উড্ডয়নের ১২ মিনিটেই মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্ত

প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। উড্ডয়নের মাত্র ১২ মিনিট পরই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এতে এখন পর্যন্ত ১৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন অন্তত ১৬৪ জন।

সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ৬ মিনিটে বিমানটি উড্ডয়ন করে। ১টা ১৮ মিনিটে সেটি উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মূল ভবনে আছড়ে পড়ে।

আইএসপিআর (আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, হতাহতদের রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকেরা জানিয়েছেন।

আইএসপিআরের দেওয়া হিসাব অনুযায়ী, হাসপাতালভিত্তিক হতাহতের বিবরণ:

কুয়েত মৈত্রী হাসপাতাল: আহত ৮ জন, নিহত নেই

শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউট: আহত ৭০ জন, নিহত ২

সিএমএইচ, ঢাকা: আহত ১৪ জন, নিহত ১১

কুর্মিটোলা জেনারেল হাসপাতাল: নিহত ২ (আহত নেই)

লুবনা জেনারেল হাসপাতাল, উত্তরা: আহত ১১ জন, নিহত ২

উত্তরা আধুনিক হাসপাতাল: আহত ৬০ জন, নিহত ১

উত্তরা ক্রিসেন্ট হাসপাতাল: আহত ১ জন, নিহত নেই

বিমানটি এফ-৭ বিজেআই মডেলের একটি প্রশিক্ষণ বিমান ছিল। এটি বাংলাদেশ বিমানবাহিনীর রুটিন প্রশিক্ষণের অংশ হিসেবে উড্ডয়ন করেছিল বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বিমানটি বিধ্বস্ত হওয়ার পর এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিস ও সশস্ত্র বাহিনীর সদস্যরা উদ্ধার কাজে অংশ নেন।

এই দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানা গেছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

লিবিয়ায় অপহৃত ১৩ বাংলাদেশি উদ্ধার, সিরীয় নাগরিক গ্রেপ্তার

প্রতিবেদনে বলা হয়, নতুন পৌঁছানো অভিবাসীদের একটি অপরাধী চক্র জিম্মি করে তাদের পরিবার ও স্বজনদের কাছ থেকে মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করছে—এমন তথ্য পায় ইস্ট ত্রিপোলি মাইগ্র্যান্ট ডিটেনশন সেন্টারের তদন্ত ও গ্রেপ্তার ইউনিট। অনুসন্ধানের পর নিশ্চিত তথ্যের ভিত্তিতে এবং পাবলিক প্রসিকিউশনের অনুমতি নিয়ে আইনশ

৮ ঘণ্টা আগে

রাষ্ট্রপতি নির্বাচন: সংসদে ডাকা হচ্ছে বিশেষ অধিবেশন

রাষ্ট্রপতি নির্বাচন সফলভাবে সম্পন্ন করতেই সংসদের এই বিশেষ অধিবেশন ডাকা হবে। তবে এটি নির্দিষ্ট কোন তারিখে আহ্বান করা হবে, সে বিষয়ে তিনি এখনো চূড়ান্ত কিছু জানাননি।

১০ ঘণ্টা আগে

‘বিদেশে পড়া শেষে শিক্ষার্থীরা যেন দেশে ফেরেন, সেই পরিবেশ তৈরি করছে সরকার’

প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার্থীরা উচ্চ শিক্ষার জন্য অবশ্যই দেশের বাইরে যাবে। তবে বর্তমান সরকার এমন একটি পরিবেশ তৈরির চেষ্টা করছে যেখানে দেশের শিক্ষার্থীরা আবার দেশেই ফিরে আসবেন।

১০ ঘণ্টা আগে

টানা ৫ দিন বৃষ্টির পূর্বাভাস, কোথাও ভারী বর্ষণের শঙ্কা

শুক্রবার (৭ আগস্ট) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

১২ ঘণ্টা আগে