মাদরাসার আবাসিক কক্ষে ২ ছাত্রের মারামারি, হাসপাতালে একজনের মৃত্যু

সাভার (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ১৫ এপ্রিল ২০২৬, ১১: ০৩
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি: সংগৃহীত

সাভারের হেমায়েতপুরের শরিয়াতুল কুরআন মাদরাসার আবাসিক কক্ষে দুই ছাত্রের মধ্যে মারামারির ঘটনায় মো. গোলাম রহিম (১৩) নামের এক ছাত্রের মৃত্যু হয়েছে। তাদের বাড়ি হেমায়েতপুরের যাদুরচর গ্রামে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। গোলাম রহিম মাদরাসাটির আবাসিক কক্ষেই থাকতেন। তার বাবার নাম আমিরুল ইসলাম।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত গোলাম রহিমের ভাই মো. রাব্বি জানান, মঙ্গলবার রাতে মাদরাসার আবাসিক কক্ষে আরেক শিক্ষার্থীর সঙ্গে গোলাম রহিমের হাতাহাতি হয়। একপর্যায়ে তিনি গুরুতর আহত হন। পরে সহপাঠীরা তাকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যায়।

তিনি আরও জানান, সেখানে অবস্থার অবনতি হলে দ্রুত ঢামেক হাসপাতালে স্থানান্তর করা হয়। বুধবার ভোর সাড়ে ৪টার দিকে ঢামেকের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক গোলাম রহিমকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে। পুলিশ ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ করছে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড: সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১টা ১৫ মিনিট থেকে ২০ মিনিটের মধ্যে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ও অন্য বিচারপতিদের প্রবেশপথে ককটেলটি বিস্ফোরণ করা হয়। তবে কে বা কারা ককটেলটি ছুড়ে পালিয়েছে, তা তাৎক্ষণিকভাবে বলতে পারেননি সেখানে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা।

৬ ঘণ্টা আগে

সাতক্ষীরায় বিআরটিসি বাসের চাপায় বাইক আরোহী নিহত

ধাক্কায় শুভঙ্কর মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে যান। এ সময় বাসটির পেছনের একটি চাকা তার মাথার ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানান এসআই অনিরুদ্ধ।

৭ ঘণ্টা আগে

সাবেক এমপি আজিজুল হককে ধরে পুলিশে দিল ছাত্রদল

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা বলেন, ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীদের সহযোগিতায় আজিজুল হককে আটক করা হয়। পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

৭ ঘণ্টা আগে

চট্টগ্রামে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ, কর্ণফুলীতে সড়ক অবরোধ

কর্ণফুলী থানার ওসি নুর আহমদ জানান, রাত ৮টা ১৫ মিনিটের দিকে আন্দোলনকারীরা অবরোধ কর্মসূচি শেষ করে চলে যান। তিনি বলেন, “আন্দোলকারীরা তাদের কর্মসূচি শেষ করে চলে গেছেন। এখন যান চলাচল শুরু হয়েছে। যানজট কমাতে আমরা কাজ করছি।”

১ দিন আগে
Advertisement