প্রতিবেদক, রাজনীতি ডটকম

মোবাইল গেম, সামাজিক যোগাযোগমাধ্যমের আসক্তি ও মাদক থেকে তরুণদের দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে মেহেরপুরের গাংনী উপজেলায় তিন মাসব্যাপী ফুটবল বিতরণ কর্মসূচি শুরু করেছে বসুন্ধরা শুভসংঘ।
কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন ফুটবল দল ও ক্লাবের খেলোয়াড়দের মাঝে ফুটবল বিতরণ করা হবে। পাশাপাশি তরুণদের মধ্যে ক্রীড়াচর্চা, সুস্থ বিনোদন ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানিয়েছেন আয়োজকরা।
বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে উপজেলার রামনগর ফুটবল একাদশের খেলোয়াড়দের হাতে ফুটবল তুলে দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এলাকার বিশিষ্ট শিক্ষক ও সমাজকর্মী মো. সবুজ খান।
তিনি বলেন, ‘বর্তমান সময়ে তরুণদের সামনে নানা ধরনের চ্যালেঞ্জ রয়েছে। খেলাধুলা শুধু শরীর ও মনকে সুস্থ রাখে না, এটি নেতৃত্ব, শৃঙ্খলা ও দায়িত্ববোধও গড়ে তোলে। একজন সফল ক্রীড়াবিদ সমাজে ব্যাপক পরিচিতি ও সম্মান অর্জন করতে পারেন। তাই তরুণদের এখন থেকেই নিজেদের ভবিষ্যৎ লক্ষ্য নির্ধারণ করা উচিত।’
ফুটবল পেয়ে রামনগর ফুটবল একাদশের অধিনায়ক দিহান বলেন, ‘আমরা নিয়মিত খেলাধুলা করি। নতুন ফুটবল পাওয়ায় আমাদের অনুশীলনের আগ্রহ আরও বেড়েছে।’
কর্মসূচির দ্বিতীয় দিনে শুক্রবার পশ্চিম মালসাদহ (৫ নম্বর ওয়ার্ড) ফুটবল ক্লাবের খেলোয়াড়দের মাঝেও একটি ফুটবল বিতরণ করা হয়। ক্লাবের অধিনায়ক রাব্বি বলেন, ‘এই উপহার আমাদের জন্য বড় অনুপ্রেরণা। এতে আমাদের দায়িত্বও বেড়ে গেল।’
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ গাংনী উপজেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফাহাদ হোসেন শিহাব। তিনি বলেন, ‘মাদক ও অনলাইন গেমিংয়ের সবচেয়ে কার্যকর প্রতিষেধক হলো খেলাধুলা। সুস্থ সমাজ গঠনে মাঠমুখী তরুণ প্রজন্মের কোনো বিকল্প নেই। খেলাধুলা যেমন শারীরিক সুস্থতা নিশ্চিত করে, তেমনি এটি সম্ভাবনাময় পেশাও হতে পারে।’
তিনি আরও বলেন, ‘তরুণদের এখনই সিদ্ধান্ত নিতে হবে তারা কোন পথে এগোতে চায়। সময়ের সঠিক ব্যবহার করলে খেলাধুলাও উজ্জ্বল ভবিষ্যতের দ্বার খুলে দিতে পারে।’
অনুষ্ঠানে বসুন্ধরা শুভসংঘ গাংনী উপজেলা শাখার উপদেষ্টা পারভেজ সাজ্জাদ, সহসভাপতি আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক খায়রুল বাসার এবং কার্যনির্বাহী সদস্য জায়েদ কবির, ইয়াসিন হাবিব ও ওয়াহিদুজ্জামান স্বপ্নীল উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা শাখার সভাপতি রাজু আহমেদ বনি। তিনি বলেন, ‘এই কর্মসূচির মূল লক্ষ্য তরুণদের খেলাধুলার সঙ্গে আরও সম্পৃক্ত করা। খেলাধুলাকে শুধু বিনোদন নয়, সম্ভাবনাময় ক্যারিয়ার হিসেবেও বিবেচনা করতে হবে। নিয়মিত অনুশীলন ও পরিকল্পনার মাধ্যমে ফুটবল কর্মসংস্থান ও সাফল্যের ক্ষেত্র তৈরি করতে পারে।’
স্থানীয়দের মতে, খেলাধুলার সরঞ্জাম ও উৎসাহের অভাবে অনেক প্রতিভাবান কিশোর-তরুণ মাঠ থেকে দূরে সরে যাচ্ছে। বসুন্ধরা শুভসংঘের এ উদ্যোগ তাদের আবার মাঠমুখী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তরুণদের সুস্থ বিকাশ ও মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের সামাজিক উদ্যোগ আরও সম্প্রসারণেরও দাবি জানিয়েছেন তারা।

গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।
১ দিন আগে
মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
২ দিন আগে
আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।
৩ দিন আগে
হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, ঢাকার যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার মহাসড়ককে এআই নজরদারির আওতায় আনা হয়েছে। এ জন্য মহাসড়কের ৪৯০টি পয়েন্টে স্থাপন করা হয়েছে ১ হাজার ৪২৭টি ক্যামেরা।
৩ দিন আগে