দেশ জুড়ে আবারও বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। আগামী ৩ আগস্ট থেকে ৮ আগস্ট পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে আবহাওয়ার বড় ধরনের পরিবর্তনের আভাস দিয়েছে বেসরকারি আবহাওয়া পর্যবেক্ষণ সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।
চলতি ২০২৬-২৭ অর্থবছরে শুধু পরিচ্ছন্নতা খাতেই ৩২৭ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যা আগের অর্থবছরের মূল বরাদ্দের তুলনায় প্রায় সাড়ে তিন গুণ বেশি। ২০২৫-২৬ অর্থবছরে এই খাতে সিটি করপোরেশনের বরাদ্দ ছিল ৯০ কেটি ২৩ লাখ টাকা এবং সংশোধিত আকারে এই বরাদ্দ ছিল আরও কম— ৮০ কোটি ৩৮ লাখ টাকা।
চিঠিতে বলা হয়েছে, বর্তমানে সরকারি দপ্তরগুলোর বিভিন্ন দাপ্তরিক কার্যক্রমে এআই টুলের ব্যবহার ক্রমেই বাড়ছে। এসব প্রযুক্তির মাধ্যমে কাজের গতি, দক্ষতা ও উৎপাদনশীলতা বাড়লেও অসতর্ক ব্যবহারে সরকারি সংবেদনশীল ও গোপনীয় তথ্য অননুমোদিতভাবে প্রকাশ বা তৃতীয় পক্ষের কাছে চলে যাওয়ার ঝুঁকি রয়েছে।
সাম্প্রতিক বছরগুলোতে পর্যটন খাতকে অর্থনীতির অন্যতম চালিকাশক্তি হিসেবে গড়ে তুলতে ওমান ধারাবাহিকভাবে বিভিন্ন সংস্কারমূলক পদক্ষেপ নিচ্ছে। নতুন ১৪ দিনের বিনা মূল্যের ট্যুরিস্ট ভিসা সেই উদ্যোগেরই অংশ, যা বিদেশি পর্যটকদের জন্য দেশটিতে প্রবেশ আরও সহজ করবে এবং আন্তর্জাতিক পর্যটক আকর্ষণে ইতিবাচক ভূমিকা রাখত
সোমবার (৩ আগস্ট) স্পট মার্কেটে প্রতি আউন্স সোনার দাম ০ দশমিক ৭ শতাংশ বেড়ে ৪ হাজার ৬৮ দশমিক ৫৪ ডলারে উঠেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচার্সের দাম বেড়েছে ০ দশমিক ৯ শতাংশ, যা বিক্রি হয়েছে প্রতি আউন্স ৪ হাজার ৬৬ দশমিক ৬০ ডলারে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সোমবার (৩ আগস্ট) ইরানের সঙ্গে নতুন দফার আলোচনা শুরুর ঘোষণার পর বাজারে এমন প্রভাব পড়েছে। ট্রাম্প জানান, হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া ও ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে সমঝোতার সুযোগ তৈরি করতে সম্ভাব্য সামরিক হামলাও আপাতত স্থগিত রাখা হয়েছে।
সোমবার এক সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়ার কৃষিমন্ত্রী জুলি কলিন্স বলেন, এটি দেশটিতে এইচ৫ বার্ড ফ্লুজনিত প্রথম নিশ্চিত ‘ম্যাস মর্টালিটি’ বা গণমৃত্যুর ঘটনা। তিনি সতর্ক করে বলেন, আগামী দিনে আরও বিস্তৃত এলাকায় এ ভাইরাস ছড়িয়ে পড়তে পারে এবং বন্যপ্রাণীর মধ্যে আক্রান্ত ও মৃত প্রাণীর সংখ্যা বাড়তে পারে।
ইসরায়েলের জ্বালানিমন্ত্রী এলি কোহেন বলেছেন, হামাসকে নিরস্ত্র হওয়ার সুযোগ দেওয়া হলেও তা বাস্তবায়ন হবে কি না তা নিয়ে তিনি ‘খুবই সন্দিহান’। তিনি বলেন, গাজায় হামলা বন্ধের কোনো চুক্তি হয়নি এবং হামাস নিরস্ত্র না হলে এরই মধ্যে প্রায় ৭০ শতাংশ এলাকা নিয়ন্ত্রণে থাকা ইসরায়েলের পুরো গাজা দখল করা প্রয়োজন হতে পার
স্প্যানিশ কর্তৃপক্ষের জানানো প্রাণহানির এ সংখ্যা মরক্কো সরকারের ঘোষিত মৃত্যুর সংখ্যার তুলনায় অনেক বেশি। মরক্কোর স্বরাষ্ট্র মন্ত্রণালয় রোববার (২ আগস্ট) এখন পর্যন্ত ১১ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে। স্পেনের জানানো প্রাণহানির খবরগুলোও তারা যাচাই করে দেখছে বলে জানিয়েছে।
অন্যদিকে ইরান জানিয়েছে, হরমুজ প্রণালিতে নতুন নৌ পথ নির্ধারণের বিষয়ে ওমানের সঙ্গে একটি সমঝোতার খুব কাছাকাছি পৌঁছে গেছে তারা। তবে তেহরান স্পষ্ট করে দিয়েছে, এমন কোনো সমঝোতা হলেও প্রণালিটি যুদ্ধ শুরুর আগের অবস্থায় ফিরে যাবে না।