দিনের কর্মসূচি অনুযায়ী, আগামীকাল শনিবার সকাল ১০টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এরপর তিনি প্রথমেই হযরত শাহজালাল (র.) এর মাজার জিয়ারত করবেন।
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার জন্য পাকিস্তানের মাধ্যমে নতুন একটি প্রস্তাব পাঠিয়েছে ইরান। শুক্রবার (১ মে) দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সির (ইরনা) বরাত দিয়ে আল আরাবিয়া এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়েছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৯ জনে। অন্যদিকে, সন্দেহজনক হাম রোগে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৩১।
নজরুল ইসলাম খান বলেছেন, মে দিবসের প্রথম শিক্ষা হলো যখন-তখন আন্দোলনে নেমে পড়লে তা সফল হয় না। এর জন্য সংগঠিত হয়ে আন্দোলনের প্রস্তুতি নিতে হয় এবং যথাসময়ে সে আন্দোলনের ঘোষণা দিতে হয়, তাহলেই আন্দোলনে বিজয় হয়।
মালিক বাঁচলে শ্রমিক থাকবে এমন মন্তব্য করে ডা. শফিকুর রহমান বলেন, ‘জামায়াত খতমের রাজনীতিতে বিশ্বাস করে না। রাজপথের পাশাপাশি সংসদেও শ্রমিকদের অধিকার আদায়ে লড়াই চালিয়ে যাবে জামায়াতে ইসলামী।’
আহত সাংবাদিক ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সোয়া ১০টার দিকে বাতেন খাঁ মোড়ে চা পান করছিলেন দুই সাংবাদিক। এ সময় পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী রাব্বির নেতৃত্বে ৬ থেকে ৭ জনের একটি দল তাদের ওপর অতর্কিত হামলা চালায়।
তারেক রহমান তার বক্তব্যে শ্রমিক ও কৃষকদের কল্যাণে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন। তিনি ঘোষণা করেন, শ্রমিকদের পরিবারের সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে তাদের স্ত্রীদের জন্য 'ফ্যামিলি কার্ড' প্রদান করা হবে।
তিনি বলেন, আজ থেকে ১৩০ বছর আগে জার্মানির চ্যান্সেলর বিসমার্ক ন্যূনতম মজুরির কথা বলেছিলেন। তিনিই এটি প্রথম বলেছিলেন। এরপর অনেক শ্রমিক আন্দোলন ও অধিকার প্রতিষ্ঠার আন্দোলন হয়েছে; গোটা বিশ্বে এটি হয়েছে। কিন্তু বাংলাদেশে ন্যাশনাল স্ট্যান্ডার্ড মিনিমাম ওয়েজেস এখনো নির্ণীত হয়নি। আজকেই আমি খবরের কাগজেও এট
সংসদ সচিবালয়ের তথ্য অনুযায়ী, ২৫ দিনের এই অধিবেশনে মোট ১৩৩টি অধ্যাদেশ উত্থাপিত হয়েছে। যার বিপরীতে ৯১টি বিল পাস হয়। শেষ দিনের দুটি বিলসহ সর্বমোট ৯৪টি বিল পাসের মাধ্যমে অধিবেশন শেষ হয়েছে।
গ্রেপ্তার তিনজন হলেন আবুল হোসেন রতন হাবু (৩৬), মোহাম্মদ নিজাম উদ্দিন মিজান (৩৭), আক্তার হোসেন মনা মনির (৩৮)। এ সময় তাদের কাছ থেকে গির্জায় লুট করা নগদ ২ লাখ ৪৮ হাজার টাকা, একটি পাসপোর্ট, একটি জাতীয় পরিচয়পত্রসহ কাগজপত্র এবং লোহার একটি অত্যাধুনিক রড উদ্ধার করা হয়।