অস্ট্রেলিয়ার এইচ৫এন১ বার্ড ফ্লুর হানা, উপকূল জুড়ে মৃত পাখির ঝাঁক

ডেস্ক, রাজনীতি ডটকম
অস্ট্রেলিয়ায় এইচ৫এন১ বার্ড ফ্লুর সংক্রমণে সামুদ্রিক পাখির গণমৃত্যু খাদ্য নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি করেছে। ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো উচ্চ সংক্রমণ সক্ষমতার এইচ৫এন১ বার্ড ফ্লু ভাইরাসের আক্রমণে একসঙ্গে বিপুল পরিমাণ সামুদ্রিক পাখির গণমৃত্যুর ঘটনা নিশ্চিত করেছে দেশটির কর্তৃপক্ষ। দক্ষিণ অস্ট্রেলিয়া অঙ্গরাজ্যের কেপ জাফার উপকূলসংলগ্ন এলাকায় অসুস্থ ও মৃত বিপুলসংখ্যক সামুদ্রিক পাখির নমুনা পরীক্ষায় ভাইরাসটির উপস্থিতি নিশ্চিত করেছে জাতীয় বিজ্ঞান সংস্থা সিএসআইআরও।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, সোমবার এক সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়ার কৃষিমন্ত্রী জুলি কলিন্স বলেন, এটি দেশটিতে এইচ৫ বার্ড ফ্লুজনিত প্রথম নিশ্চিত ‘ম্যাস মর্টালিটি’ বা গণমৃত্যুর ঘটনা। তিনি সতর্ক করে বলেন, আগামী দিনে আরও বিস্তৃত এলাকায় এ ভাইরাস ছড়িয়ে পড়তে পারে এবং বন্যপ্রাণীর মধ্যে আক্রান্ত ও মৃত প্রাণীর সংখ্যা বাড়তে পারে।

সরকারি তথ্য অনুযায়ী, গত জুনে অস্ট্রেলিয়ায় প্রথম এইচ৫এন১ বার্ড ফ্লু শনাক্ত হওয়ার পর এ পর্যন্ত ৭৪টি সংক্রমণের ঘটনা নথিভুক্ত হয়েছে। এর আগে আক্রান্ত পাখিগুলো বিচ্ছিন্নভাবে পাওয়া গেলেও এবার প্রথমবারের মতো একই এলাকায় বিপুলসংখ্যক দেশীয় সামুদ্রিক পাখির প্রাণহানির ঘটনা ঘটল, যা ভাইরাসটির স্থানীয় বিস্তারের ইঙ্গিত হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, বর্তমানে সাধারণ মানুষের জন্য ঝুঁকি কম। তবে অসুস্থ বা মৃত বন্য পাখি স্পর্শ না করার পরামর্শ দিয়েছে অস্ট্রেলিয়ার স্বাস্থ্য ও কৃষি কর্তৃপক্ষ। কেউ এমন পাখি দেখতে পেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে বলা হয়েছে।

এখন পর্যন্ত অস্ট্রেলিয়ার পোলট্রি খামার বা কৃষি উৎপাদন ব্যবস্থায় এই বার্ড ফ্লুর সংক্রমণের কোনো প্রমাণ পাওয়া যায়নি। ফলে এখন পর্যন্ত খাদ্যনিরাপত্তা নিয়ে কোনো শঙ্কার কারণ নেই বলে মনে করছেন কর্মকর্তারা। তবে বন্য পাখির মাধ্যমে ভাইরাসের বিস্তার অব্যাহত থাকায় নজরদারি ও জৈবনিরাপত্তা আরও জোরদার করা হয়েছে বলে জানান তারা।

বিশ্ব জুড়ে ২০২১ সাল থেকে ছড়িয়ে পড়া এইচ৫এন১ (ক্লেড ২.৩.৪.৪বি) ভাইরাস লাখো বন্য পাখি ও খামারের পোলট্রির প্রাণহানির পাশাপাশি বিভিন্ন স্তন্যপায়ী প্রাণীতেও সংক্রমণ ঘটিয়েছে। অস্ট্রেলিয়ায় সর্বশেষ এই গণমৃত্যুর ঘটনা দেশটির জীববৈচিত্র্য সংরক্ষণ, প্রাণিস্বাস্থ্য ও ভবিষ্যৎ জনস্বাস্থ্য ঝুঁকি মোকাবিলায় নতুন উদ্বেগ তৈরি করেছে।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

হরমুজ নিয়ে বৈঠক স্থগিত, তেল সরবরাহ নিয়ে বাড়ছে উদ্বেগ

সোমবার (১৪ সেপ্টেম্বর) তেলের দাম ৩ শতাংশের বেশি বেড়েছে। বিশ্বের সবচেয়ে বড় তেল রপ্তানিকারক সৌদি আরবে হুতিদের হামলা, সপ্তাহান্তে দেশটির গুরুত্বপূর্ণ পূর্ব-পশ্চিম তেল পাইপলাইন বন্ধ হয়ে যাওয়া এবং উপসাগরে জাহাজে হামলার কারণে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ আরও তীব্র হয়েছে।

১ দিন আগে

ইলেকট্রিশিয়ানের কাজের কথা বলে পাঠানো হয় রাশিয়ায়, যুদ্ধক্ষেত্রে নিহত মামুন

রাশিয়ায় পৌঁছানোর চার দিনের মাথায় এজেন্সির লোকজন ও সেখানকার একটি পাচারকারী চক্র মামুনসহ দলের সবাইকে রাশিয়ার সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে। সেখানে তাদের হাতে অস্ত্র তুলে দিয়ে জোরপূর্বক যুদ্ধের ময়দানে পাঠিয়ে দেওয়া হয়।

১ দিন আগে

যুক্তরাষ্ট্রের শান্তি উদ্যোগ, তবু রাশিয়া-ইউক্রেনে সংঘাত অব্যাহত

মার্কিন কর্মকর্তারা বৈঠকগুলোকে ইতিবাচক ও অর্থবহ বলে বর্ণনা করেছেন। জেলেনস্কিও জানিয়েছেন, যুক্তরাষ্ট্র শীতকালে সংঘাত কমানোর কিছু পদক্ষেপ নিয়ে কাজ করছে। সেপ্টেম্বর-অক্টোবরকে নতুন করে কূটনৈতিক উদ্যোগ শুরুর সম্ভাব্য সময় হিসেবে দেখছে কিয়েভ।

১ দিন আগে

গাজায় গণহত্যা নিয়ে তথ্যচিত্র, নির্মাতাদের নাগরিকত্ব বাতিল চান ইসরায়েলি মন্ত্রী

ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ জুরি পুরস্কার পাওয়ার পরই ‘নাজা’ নিয়ে ইসরায়েলি সরকারের তীব্র প্রতিক্রিয়া শুরু হয়। গত শনিবার ঘোষিত পুরস্কারের আগে ছবিটি ২৫ মিনিটের স্ট্যান্ডিং ওবেশন পেয়েছিল। ছবিটির দুই পরিচালক এর আগে ‘নো আদার ল্যান্ড’ তথ্যচিত্রের সহপরিচালক হিসেবে ২০২৫ সালে অস্কারে সেরা তথ্যচিত্

১ দিন আগে
Advertisement