিযোগিতার কারণে অসহায় ও দরিদ্র লোকটির মৃত্যু হয়েছে। এটি তারা ইচ্ছাকৃতভাবে করেছে। ঘটনার পরই বাস দুটি রেখে চালক ও সুপারভাইজার পালিয়ে যান।’

নিহত বিল্লাল হোসেনের চাচা আবদুল মান্নান ভূঁইয়া বলেন, তার তিন সন্তান রয়েছে। বাড়ি থেকে প্রতিদিন হাসপাতালে এসে কাজ করতেন।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান বলেন, দুর্ঘটনায় জড়িত বোগদাদ ও আইদি পরিবহনের বাস দুটি জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

দৌলতপুরে ফুঁসছে পদ্মা, ৫০ হাজার মানুষ পানিবন্দি

পদ্মা নদীর পানি বাড়তে থাকায় কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সীমান্তবর্তী রামকৃষ্ণপুর ও চিলমারী ইউনিয়নের কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। লোকালয়ে পানি ঢুকে পড়ায় দুই ইউনিয়নের প্রায় ৫০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। পরিস্থিতি বিবেচনায় রামকৃষ্ণপুর ও চিলমারী ইউনিয়নের ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের জন্য

৫ ঘণ্টা আগে

অনলাইন প্রতারক চক্রের সদস্য সন্দেহে আটক ৭০ বিদেশি নাগরিক

চট্টগ্রাম নগরীর খুলশীর একটি ভবন থেকে ৭০ জন বিদেশি নাগরিককে আটক করেছে পুলিশ। তাদের কাছে পাওয়া গেছে বিভিন্ন ধরনের ইলেকট্রনিক ডিভাইস। পুলিশ বলছে, এসব বিদেশি নাগরিক অনলাইন প্রতারণা চক্রের সঙ্গে জড়িত থাকতে পারেন।

১০ ঘণ্টা আগে

৩০ মিনিটে নিয়ন্ত্রণে মহাখালীর ভবনের আগুন

বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে এসকেএস শপিং মলের পেছনে ব্রিটিশ আমেরিকান টোবাকোর পুরনো ভবনের পাশে এ আগুন লাগে। বেলা পৌনে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

১ দিন আগে

মহাখালীতে এসকেএস শপিং মলের পেছনের ভবনে আগুন

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম বলেন, আজ বেলা ১১টা ১২ মিনিটে মহাখালীতে আগুন লাগার খবর পান তারা। খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট পাঠানো হয়েছে। ইউনিটগুলো আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

১ দিন আগে
Advertisement