বাংলাদেশ কেন, কী কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি, তার যথাযথ কারণ খুঁজে বের করতে এবার তদন্তে নেমেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। বিষয়টি নিয়ে দীর্ঘদিনের বিতর্ক ও অভিযোগের প্রেক্ষিতে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ এবং ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের কাছে স্পর্শকাতর তথ্য পাচারের অভিযোগে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। সোমবার দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা ফারস নিউজ এজেন্সির বরাতে এ তথ্য জানা গেছে।
রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন ফিরিয়ে দিতে গত বছর ১ জুন রায় ঘোষণা করেন তৎকালীন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বিভাগ বেঞ্চ। আজ সোমবার সেই রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হয়েছে।
ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ সুরক্ষায় দেশটির নাগরিকদের আরও সাশ্রয়ী জীবনযাপনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি তেল কম খাওয়া, জ্বালানি সাশ্রয়, হোম অফিস চালু রাখা এবং অপ্রয়োজনীয় বিদেশ ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন।
আটলান্টিক মহাসাগরের উত্তাল জলরাশির মাঝখানে ভাসছে একটি বিলাসবহুল ডাচ প্রমোদতরি। কিন্তু সেখানে ছিল না অবকাশযাপনের আনন্দ কিংবা সমুদ্রভ্রমণের উচ্ছ্বাস। চারপাশে গভীর সমুদ্র, জাহাজে যাত্রীদের মুখে মাস্ক, ডেকে স্বাস্থ্যকর্মীদের সতর্ক টহল, আর ভেতরে এক অদৃশ্য আতঙ্ক— হান্টাভাইরাস।
মিরপুর টেস্টের চতুর্থ দিন শেষে ম্যাচে ভালোভাবেই নিয়ন্ত্রণ ধরে রেখেছে বাংলাদেশ। তবে বৃষ্টির কারণে দিনের গুরুত্বপূর্ণ সময় নষ্ট হওয়ায় ম্যাচের ভাগ্য গড়িয়েছে শেষ দিনে। দিন শেষে দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ১৫২ রান সংগ্রহ করেছে টাইগাররা। এতে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের লিড দাঁড়িয়েছে ১৭৯ রান।
মন্ত্রী বলেন, নিয়ম অনুযায়ী প্রতি চার বছর পরপর হামের টিকাদান কার্যক্রম পরিচালনার কথা থাকলেও ২০২০ সালের পর সেই ধারাবাহিকতা বজায় রাখা হয়নি। ফলে শূন্য থেকে পাঁচ বছর বয়সী বিপুলসংখ্যক শিশু টিকার আওতার বাইরে থেকে যায়। এর ফলেই বর্তমানে হামের সংক্রমণ তীব্র আকার ধারণ করেছে।
রাজশাহী মহানগরীর কাজলা এলাকায় তুষার (৩৫) নামে এক যুবককে গাছে বেঁধে প্রকাশ্যে নির্যাতনের ঘটনা ঘটেছে। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ।
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি অবরোধের মধ্যেই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের ওপর নতুন বিধিনিষেধ আরোপ করেছে তেহরান।
পাকিস্তানের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় ইনিংসে অর্ধশত রান তুলে নিয়েছেন মুমিনুল হক, যা টেস্টে তার টানা পাঁচ ইনিংসে ফিফটি। শুধু তাই নয়, অর্ধশত রান পূরণ করার সময়েই দেশের তৃতীয় ক্রিকেটার হিসেবে টেস্টে পাঁচ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি।