ভারত ও বাংলাদেশ সফর কর‌বেন ডোনাল্ড লু

প্রতিবেদক, রাজনীতি ডটকম

ভারত ও বাংলাদেশ সফর কর‌বেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। ঢাকা সফ‌রে লুসহ মা‌র্কিন উচ্চ পর্যা‌য়ের প্রতি‌নি‌ধিদল অর্থনৈতিক প্রবৃদ্ধি, আর্থিক স্থিতিশীলতা এবং উন্নয়নে কীভা‌বে বাংলা‌দেশ‌কে সহায়তা করা যায়, সে‌টি নি‌য়ে আলোচনা কর‌বেন।

মঙ্গলবার (১০ সে‌প্টেস্বর) মা‌র্কিন পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ের মুখপা‌ত্রের কার্যালয় এক সংবাদ বিজ্ঞ‌প্তি‌তে এ তথ্য জা‌নি‌য়ে‌ছে।

সংবাদ বিজ্ঞ‌প্তি‌তে জানা‌নো হয়, যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ১০-১৬ সেপ্টেম্বর ভারত ও বাংলাদেশ সফর করবেন। লু তার সফ‌রে অংশীদারদের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে স্থিতিশীলতা প্রচারে সহায়তা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত কর‌বেন।

বিজ্ঞ‌প্তি‌তে আরও জানা‌নো হয়, লু ভার‌তের দি‌ল্লি‌তে যা‌বেন। যেখানে তিনি যুক্তরাষ্ট্র-ভার‌তের ম‌ধ্যে উন্নয়ন প্রচার সংক্রান্ত সহযো‌গিতার প্রচার, নিরাপত্তা এবং যুক্তরাষ্ট্র-ভার‌তের বিজ‌নেস কাউ‌ন্সি‌লের আয়ো‌জিত নারী‌দের অর্থ‌নৈ‌তিক নিরাপত্তা সংক্রান্ত সা‌মি‌টে ওয়া‌শিংট‌নের সহযোগিতার কথা তুলে ধরবেন।

এছাড়া, লু ইন্দো-প্যাসিফিক নিরাপত্তা অ্যাফেয়ার্সের মার্কিন প্রিন্সিপাল ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ ডিফেন্স জেডিদিয়া পি. রয়াল এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণাল‌য়ের সমকক্ষদের পাশাপাশি অষ্টম ইউএস-ইন্ডিয়া ২+২ ইন্টারসেশনাল ডায়ালগের সহ-সভাপতিত্ব করবেন।

সংলাপটি প্রতিরক্ষা সহযোগিতাসহ মার্কিন-ভারত দ্বিপাক্ষিক অংশীদারিত্ব বাড়ানোর সুযোগ চিহ্নিত করার পাশাপাশি ইন্দো-প্যাসিফিক এবং তার বাইরেও মার্কিন-ভারত সহযোগিতা প্রসারিত করবে।

লুর ঢাকা সফর নি‌য়ে বিজ্ঞ‌প্তি‌তে জানা‌নো হয়, ঢাকায় লু মা‌র্কিন উচ্চ পর্যা‌য়ের এক‌টি প্রতি‌নি‌ধিদ‌লের স‌ঙ্গে অন্তর্বর্তী সরকা‌রের সং‌শ্লিষ্ট‌দের স‌ঙ্গে বৈঠ‌কে যোগ দে‌বেন।

প্রতিনিধি দলে মার্কিন ট্রেজারি বিভাগ, ইউএসএআইডি এবং মার্কিন বাণিজ্য প্রতিনিধি অফিসের প্রতিনিধিরা থাকবেন।

মা‌র্কিন প্রতি‌নি‌ধিদল অর্থনৈতিক প্রবৃদ্ধি, আর্থিক স্থিতিশীলতা এবং উন্নয়নে কিভা‌বে বাংলা‌দেশ‌কে সহায়তা করা যায়, সে‌টি নি‌য়ে কর্মকর্তা‌দের স‌ঙ্গে আলোচনা কর‌বেন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

রোমে ২৮ ঘণ্টা ধরে আটকে বিমানের ফ্লাইট, চরম ভোগান্তিতে যাত্রীরা

শুক্রবার (৭ আগস্ট) ইতালির স্থানীয় সময় সকাল ৭টা ২০ মিনিটের দিকে উড়োজাহাজটিতে নিয়মিত জ্বালানি নেওয়ার সময় কারিগরি ত্রুটি ধরা পড়ে।

৮ ঘণ্টা আগে

‘হাসিনা কার্ড’ ও ‘বন্ধুত্বপূর্ণ সম্পর্ক’ একসঙ্গে চলে না— ভারতকে স্বরাষ্ট্রমন্ত্রী

শনিবার (৮ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে সাদা দল ও ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

১০ ঘণ্টা আগে

চেয়ারটি হারালেও তিনি কিন্তু হারেননি

আমার বাবার গল্পটি তেমনই একটি গল্প। এই গল্প কোনো রূপকথা নয়। কোনো উপন্যাসের কল্পিত চরিত্রও নয়। এটি আমার বাবার জীবন থেকে উঠে আসা এক দীর্ঘশ্বাসের ইতিহাস।

১২ ঘণ্টা আগে

তারেক রহমানকে জেআইসি সেলে নির্যাতনের তথ্য মিলেছে: চিফ প্রসিকিউটর

এক-এগারোর সেনা-সমর্থিত সরকারের সময়ে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে ডিজিএফআইয়ের গোপন বন্দিশালা জয়েন্ট ইন্টারোগেশন সেলে (জেআইসি) নির্যাতনের তথ্য পাওয়ার কথা বলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

১৩ ঘণ্টা আগে