জেনারেল ওসমানীর জীবনী পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তিসহ জন্ম-মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালনের দাবি

প্রতিবেদক, রাজনীতি ডটকম
জেনারেল আতাউল গণি ওসমানী। ছবি: সংগৃহীত

একাত্তরের মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম এ জি ওসমানীর জন্ম ও মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালনের পাশাপাশি তার জীবন-সংগ্রাম, সততা ও দেশপ্রেমের ইতিহাস পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার দাবি উত্থাপন করা হয়েছে জাতীয় সংসদে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জাতীয় সংসদ অধিবেশনে কুমিল্লা-৬ আসন থেকে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য মো. মনিরুল হক চৌধুরী কার্যপ্রণালী-বিধির ৩০২ বিধি অনুযায়ী নোটিশ দিয়ে এ দাবি জানান। নোটিশটি সংসদ গ্রহণ করেছে বলে জানান অধিবেশনে সভাপতির আসনে থাকা স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

নোটিশে মনিরুল হক চৌধুরী বলেন, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে বঙ্গবীর ওসমানী স্মৃতি পরিষদ আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি হতাশ ও লজ্জিত হয়েছেন। তার দাবি, প্রবীণ কিছু মানুষ ছিলেন অনুষ্ঠানের বক্তা ও শ্রোতা, যাদের বয়স ৭০ থেকে ৮০ বছরের বেশি।

মনিরুল হক চৌধুরী বলেন, জাতীয় সংসদের সাবেক স্পিকার হুমায়ুন রশীদ চৌধুরী বিনামূল্যে বঙ্গবীরের জন্ম ও মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠান আয়োজনের জন্য হল বা স্থান বরাদ্দের সুযোগ করে গিয়েছিলেন। তা না হলে হয়তো জেনারেল ওসমানীর জন্ম ও মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠান আয়োজনের স্থানও পাওয়া যেত না।

নোটিশে সংসদ সদস্য বলেন, ওসমানী স্মৃতি পরিষদ সাধ্যমতো অনুষ্ঠানটি সমৃদ্ধ করার চেষ্টা করেছে। কিন্তু তারা সফল হতে পারেনি। এর অন্যতম কারণ, জেনারেল ওসমানীর জন্ম ও মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত নয়। এর আগে তার জন্ম ও মৃত্যুবার্ষিকীতে সরকারিভাবে কোনো অনুষ্ঠানও পালিত হয়নি।

মনিরুল হক চৌধুরী আরও বলেন, স্কুল-কলেজের পাঠ্যপুস্তকে জেনারেল ওসমানী সম্পর্কে একটি লাইনও আছে কি না, আমার জানা নেই। জেনারেল ওসমানী আজ অবহেলার শিকার বলে আমি মনে করি। এ কারণে আমি লজ্জিত।

কুমিল্লার এই সংসদ সদস্য বলেন, বাঙালি জাতীয়তাবাদের উন্মেষলগ্নে জেনারেল ওসমানীর ভূমিকা অত্যন্ত গৌরবোজ্জ্বল। জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ হয়ে তার মুক্তিযুদ্ধে অংশগ্রহণ বাঙালি জাতির জন্য প্রেরণা জুগিয়েছিল। অবসর জীবন দূরে ঠেলে সেই বয়সে তিনি মুক্তিবাহিনীর সেনানায়কের দায়িত্ব গ্রহণ করেন, যা ইতিহাসে নজিরবিহীন।

স্বাধীনতার পর সরকারের মন্ত্রী ছিলেন জেনারেল ওসমানী। পরে একদলীয় শাসনব্যবস্থা প্রবর্তন করা হলে এর প্রতিবাদে তিনি পদত্যাগ করেন। সংসদ সদস্য মনিরুল এ প্রসঙ্গে বলেন, এমন একজন মানুষ আজ অবহেলিত।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে মনিরুল হক চৌধুরী বলেন, জাতীয় সংসদের মূল প্রবেশদ্বারের নাম ‘এম এ জি ওসমানী গেট’ করার পাশাপাশি জাতীয় পাঠ্যপুস্তকে তার জীবন-সংগ্রামের ইতিহাস, গৌরবগাথা, সততা ও দেশপ্রেম অন্তর্ভুক্ত করার ব্যবস্থা করা প্রয়োজন।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বার সভাপতির বক্তব্যের জেরে এজলাস ত্যাগ প্রধান বিচারপতির

তথ্য গোপন ও প্রতারণার অভিযোগে এক আইনজীবীকে পাঁচ লাখ টাকা জরিমানা করার ঘটনাকে কেন্দ্র করে শুনানির সময় প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও সুপ্রিম কোর্ট বার সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনের মধ্যে বাগ্‌বিতণ্ডার ঘটনা ঘটেছে। একপর্যায়ে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের বিচারপতিরা এজ

৫ ঘণ্টা আগে

পানিবণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি রাষ্ট্রপতির আহ্বান

বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ক আরও শক্তিশালী করতে পানিবণ্টনসহ দীর্ঘদিনের অমীমাংসিত বিষয়গুলো দ্রুত আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

৬ ঘণ্টা আগে

অতিরিক্ত পুলিশ সুপার পদের ১০ কর্মকর্তার রদবদল

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ১০ কর্মকর্তাকে বদলি ও নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) পুলিশের অতিরিক্ত ডিআইজি রায়হান উদ্দিন খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।

৭ ঘণ্টা আগে

১৬ ডিসেম্বর চালু হবে শাহজালালের তৃতীয় টার্মিনাল

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে আগামী ১৬ ডিসেম্বর। প্রথম দিন টার্মিনালটি ব্যবহার করে ২০টি উড়োজাহাজ চলাচল করবে। তবে পুরোপুরি চালু হতে আরও প্রায় পাঁচ থেকে ছয় মাস সময় লাগবে।

৮ ঘণ্টা আগে
Advertisement