দেশে পৌঁছাল লেবাননে যুদ্ধে নিহত দিপালীর মরদেহ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
বৃহস্পতিবার রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লেবানন থেকে আসা দীপালির মরদেহ গ্রহণ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। ছবি: প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়

দেশে পৌঁছেছে ইসরায়েলের হামলায় লেবাননে নিহত প্রবাসী দিপালী আক্তারের মরদেহ। বিমানবন্দরে তার মরদেহ গ্রহণ করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার (৭ মে) রাতে লেবাননের বৈরুত থেকে তার লাশ ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় জানায়, গত ৮ এপ্রিল বৈরুতের হামরা এলাকায় মালিকের (কফিল) পরিবারের সঙ্গে অবস্থান করার সময় ইসরায়েলের ভয়াবহ বিমান হামলায় দিপালী নিহত হন। একই হামলায় তার কফিল ও ওই পরিবারের একাধিক সদস্য প্রাণ হারান।

মরদেহ হস্তান্তরকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, কোনো অর্থই দিপালীকে ফিরিয়ে আনতে পারবে না। তবু শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য। নিহত দিপালীর পরিবারের জন্য প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড থেকে ১৩ লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে।

মধ্য এশিয়ায় চলমান যুদ্ধে এখন পর্যন্ত আট বাংলাদেশি নিহত হয়েছেন। এর মধ্যে দিপালীসহ ছয়জনের মরদেহ দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। বাকি দুজনের মধ্যে একজনের দেহাবশেষ পরিবারের সম্মতিতে সৌদি আরবে দাফন করা হয়েছে। ইরাকে নিহত আরেকজনের মরদেহ ফ্লাইট জটিলতার কারণে এখনো দেশে আনা যায়নি।

প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, যুদ্ধাবস্থায় মরদেহ ফিরিয়ে আনা অত্যন্ত কঠিন। ফ্লাইট চলাচল স্বাভাবিক না। বিভিন্ন দেশের সরকারের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ ও নিয়ম-কানুন মেনে আনুষ্ঠানিকতা শেষ সম্পন্ন করতে সময় লাগছে। ইরাক থেকেও আরেক বাংলাদেশির মরদেহ দেশে আনা হবে।

এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আহমাদুল হক, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (কনস্যুলার ও ওয়েলফেয়ার) দেওয়ান আলী আশরাফ এবং ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মো. আসাদুজ্জামানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর— ছোট প্রতিনিধি দল, স্বল্প সময় এবং বাংলায় ভাষণ

আগামীকাল নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফর শেষে ২৫ সেপ্টেম্বর রাতে দেশের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তার। এই সংক্ষিপ্ত সফরে তার সঙ্গী হবেন ৩৫ জন। এর মাঝেই আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলায় বক্তব্য দেবেন তিনি।

৯ ঘণ্টা আগে

‘উগ্রবাদী সংগঠন’ গড়ার পরিকল্পনা থেকেই মসজিদে বৈঠক: স্বরাষ্ট্রমন্ত্রী

তেজগাঁও কলেজের মসজিদ থেকে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার ২৩ জনের মধ্যে ১২ জন ‘ইত্তেহাদুল উম্মাহ’ নামে একটি উগ্রবাদী সংগঠন প্রতিষ্ঠার পরিকল্পনা করেছিলেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তাদের লক্ষ্য ছিল খেলাফত প্রতিষ্ঠা করা। রোববার সচিবালয়ে সংবাদ ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

১১ ঘণ্টা আগে

অপ্রতিম হত্যার বিচার দ্রুত করতে আদালতকে সহযোগিতা করব: স্বরাষ্ট্রমন্ত্রী

মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হয়েছিল ১৩ বছরের কিশোর ইশায়াত শাহরিয়ার অপ্রতিম। এর পর থেকেই সে নিখোঁজ ছিল। নিখোঁজের এক দিন পর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) দক্ষিণ পাশে লালমাই পাহাড়ের গভীর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তুহিন, আনাস ও ফাহিম ন

১১ ঘণ্টা আগে

অপ্রতিম হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

সাধারণ শিক্ষার্থীরা ‘অপ্রতিম হত্যার বিচার চাই’, ‘ঘাতকদের ফাঁসি চাই’ ইত্যাদি স্লোগানে মহাসড়ক উত্তাল করে তোলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। পুলিশ সদস্যরা বিক্ষুব্ধ শিক্ষার্থীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালি

১৩ ঘণ্টা আগে
Advertisement