আরাফাতের গ্রেপ্তারের খবরে হিরো আলমের মিষ্টি বিতরণ

প্রতিবেদক, রাজনীতি ডটকম

সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতের গ্রেপ্তারের সংবাদে মিষ্টি নিয়ে গুলশান থানায় গেছেন আলোচিত ইউটিউবার হিরো আলম। মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে গণমাধ্যমকে এ তথ্য জানান হিরো আলম।

হিরো আলম বলেন, ‘কিছুক্ষণ আগে সংবাদমাধ্যমে জানতে পারলাম আরাফাতকে গ্রেপ্তার করা হয়েছে। এ জন্য মিষ্টি নিয়ে গুলশান থানায় যাচ্ছি। এখানে আশপাশে যারা আছেন তাদের মিষ্টি খাওয়াব।’

তিনি বলেন, ‘এ ছাড়া বুধবার (২৮ আগস্ট) আরাফাতের নামে হত্যা মামলা করব। এ জন্য ইতোমধ্যে সিদ্ধান্তও নিয়েছি। কেননা এর আগে নির্বাচনের সময় আমাকে হত্যাচেষ্টা করেছিলেন তিনি। এমনকি আমার জেতা আসন ছিনিয়ে নিয়েছেন আরাফাত। এ কারণে তার নামে মামলা করব।’

এর আগে গত বছর ঢাকা-১৭ আসনে ২০২৩ সালের উপনির্বাচনের প্রতিদ্বন্দ্বী সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতের প্রতিদ্বন্দ্বী ছিলেন এই কনটেন্ট ক্রিয়েটর। নির্বাচনে অংশ নেওয়ায় ভোটের দিন হিরো আলমকে পিটিয়েছিল দুর্বৃত্তরা। ওই দিনই হিরো আলম জানিয়েছিলেন তাকে পেটানো সেসব লোকজন আরাফাতের সমর্থক।

গত ৫ আগস্ট শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে দেশ থেকে পালিয়ে যাওয়ার পর আওয়ামী লীগের নেতাকর্মীরা আত্মগোপনে চলে যান। এমনকি কেউ কেউ গোপনে দেশ ছাড়তে গিয়ে আটক হন। হিরো আলম জানান, আরাফাতকে খুঁজছেন তিনি। ওই সময়ও তার জেতা আসন আরাফাত ছিনিয়ে নিয়েছেন বলে অভিযোগ করেন আলোচিত এ কনটেন্ট ক্রিয়েটর।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

খাদ্যবর্জ্য থেকে কম্পোস্ট, মাইক্রোপ্লাস্টিক দূষণের ঝুঁকিতে কৃষিজমি: গবেষণা

যুক্তরাষ্ট্রের ভার্মন্ট বিশ্ববিদ্যালয়ের গবেষকদের নতুন এক গবেষণায় দেখা গেছে, খাদ্যবর্জ্য ল্যান্ডফিলে না পাঠিয়ে বিকল্প ব্যবস্থায় নেওয়া হলে সংশ্লিষ্ট জলবায়ু প্রভাব ৮৯ থেকে ৯৯ শতাংশ পর্যন্ত কমতে পারে। একই সঙ্গে পানিতে অতিরিক্ত পুষ্টি উপাদান জমে শৈবাল বৃদ্ধির মতো ‘ইউট্রোফিকেশন’ সমস্যাও কমানো সম্ভব।

৯ ঘণ্টা আগে

হেফাজত আমিরের সঙ্গে সাক্ষাতে বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী

রোববার (৯ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে হেলিকপ্টারে করে ফটিকছড়ির পেহেলগাজী দিঘীর মাঠে অবতরণ করেন প্রধানমন্ত্রী।

১০ ঘণ্টা আগে

সালমান শাহ হত্যা মামলায় বিমানবন্দর থেকে গ্রেপ্তার ডন

রোববার (৯ আগস্ট) দুপুরে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

১০ ঘণ্টা আগে

বিদ্যুৎ উৎপাদনে অর্থনীতি-পরিবেশ-জনস্বার্থকে গুরুত্বের নির্দেশ প্রধানমন্ত্রীর

রোববার (৯ আগস্ট) কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন মাতারবাড়ী আল্ট্রা-সুপারক্রিটিক্যাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনের সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের এসব নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

১১ ঘণ্টা আগে