ভবনে আগুন, বিটিভির সম্প্রচার বন্ধ!

প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাজধানীর রামপুরায় বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) গেট ও ভেতরে অগিকাণ্ডের ঘটনার পর রাষ্ট্রায়ত্ত চ্যানেলটির সম্প্রচার বন্ধ রয়েছে। বৃহস্পতিবার (১৮ জুলাই) বিকেল ৩টায় এই আগুন দেওয়া হয়। এরপর সন্ধ্যা সাড়ে ৭টা থেকে টেলিভিশনটির সম্প্রচার বন্ধ রয়েছে বলে জানা গেছে।

এর আগে বিকেলে সম্প্রচার বন্ধের আশঙ্কা জানিয়ে বিটিভি প্রধান গণমাধ্যমকে জানিয়েছিলেন, সন্ধ্যা ৬ টায়ও আগুন জ্বলছে, ডিজাইন শাখা পুড়ে গেছে।

এখন যদি মূল কেন্দ্র জ্বলে যায়, তাহলে বিটিভির প্রচার বন্ধ হয়ে যাবে।

অগিকাণ্ডের ঘটনায় দ্রুত ফায়ার সার্ভিসের সহযোগিতা চেয়ে বিটিভির ফেসবুক পেজে পোস্ট দেওয়া হয়।

বিটিভির ফেসবুকে আরেক পোস্টে জানানো হয়, তাদের ভবনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় কয়েক ডজন গাড়িতেও আগুন দেওয়া হয়।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সংসদের তৃতীয় অধিবেশন ২৭ আগস্ট

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আগামী বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল ৩টায় শুরু হবে। সংবিধানের ৭২ অনুচ্ছেদের ১ দফায় দেওয়া ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ।

১৩ ঘণ্টা আগে

১২ আগস্ট সূর্যগ্রহণ— কোথাও দেখা যাবে পূর্ণগ্রাস, কোথাও আংশিক

বিশ্বের কিছু অংশে আগামীকাল বুধবার (১২ আগস্ট) সূর্যগ্রহণ দেখা যাবে। কোথাও এটি পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হিসেবে দেখা যাবে। পূর্ণগ্রাসের এই অবস্থা আড়াই মিনিটেরও কম সময় স্থায়ী হবে। আবার কোনো কোনো অঞ্চলে দেখা যাবে আংশিক সূর্যগ্রহণ।

১৩ ঘণ্টা আগে

‘পুরো সক্ষমতায় ফেরাতে’ ফের বন্ধ হবে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত এলএনজি টার্মিনাল

দেশি ও বিদেশি বিশেষজ্ঞদের সহায়তায় টার্মিনালটির কার্যক্রম আংশিকভাবে পুনরুদ্ধার করা হয়েছে জানিয়ে জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, ‘এর একটি অংশ এখন চালু রয়েছে। তবে অন্য অংশটি এখনও পুরোপুরি সচল হয়নি। দ্বিতীয় অংশটি সচল করতে গেলে বর্তমানে চলমান অংশটিও সাময়িকভাবে বন্ধ রাখতে হবে।’

১৩ ঘণ্টা আগে

শেয়ার কেলেঙ্কারি: সাহাবুদ্দিনসহ ২০ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ অক্টোবর

সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনসহ ২০ জনের বিরুদ্ধে ইসলামী ব্যাংকের শেয়ার কেলেঙ্কারির মামলায় তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ পিছিয়ে গেছে। আগামী ২৭ অক্টোবর তদন্ত প্রতিবেদন দাখিলের পরবর্তী দিন ধার্য করেছেন আদালত। আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন এ তথ্য জানিয়েছেন।

১৪ ঘণ্টা আগে