৫২টি কাব্যগ্রন্থ, ৩৮টি নাটক, ১৩টি উপন্যাস, ৩৬টি প্রবন্ধগ্রন্থ, অসংখ্য ছোটগল্পের দুই হাজারের বেশি গান— একজীবনে তাকে পাঠ করে শেষ করাই কঠিন। বছরের পর বছর ধরে বাঙালিকে মাতিয়ে রেখেছেন তিনি। প্রথম বাঙালি হিসেবে নোবেলজয়ের গৌরবও তিনিই বয়ে আনেন ‘গীতাঞ্জলি’ কাব্যগ্রন্থের মাধ্যমে।
হজযাত্রীদের সরকারি অনুমোদিত চ্যানেলের মাধ্যমে হজ পারমিট সংগ্রহ এবং হজ সংক্রান্ত সব নির্দেশনা ও বিধিনিষেধ মেনে চলার আহ্বান জানিয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়।
অভিবাসীদের অধিকার সুরক্ষা, অনিয়মিত অভিবাসন রোধ, অভিবাসন ব্যয় কমানো, ন্যায্য মজুরি নিশ্চিতকরণ, জবাবদিহিতা জোরদার এবং অভিবাসীদের ন্যায়বিচারে প্রবেশাধিকার বাড়াতে বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছে বাংলাদেশ।
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় জানায়, গত ৮ এপ্রিল বৈরুতের হামরা এলাকায় মালিকের (কফিল) পরিবারের সঙ্গে অবস্থান করার সময় ইসরায়েলের ভয়াবহ বিমান হামলায় দিপালী নিহত হন। একই হামলায় তার কফিল ও ওই পরিবারের একাধিক সদস্য প্রাণ হারান।
ইস্টার্ন রিফাইনারি সূত্র জানিয়েছে, সৌদি আরব থেকে আমদানি করা অপরিশোধিত জ্বালানির চালান দেশে পৌঁছানোর পর শুক্রবার (৮ মে) সকালে রিফাইনারির ফায়ার্ড হিটারে প্রসেসিং শুরু হয়। পরে এক ঘণ্টার মধ্যে পূর্ণমাত্রায় পরিশোধন কার্যক্রম চালু করা হয়েছে।
এ পরিস্থিতির মধ্যেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি এখনো বহাল রয়েছে। তবে তিনি ইরানের প্রতি হুঁশিয়ারিও দিয়েছেন। বলেছেন, দ্রুত চুক্তি না হলে সহিংসতা হলেও থামানোর কোনো চেষ্টা করবেন না।
এ ম্যাচে স্বাগতিক একাদশে নেই কোনো চমক। ঘরোয়া ক্রিকেটে দীর্ঘদিন ধরে ধারাবাহিকভাবে রান করে আসা মিডল অর্ডার ব্যাটার অমিত হাসান রয়েছেন এ সিরিজের স্কোয়াডে। রয়েছেন ওয়ানডে ও টি-টোয়েন্টিতে বিধ্বংসী ওপেনার তানজিদ হাসান তামিমও। তবে তাদের কারও জায়গা হয়নি একাদশে।
বিভক্ত রায়ে আদালত বলেন, ট্রাম্প ফেব্রুয়ারি থেকে যে শুল্ক আরোপ করেছিলেন, তা করতে তিনি কয়েক দশক পুরোনো একটি বাণিজ্য আইন ভুলভাবে ব্যবহার করেছেন। এর আগে তার আরোপ করা আগের দফার কঠোর শুল্ক মার্কিন সুপ্রিম কোর্ট বাতিল করে দিয়েছিল।
ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থানীয় সময় বৃহস্পতিবার (৭ মে) রাত ৮টা ৫০ মিনিটে এমিরেটস এয়ারলাইনসের ‘ইকে ০২২০’ ফ্লাইটে বৃষ্টির মরদেহ ঢাকার উদ্দেশে যাত্রা করে। দুবাইয়ে ট্রানজিট শেষে এমিরেটসের ‘ইকে ০৫৮২’ ফ্লাইটে মরদেহ শনিবার সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকায় পৌঁছাবে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বাজানোর ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল সংসদের সাবেক সহসভাপতি (ভিপি) শেখ তাসনিম আফরোজ ইমিকে জামিন মুক্তি পেয়েছেন।