ডেস্ক, রাজনীতি ডটকম

বাংলাদেশ কেন, কী কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি, তার যথাযথ কারণ খুঁজে বের করতে এবার তদন্তে নেমেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। বিষয়টি নিয়ে দীর্ঘদিনের বিতর্ক ও অভিযোগের প্রেক্ষিতে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
গত ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে অনুষ্ঠিত আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেও শেষ পর্যন্ত অংশ নিতে পারেনি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সে সময়ের সিদ্ধান্ত নিয়ে ক্রীড়া অঙ্গনে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়। তৎকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তৎকালীন সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, তাদের সমন্বিত সিদ্ধান্তেই বাংলাদেশ দল বিশ্বকাপ থেকে সরে দাঁড়ায়।
এ ঘটনায় গঠিত তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. এ. কে. এম অলি উল্যাকে। কমিটির সদস্য হিসেবে রয়েছেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন এবং সুপ্রিম কোর্টের আইনজীবী ও ক্রীড়া সংগঠক ব্যারিস্টার ফয়সাল দস্তগীর।
মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, কমিটি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ না করার সিদ্ধান্তের কারণ, প্রেক্ষাপট ও সংশ্লিষ্ট সব বিষয় পর্যালোচনা করবে। আগামী ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে হবে।
ঘটনার পেছনে আন্তর্জাতিক পর্যায়েও বিভিন্ন জটিলতা তৈরি হয়েছিল বলে জানা যায়। আইপিএল ঘিরে মোস্তাফিজুর রহমানকে নিয়ে সংকট এবং পরবর্তী সময়ে নিরাপত্তা ইস্যুতে নানা বিতর্ক পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। পরবর্তীতে বাংলাদেশ দলকে বিশ্বকাপে না পাঠানোর সিদ্ধান্ত জানানো হলে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে টুর্নামেন্টের চূড়ান্ত তালিকা প্রকাশ করে।

এবার আর প্যারিসে নয়, ইংল্যান্ডের লন্ডনে অনুষ্ঠিত হবে ব্যালন ডি’অরের ৭০তম আসর। আগামী ২৬ অক্টোবর অনুষ্ঠানে ২০২৫-২৬ মৌসুমের সেরা ফুটবলার, কোচ ও ক্লাবদের পুরস্কৃত করা হবে।
৭ দিন আগে
ফিফার নিষেধাজ্ঞার মূল কারণ ছিল সাবেক খেলোয়াড় ও কোচদের পাওনা অর্থ পরিশোধ না করা। নিষেধাজ্ঞা কাটাতে ক্লাবগুলোকে সংশ্লিষ্ট খেলোয়াড়, কোচ বা এজেন্টের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে হয় এবং বকেয়া অর্থ পরিশোধ করতে হয়। এরপর অর্থ পরিশোধের প্রমাণপত্রসহ প্রয়োজনীয় নথি ফিফার কাছে জমা দেওয়া হয়। ফিফা এসব নথি যাচাই করে সন্তু
৮ দিন আগে
দারুণ খেলেও শেষ পর্যন্ত পয়েন্টশূন্য মাঠ ছাড়তে হয়েছে রিয়াল মাদ্রিদকে। একের পর এক সুযোগ তৈরি করেও গোলের দেখা পায়নি জোসে মরিনিয়োর দল। উল্টো ম্যাচের শেষ দিকে গোল হজম করে রিয়াল বেতিসের কাছে ১-০ গোলে হেরে মৌসুমের প্রথম পরাজয়ের স্বাদ পেয়েছে তারা।
১০ দিন আগে
এই চুক্তিতে নির্ধারিত ট্রান্সফার ফি-র পাশাপাশি ভবিষ্যতে মার্তিনেলিকে অন্য কোনো ক্লাবে বিক্রি করা হলে তার প্রাপ্ত অর্থের একটি অংশ আর্সেনাল পাবে বলেও চুক্তি স্বাক্ষর শেষে নিশ্চিত করেছে সৌদি ক্লাবটি। এর আগে ২০১৭ সালে অক্সলেড-চেম্বারলিনকে লিভারপুলের কাছে বিক্রির সময় প্রাপ্ত অর্থই ছিল গানার্সদের ট্রান্সফ
১১ দিন আগে