স্কুলে ছুটি শুরু প্রথম রমজান থেকেই

প্রতিবেদক, রাজনীতি ডটকম
একটি উচ্চ বিদ্যালয়। ফাইল ছবি

নানা নাটকীয়তার পর শেষ পর্যন্ত পুরো রমজান মাস দেশের সব সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয় এবং মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

এ সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম রমজান থেকেই শুরু হচ্ছে দেশের সব বিদ্যালয়ের ছুটি। রমজান, শবে কদর, ঈদুল ফিতর ও স্বাধীনতা দিবসসহ ছুটি থাকবে ২৬ মার্চ পর্যন্ত। আবার ২৬ মার্চ বৃহস্পতিবার হওয়ায় প্রকৃতপক্ষে বিদ্যালয় ছুটি থাকবে ২৮ মার্চ পর্যন্ত, খুলবে ২৯ মার্চ।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতে এ সিদ্ধান্ত জানিয়ে সংশোধিত ছুটির তালিকা ও বর্ষপঞ্জি প্রকাশ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

‎‎আগের শিক্ষাপঞ্জি ও ছুটির তালিকায় ৮ মার্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর রমজান ও ঈদুল ফিতরের ছুটি শুরুর কথা ছিল। নতুন সিদ্ধান্তে ১৯ ফেব্রুয়ারি থেকেই শুরু হচ্ছে বিদ্যালয়ের বন্ধ। বুধবার সন্ধ্যায় রমজানের চাঁদ দেখা যাওয়ায় ১৯ ফেব্রুয়ারি রমজান মাসও শুরু হচ্ছে দেশে।

এদিকে ৮ মার্চ থেকে রমজান ও ঈদুল ফিতরের ছুটি শুরুর সরকারি সিদ্ধান্তের বিপক্ষে গত ২০ জানুয়ারি হাইকোর্টে রিট করেছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইলিয়াছ আলী মন্ডল। রিটে রমজান মাসে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশনা চান তিনি।

গত রোববার ওই রিটের পরিপ্রেক্ষিতে বিচারপতি ফাহমিদা ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বিভাগ ১৮ ফেব্রুয়ারি থেকেই সব নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশ দেন। তবে রমজান মাসে কোনো পরীক্ষা থাকলে তা যথাসময়ে নেওয়ার সুযোগ রাখতে বলেন আদালত।

হাইকোর্টের ওই আদেশের পর রাষ্ট্রপক্ষ আবেদন করে। সে আবেদনের শুনানি নিয়ে সোমবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব নিয়মিত লিভ টু আপিল পর্যন্ত হাইকোর্টের আদেশ স্থগিত করেন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী করা নিয়ে বিএনপিতেও ‘বিস্ময়’

একেবারে শেষ সময়ে সরকার গঠনের আগমুহূর্তে বিএনপির মন্ত্রিসভার জন্য খলিলুর রহমানের নাম আলোচনায় আসে সামাজিক মাধ্যমে। কয়েকটি সংবাদমাধ্যমেও তিনি মন্ত্রী হতে পারেন বলে খবর প্রকাশ হয়।

২ ঘণ্টা আগে

ঢাকার ২৫ স্থানে ৮০ টাকায় দুধ, ৬৫০ টাকায় গরুর মাংস বিক্রি শুরু

দেশের অন্যান্য জেলাতেও এই উদ্যোগ ছড়িয়ে দেওয়া হবে বলে জানান সুলতান সালাউদ্দিন টুকু, ‘এতে ডিমের ডজন মিলছে ৯৬ টাকায়, ১ কেজি দুধ ৮০ টাকা ও ১ কেজি মাংস ৬৫০ টাকায়। এই উদ্যোগের ফলে বাজারেও জিনিস পত্রের দাম কমে আসবে।’

৩ ঘণ্টা আগে

চারণ কবি বিজয় সরকারের ১২৩তম জন্মবার্ষিকী আগামীকাল

কবি গানে বিশেষ অবদানের জন্য তিনি চারণ কবি ও সরকার উপাধিতে ভূষিত হন। ১৯৮৫ সালের ৪ ডিসেম্বর ভারতের পশ্চিমবঙ্গের কেউটিয়ার তার মৃত্যু হয়। সেখানেই তাকে সমাহিত করা হয়। শিল্পকলায় অবদানের স্বীকৃতি স্বরুপ বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ২০১৩ সালে একুশে পদক (মরণোত্তর) পান উপমহাদেশের প্রখ্যাত এই চারণ কবি।

৩ ঘণ্টা আগে

ঢাকায় নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত উইলিয়াম মাইলামের প্রয়াণ

মেক্সিকোতে বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী ফেসবু‌কে মাইলামের মৃত্যুর খবর দিয়েছেন। তি‌নি মাইলামের মেয়ে প্রিন্সটন ইউনিভার্সিটির অধ্যাপক এরিকা মাইলামের ইমেইলের বরাতে মৃত্যুর খবরটি দেন।

৩ ঘণ্টা আগে