প্রতিবেদক, রাজনীতি ডটকম

উদ্বেগ ও উৎকণ্ঠা থেকে দেশে জ্বালানি তেলের সংকট সৃষ্টি হয়েছে মন্তব্য করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, সময়ের সঙ্গে সঙ্গে উদ্বেগ স্বাভাবিক প্রক্রিয়ায় কমে যাবে।
মঙ্গলবার (১০ মার্চ) সচিবালয়ে সমসাময়িক বিষয়ে ব্রিফিংকালে এ কথা জানান বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
প্রতিমন্ত্রী বলেন, দেশে অকটেন ও পেট্রোলের কার্যত কোনো সংকট নেই। পেট্রোল পুরোপুরি দেশে উৎপাদন ও পরিশোধন করা হয়। অকটেনের বেশির ভাগই দেশ থেকে পরিশোধিতভাবে পাওয়া যায়। আর কিছু অকটেন আমদানি করতে হয়। ডিজেল ও ফার্নেস তেলের জন্য আমদানির ওপর নির্ভরতা বেশি।
তিনি বলেন, পেট্রোল পাম্পে লম্বা লাইনের কারণ হলো অযৌক্তিক উদ্বেগে জ্বালানি পাওয়া যাবে না বা দাম বাড়তে পারে—এমন আশঙ্কা। তবে এ পর্যন্ত কোনো পাম্পে জ্বালানি সংকট দেখা যায়নি এবং যেহেতু দাম বাড়েনি, তাই উদ্বেগ সময়ের সাথে কমে যাবে।
প্রতিমন্ত্রী জানান, যে দুটি জাহাজ জ্বালানি নিয়ে আসার কথা ছিল, তার একটি গতরাতে পৌঁছেছে। আরেকটি জাহাজ থেকে আজ দুপুরে জ্বালানি খালাস করা হবে। ১২ তারিখ আরও একটি জাহাজ আসবে। তিনি উল্লেখ করেন, রোজা ও ঈদ আনন্দ নির্বিঘ্ন করতে সরকার সর্বাত্মক প্রস্তুত।
ভারতের সঙ্গে থাকা পাইপলাইনের মাধ্যমে নির্দিষ্ট পরিমাণ জ্বালানি নিয়মিত আসছে। প্রতি মাসে পাইপলাইনের মাধ্যমে গড়ে ১৫ হাজার টন জ্বালানি আসে। অনানুষ্ঠানিকভাবে ভারতকে অনুরোধ করা হয়েছে যাতে সুযোগ থাকলে প্রতিবেশী হিসেবে জ্বালানি সরবরাহ বাড়ানো হয়।
অনিন্দ্য ইসলাম অমিত বলেন, অসাধু চক্রের তৎপরতা নিয়ন্ত্রণে থাকলেও সিলিং করা হয়েছে। ভবিষ্যতে দাম বৃদ্ধির প্রয়োজন হলে জনদুর্ভোগ এড়াতে সবার সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নেওয়া হবে। পাশাপাশি রাইড শেয়ারকারীদের সুবিধার জন্য সরকার আজ থেকে প্রতিদিন পাঁচ লিটার করে তেল সরবরাহের ব্যবস্থা করেছে।

আফগান তালেবান সরকার এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বেসামরিক নাগরিক ও স্থাপনায় ক্ষয়ক্ষতির অভিযোগ তুলেছে, যা দুই প্রতিবেশী দেশের মধ্যে নতুন করে যুদ্ধংদেহী পরিস্থিতির সৃষ্টি করেছে।
৪ ঘণ্টা আগে
আগামী মঙ্গলবার (১৭ মার্চ) পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে ঝড়বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে এই ঝড়বৃষ্টি খুব বেশি তীব্র বা দীর্ঘস্থায়ী হবে না বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
৪ ঘণ্টা আগে
নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে মালদ্বীপে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন ইতিমধ্যেই কাজ শুরু করেছে।
৪ ঘণ্টা আগে
ওমান নিউজ এজেন্সির বরাত দিয়ে সোহারের একটি খোলা জায়গায় আরও একটি ড্রোন বিধ্বস্ত হওয়ার তথ্য দেয় বিবিসি। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি বলে জানানো হয়েছে। ওমানের কর্তৃপক্ষ এই দুটি ঘটনাই তদন্ত করছে।
৫ ঘণ্টা আগে