প্রতিবেদক, রাজনীতি ডটকম

সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারে মেয়ে জাইমা রহমানকে নিয়ে সিনেমা দেখতে সিনেমা হলে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুরুতে খবর ছড়িয়েছিল, ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমাটি দেখেছেন তারা। তবে প্রধানমন্ত্রীর প্রেস উইং নিশ্চিত করেছে, প্রধানমন্ত্রী ও তার মেয়ে দেখেছেন বৈজ্ঞানিক কল্পকাহিনী ‘প্রজেক্ট হেইল মেরি’ সিনেমাটি।
শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে ধানমন্ডির জিগাতলায় অবস্থিত স্টার সিনেপ্লেক্সের সীমান্ত সম্ভার সিনেমা হলে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার মেয়ে জাইমা রহমান। সন্ধ্যা ৭টা ১০ মিনিটে শুরু হওয়া শো দেখেন তারা।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন গণমাধ্যমকে বলেছেন, ‘প্রজেক্ট হেইল মেরি’ দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার মেয়ে জাইমা রহমান। সন্ধ্যা ৭টা ১০ মিনিটে শুরু করে রাত ১০টা ১০ মিনিট পর্যন্ত চলে সিনেমাটি। তারা পুরো ছবি উপভোগ করে হল ছাড়েন।
স্টার সিনেপ্লেক্সের মার্কেটিং ও মিডিয়া ম্যানেজার মেজবাহ আহমেদ গণমাধ্যমকে বলেন, প্রধানমন্ত্রী একেবারে সাধারণ দর্শকদের মতো কোনো ধরনের প্রটোকল ছাড়াই সিনেপ্লেক্সে এসে সিনেমাটি উপভোগ করেছেন। অন্য যে সিনেমার খবরটি ছড়িয়েছে, সেটি সম্পূর্ণ ভিত্তিহীন।
এর আগে তারেক রহমান ও জাইমা রহমান সীমান্ত সম্ভারে পৌঁছালে খবর ছড়িয়ে পড়ে, দেশীয় চলচ্চিত্র নির্মাতা তানিম নূর পরিচালিত ‘বনলতা এক্সপ্রেস’ দেখতে গেছেন তারা। নন্দিন কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের লেখা ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে নির্মিত সিনেমাটি এবারের ঈদে মুক্তি পেয়েছে।
‘প্রজেক্ট হেইল মেরি’ সিনেমাও এবারের ঈদেই মুক্তি পেয়েছে। একই নামে অ্যান্ডি উইয়ারের সায়েন্স ফিকশন উপন্যাসটি প্রকাশিত হয় ২০২১ সালে। সাড়া জাগানো উপন্যাসটি হুগো অ্যাওয়ার্ডে সেরা উপন্যাসের মনোনয়ন পেয়েছিল। রে পটার এই বইয়ের অডিও বুকে কণ্ঠ দিয়েছিলেন, যা ২০২২ সালে অডি অ্যাওয়ার্ডে অডিওবুক অব দ্য ইয়ার পুরস্কার পায়।
‘প্রজেক্ট হেইল মেরি’ বইয়ের মূল গল্প পৃথিবীকে বাঁচানোর লড়াই। এক প্রাণঘাতী হুমকির মুখে থাকা পৃথিবীকে বাঁচাতে ‘হেইল মেরি’ মহাকাশযানকে পাঠানো হয় গ্যালাক্সিতে। গন্তব্যে পৌঁছে নিজেকে একাকী আবিষ্কার করেন রাইল্যান্ড গ্রেস (অভিনয়ে রায়ান গসলিং), অথচ তার ওপরই ন্যস্ত পুরো পৃথিবীকে বাঁচানোর দায়িত্ব।
পাঠকপ্রিয়তা পাওয়া বইটি নিয়ে পরিচালক জুটি ফিল লর্ড ও ক্রিস্টোফার মিলার সিনেমা বানান একই নামে। যুক্তরাষ্ট্রে এটি মুক্তি পায় গত ৯ মার্চ। শ্রেষ্ঠাংশে রয়েছেন রায়ান গসলিং ও সান্ড্রা হুলার।

স্বাস্থ্য অধিদপ্তর গত ১৫ মার্চ থেকে হামে আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে অসুস্থ রোগীদের তথ্য নিয়মিত প্রকাশ করছে। সেই হিসাব অনুযায়ী, এ সময়ের মধ্যে নিশ্চিত হামে ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৩৬ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে প্রায় ছয় মাসে প্রাণ গেছে ১ হাজার ৩৬ জনের। দেশের ইতিহাসে হামে এত মৃত্যুর ঘটনা আগে ঘ
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহর সম্প্রসারণে এয়ারবাস কেনার ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে বলে আশ্বাস দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, যেকোনো ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে। উচ্চপর্যায়ের আলোচনা কমিটির সুপারিশের ভিত্তিতে
৩ ঘণ্টা আগে
মামলার নথি ও দুদক সূত্রে জানা গেছে, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সুপর্ণা সুর, তার স্বামী এস কে সুর এবং তাদের ওপর নির্ভরশীল ব্যক্তিদের নামে বা বেনামে অর্জিত সব স্থাবর-অস্থাবর সম্পদ, দায়-দেনা, আয়ের উৎস ও তা অর্জনের বিস্তারিত বিবরণ দাখিলের জন্য সুপর্ণাকে নোটিশ দেওয়া হয়।
৩ ঘণ্টা আগে
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর উদ্দেশে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন বলেন, তার হাতে এখনো অনেক কাজ করার সুযোগ রয়েছে। সাত মাসের মধ্যে সবকিছু পরিবর্তন করা সম্ভব নয়। তবে উদ্যোগ এবং কাজের গতি দৃশ্যমান হওয়া দরকার। উপাচার্যের নেতৃত্বে যে দল গঠন করা হয়েছে, তাদের উৎপাদনশীলতা ও
৩ ঘণ্টা আগে