প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সোমবার সকালে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এরপর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন।
সাক্ষাতের সময় জেনারেল ওয়াকার-উজ-জামান তার সাম্প্রতিক চীন সফর সম্পর্কে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। এ ছাড়া দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে।
আইএসপিআরের তথ্য অনুযায়ী, সেনাপ্রধান ২১ আগস্ট সরকারি সফরে চীনে যান এবং বুধবার রাতে দেশে ফেরেন। চীনে থাকার সময় তিনি পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) স্থলবাহিনীর পলিটিক্যাল কমিসার জেনারেল চেন হুইসহ উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়, রোহিঙ্গা প্রত্যাবর্তনে সহায়তা এবং বাংলাদেশের সামরিক শিল্পোন্নয়নে চীনের সহযোগিতাবিষয়ক আলোচনা হয়।
আইএসপিআর জানায়, ২২ আগস্ট চীনের পিএলএ সদর দপ্তরে পৌঁছালে সেনাপ্রধানকে ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়। এরপর তিনি পিএলএ স্থলবাহিনীর পলিটিক্যাল কমিসারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাতের সময় কৌশলগত সহযোগিতা, জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ এবং বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের প্রত্যাবর্তনের বিষয়গুলো আলোচনা হয়।
২৩ আগস্ট সেনাপ্রধান চীনের নরিনকো গ্রুপের প্রেসিডেন্ট চেন ডেফাংয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ ছাড়া তিনি পিএলএ একাডেমি অব আর্মড ফোর্সের বেইজিং ক্যাম্পাসের প্রশিক্ষণ সুবিধা এবং বিভিন্ন সামরিক সরঞ্জাম উৎপাদন গবেষণাগার পরিদর্শন করেন।

সংগঠনটির মতে, পুরনো পোশাক শুধু একটি ইউনিফর্ম নয়; এটি বাহিনীর দীর্ঘদিনের ঐতিহ্য, শৃঙ্খলা ও পেশাদারিত্বের প্রতীক। এটি পরিবর্তনের আগে পর্যাপ্ত গবেষণা ও জনমত যাচাই প্রয়োজন বলে জানিয়েছে সংগঠনটি।
২ ঘণ্টা আগে
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম বলেন, "ঘটনার ভিডিও ফুটেজ রয়েছে। সাংবাদিকদের মারধরের ঘটনায় জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"
২ ঘণ্টা আগে
বলা হয়েছে, ওই বিধিমালার অধীন বিনা অনুমতিতে কাজে অনুপস্থিতি; বিনা অনুমতিতে অফিস ত্যাগ; ও দেরি করে অফিসে উপস্থিতির মতো বিষয়গুলো অফিস শৃঙ্খলা পরিপন্থি ও শাস্তিযোগ্য অপরাধ।
১৪ ঘণ্টা আগে
বাংলাদেশে ২০২৪ সালের অগাস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর যখন প্রশাসন থেকে শুরু করে সুপ্রিম কোর্টে পর্যন্ত পরিবর্তন হয়েছে, তখন আওয়ামী লীগ সরকারের সময়ে নির্বাচিত প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন কীভাবে তার পদে টিকে থাকলেন সেটি অনেকের কাছেই কৌতূহলের বিষয়।
১৬ ঘণ্টা আগে