অনুষ্ঠানে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ উপস্থিত থাকবেন না বলে জানা গেছে। তার পরিবর্তে দেশটির পরিকল্পনা, উন্নয়ন ও বিশেষ উদ্যোগবিষয়ক ফেডারেল মন্ত্রী আহসান ইকবাল প্রতিনিধিত্ব করবেন। বিষয়টি নিশ্চিত করেছে ঢাকাস্থ পাকিস্তান হাইকমিশন।
স্বীকৃতি প্রদানের ক্ষেত্রে একুশে পদকের জন্য মনোনীত ব্যক্তিরা হলেন অভিনয়ে ফরিদা আক্তার ববিতা, চারুকলায় প্রফেসর ড. মো. আব্দুস সাত্তার, স্থাপত্যে মেরিনা তাবাসসুম, সংগীতে আইয়ুব বাচ্চু (মরণোত্তর), নৃত্যে অর্থী আহমেদ, পালাগানে ইসলাম উদ্দিন পালাকার, সাংবাদিকতায় শফিক রেহমান, শিক্ষায় প্রফেসর ড. মাহবুবুল আলম
এইচআরএসএস জানায়, নির্বাচন পরবর্তী সহিংসতার পৃথক তিনটি ঘটনায় তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন মুন্সিগঞ্জে, একজন বাগেরহাটে এবং একজন ময়মনসিংহের হালুয়াঘাটে (শিশু) প্রাণ হারিয়েছেন।
আইন উপদেষ্টা জানান, ঐতিহ্যগতভাবে বঙ্গভবনে মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান হলেও এবার তা জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় (সাউথ প্লাজা) বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে। বিএনপি এই অভিপ্রায় ব্যক্ত করেছে।’
অন্তর্বর্তী সরকার তাকে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক আইজিপি পদে নিয়োগ দেয়। সে অনুযায়ী এ বছরের ২০ নভেম্বর তার চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ৪৯ দশমিক ৯৭, জামায়াত ৩১ দশমিক ৭৬ শতাংশ ভোট পেয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
জাতীয় নির্বাচনের পরের দিনই তিনি একরকম তাড়াহুড়ো করে দেশ ছেড়ে চলে গেছেন বলেও অভিযোগ ওঠে। তবে এ বিষয়ে নিজের অবস্থান তুলে ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেছেন ফয়েজ আহমেদ। পোস্টে তিনি লিখেছেন, ‘নিজের কাছে সৎ ও স্বচ্ছ আছি’।
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের পদত্যাগ করেছেন বলে নানা মহলে গুঞ্জন ছড়িয়ে পড়েছে।
শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীসহ বিশ্বের ১৩টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানকে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে এতে আসছেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার পক্ষে অংশ নেবেন ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা।
আদালতের নির্দেশ পেলে আবেদনের ভিত্তিতে বিভিন্ন আসনের ভোট পুনর্গণনার সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার।
‘আপনি পরবর্তী মন্ত্রিসভায় থাকছেন, এমনটি শোনা যাচ্ছে’— এক সাংবাদিকের এ প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন, ‘প্রশ্নই আসে না।’
নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়ানোর চিঠি আজই পেতে পারেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পরবর্তী সময়ে দেশের বিভিন্ন স্থানে সংঘটিত সহিংসতা, প্রাণহানি ও রাজনৈতিক প্রতিপক্ষের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। একই সঙ্গে নির্বাচন পরবর্তী সহিংসতা বন্ধে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সদস্যদের শপথ অনুষ্ঠানের আয়োজন বিএনপির ইচ্ছাতেই সংসদের দক্ষিণ প্লাজায় আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।
১৭ ফেব্রুয়ারি দিল্লিতে এআই ইমপ্যাক্ট সামিটে বিশ্বের বিভিন্ন দেশের সরকারপ্রধান ও প্রতিনিধিরা অংশ নেবেন। সেখানে কয়েকটি দেশের সরকারপ্রধানদের সঙ্গে সাইডলাইন বৈঠকে অংশ নেবেন মোদি। এ ব্যস্ততার কারণেই তিনি ঢাকায় আসছেন না বলে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ব্যক্তিগত কারণে তিনি নির্বাচনের কিছুদিন আগেই প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে দায়িত্ব থেকে অব্যাহতির আবেদন জানান। তবে নির্বাচনকালীন মাঠ প্রশাসনের শৃঙ্খলা ও কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার স্বার্থে প্রধান উপদেষ্টার অনুরোধে তিনি নির্বাচনকাল পর্যন্ত দায়িত্ব পা
একটি ‘সফল ও অন্তর্ভুক্তিমূলক মেলা’ চাওয়া ছিল উল্লেখ করে চিঠিতে বলা হয়েছে, আমরা চেয়েছিলাম মেলাটি পিছিয়ে ঈদুল ফিতরের পর আয়োজন করা হোক, যখন পাঠকদের হাতে সময় ও অর্থ-উভয়ই থাকবে। কিন্তু যৌক্তিক এই দাবিগুলো উপেক্ষা করে জোর করেই প্রকাশকদের একটি ব্যর্থ মেলার দিকে ঠেলে দেওয়া হচ্ছে। এ মেলায় দেশের সামনের সারির