তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর অভিনন্দন

কূটনৈতিক প্রতিবেদক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও দলের নেতা তারেক রহমানের বিজয়কে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।

শুক্রবার প্রধানমন্ত্রী তার ভেরিফায়েড বার্তায় বলেন, এটি গণতন্ত্রের একটি বড় সাফল্য।

বাংলাদেশের মানুষের চ্যালেঞ্জের কথা স্মরণ করে তিনি উল্লেখ বলেন, ব্যতিক্রমী চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাদের জীবন কেটেছে, তারা স্পষ্টভাবে তাদের ভোটের মাধ্যমে নিজেদের ইচ্ছা প্রকাশ করেছেন।

তিনি তার প্রিয় বন্ধু ড. মুহাম্মদ ইউনুসকে ধন্যবাদ জানান, যিনি এই গুরুত্বপূর্ণ পরিবর্তনের সময় প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং নিশ্চিত করেছেন যে নির্বাচনী প্রক্রিয়াটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।

আনোয়ার ইব্রাহিম আরও বলেন, মালয়েশিয়া বাংলাদেশের নতুন নেতৃত্বের সঙ্গে কাজ করার মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন শক্তি যোগ করার প্রত্যাশা রাখে। তিনি মালয়েশিয়ানদের সঙ্গে একযোগে বাংলাদেশের জনগণের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

দেশবাসীকে কৃতজ্ঞতা জানাল ইসি, শুক্রবার বিশেষ দোয়ার অনুরোধ

বাংলাদেশের শান্তি, সমৃদ্ধি ও উন্নতি কামনা করে আগামীকাল শুক্রবার বাদ জুমা সব মসজিদে বিশেষ দোয়া এবং অন্যান্য উপাসনালয়ে সুবিধাজনক সময়ে বিশেষ প্রার্থনা আয়োজনের জন্য নির্বাচন কমিশন সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানিয়েছে ইসি।

২১ ঘণ্টা আগে

শান্তিপূর্ণ-উৎসবমুখর ভোটের জন্য জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার

জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ থাকতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ‘আমি রাজনৈতিক দল ও প্রার্থীদের প্রতি আহ্বান জানাই— চূড়ান্ত ফলাফল ঘোষণার পরও যেন গণতান্ত্রিক শালীনতা, সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ অটুট থাকে। মতের ভিন্নতা থাকবে, কিন্তু জাতীয় স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হ

১ দিন আগে

উৎসবে শেষ হলো ‘অনিশ্চয়তা’র ভোট, এবার ফলের অপেক্ষা

সব অনিশ্চয়তাকে উড়িয়ে দিয়ে শেষ পর্যন্ত শেষ হলো সেই ভোট। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় শুরু হয়ে বিকেল সাড়ে ৪টায় শেষ হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনসহ জুলাই সনদ বাস্তবায়নের গণভোটের ভোট গ্রহণ। এখন ভোট গণনার অপেক্ষা, অপেক্ষা জনরায়ে কারা জনপ্রতিনিধি নির্বাচিত হলো তা জানার।

১ দিন আগে

১২টা পর্যন্ত ৩৩% ভোট পড়েছে: ইসি

সকাল সাড়ে ৭টায় শুরু হয়ে দুপুর ১২টা পর্যন্ত সারা দেশে ৩৩ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ সময়ের মধ্যে কোথাও কোনো ভোটকেন্দ্র বন্ধ হয়নি।

১ দিন আগে