প্রতিবেদক, রাজনীতি ডটকম

নানা নাটকীয়তার পর শেষ পর্যন্ত পুরো রমজান মাস দেশের সব সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয় এবং মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
এ সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম রমজান থেকেই শুরু হচ্ছে দেশের সব বিদ্যালয়ের ছুটি। রমজান, শবে কদর, ঈদুল ফিতর ও স্বাধীনতা দিবসসহ ছুটি থাকবে ২৬ মার্চ পর্যন্ত। আবার ২৬ মার্চ বৃহস্পতিবার হওয়ায় প্রকৃতপক্ষে বিদ্যালয় ছুটি থাকবে ২৮ মার্চ পর্যন্ত, খুলবে ২৯ মার্চ।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতে এ সিদ্ধান্ত জানিয়ে সংশোধিত ছুটির তালিকা ও বর্ষপঞ্জি প্রকাশ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।
আগের শিক্ষাপঞ্জি ও ছুটির তালিকায় ৮ মার্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর রমজান ও ঈদুল ফিতরের ছুটি শুরুর কথা ছিল। নতুন সিদ্ধান্তে ১৯ ফেব্রুয়ারি থেকেই শুরু হচ্ছে বিদ্যালয়ের বন্ধ। বুধবার সন্ধ্যায় রমজানের চাঁদ দেখা যাওয়ায় ১৯ ফেব্রুয়ারি রমজান মাসও শুরু হচ্ছে দেশে।
এদিকে ৮ মার্চ থেকে রমজান ও ঈদুল ফিতরের ছুটি শুরুর সরকারি সিদ্ধান্তের বিপক্ষে গত ২০ জানুয়ারি হাইকোর্টে রিট করেছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইলিয়াছ আলী মন্ডল। রিটে রমজান মাসে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশনা চান তিনি।
গত রোববার ওই রিটের পরিপ্রেক্ষিতে বিচারপতি ফাহমিদা ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বিভাগ ১৮ ফেব্রুয়ারি থেকেই সব নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশ দেন। তবে রমজান মাসে কোনো পরীক্ষা থাকলে তা যথাসময়ে নেওয়ার সুযোগ রাখতে বলেন আদালত।
হাইকোর্টের ওই আদেশের পর রাষ্ট্রপক্ষ আবেদন করে। সে আবেদনের শুনানি নিয়ে সোমবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব নিয়মিত লিভ টু আপিল পর্যন্ত হাইকোর্টের আদেশ স্থগিত করেন।

ফরিদের ছোট ভাই স্থানীয় একটি মসজিদের ইমাম সৈয়দ আলম বলেন, “আমরা ধরে নিয়েছিলাম, ফরিদ ভাই আর বেঁচে নেই। কিন্তু এত বছর পর তাকে ফিরে পেয়ে আমরা ভাষায় প্রকাশ করতে পারছি না। কক্সবাজারে আমাদের বৃদ্ধ মা বড় ছেলের অপেক্ষায় আছেন। আমরা গরিব মানুষ। জানি না কী হবে। তবে আমরা আমাদের ভাইকে নিয়ে থাকব।”
১ দিন আগে
সূত্রগুলোর তথ্য অনুযায়ী, সাচিং প্রু জেরীকে পার্বত্য চট্টগ্রামবিষয়কমন্ত্রী এবং মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে ধর্মবিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হতে পারে। এ বিষয়ে যেকোনো সময় প্রজ্ঞাপন জারি হতে পারে।
১ দিন আগে
রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের তত্ত্বাবধানে ভোট গ্রহণ চলছে। দুপুর ২টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। এরপরই ভোট গণনা করে ফল ঘোষণা করা হবে।
২ দিন আগে
বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবন অডিটোরিয়ামে এ কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
২ দিন আগে