তারেক রহমানকে জেআইসি সেলে নির্যাতনের তথ্য মিলেছে: চিফ প্রসিকিউটর

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০৮ আগস্ট ২০২৬, ১৬: ০৯
ডিজিএফআই কমপ্লেক্সে থাকা জেআইসি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। ছবি: সংগৃহীত

এক-এগারোর সেনা-সমর্থিত সরকারের সময়ে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে ডিজিএফআইয়ের গোপন বন্দিশালা জয়েন্ট ইন্টারোগেশন সেলে (জেআইসি) নির্যাতনের তথ্য পাওয়ার কথা বলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

শনিবার (৮ আগস্ট) ঢাকা সেনানিবাসে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই) কমপ্লেক্সে থাকা জেআইসি পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান। সাক্ষীদের বর্ণনা থেকে পাওয়া এসব তথ্য পর্যায়ক্রমে বিচারে প্রতিফলিত হবে বলে জানান তিনি।

আমিনুল ইসলাম বলেন, ‘এক-এগারোর সময়ে আজকের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের অহংকার জনাব তারেক রহমানকে আজকের যে জেআইসি সেলটি আমরা পরিদর্শন করেছি, তারই কোনো একটি কামরায় তাকেও সেখানে আনা হয়েছিল এবং তার ওপর নির্যাতন করা হয়েছিল।’

চিফ প্রসিকিউটর বলেন, বিচারের একটি অংশ হিসেবে আয়নাঘর হিসেবে পরিচিত জেআইসিতে আমাদের এই পরিদর্শন। এখানে মানুষকে ধরে এনে বন্দি রেখে অত্যাচার ও নির্যাতন চালানো হতো। সেই নির্মম চিত্র আজ এই পরিদর্শনের মধ্য দিয়ে কিছুটা অনুভব করা গেছে।

তিনি অভিযোগ করেন, ৫ আগস্টের পর জেআইসি সেলের অনেক আলামত নষ্ট করা হয়েছে এবং অসংখ্য তথ্য-প্রমাণ নষ্ট করা হয়েছে।

আমিনুল ইসলাম বলেন, বাংলাদেশের কোনো নাগরিক অপরাধ করলে অবশ্যই আইনের আওতায় আনতে হবে। তাকে বিচারের মুখোমুখি করতে হবে। কিন্তু বিচারবহির্ভূত কোনো কিলিংয়ের শিকার যেন কেউ না হন, এভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে অহেতুক হয়রানির শিকার না হন, সেটিই আমরা চাইব।

ন্যায়বিচার নিশ্চিত করার ক্ষেত্রে এই পরিদর্শন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও মন্তব্য করেন তিনি। জেআইসি পরিদর্শনের প্রসঙ্গে তিনি বলেন, ঘটনাস্থলের বর্তমান অবস্থা পর্যবেক্ষণ এবং সেখানে থাকা আলামত ও তথ্য-প্রমাণ সম্পর্কে ধারণা নেওয়া ন্যায়বিচারের স্বার্থে গুরুত্বপূর্ণ।

সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে ২০০৭ সালের ৭ মার্চ ঢাকা সেনানিবাসের শহীদ মইনুল সড়কের বাসা থেকে তারেক রহমানকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী। তার বিরুদ্ধে ১৩টি মামলা দায়ের করা হয়। যৌথ বাহিনীর হেফাজতে তারেক রহমানকে নির্যাতনের অভিযোগ ওঠে। গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে ভর্তি করা হয় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে।

এক বছর পর, ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর উচ্চ আদালতের জামিনে মুক্তি পান তারেক রহমান। সেই রাতেই স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমানকে সঙ্গে নিয়ে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে চলে যান তিনি। শুরু হয় নির্বাসিত জীবন। প্রায় দেড় যুগ পর গত বছর ডিসেম্বরে দেশে ফিরেন তারেক রহমান। ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে তার নেতৃত্বে সরকার গঠন করে বিএনপি।

বিগত সরকারের সময়ে জেআইসিতে ভয়াবহতার চিত্র তুলে ধরে আমিনুল ইসলাম জানান, “এটি মূলত মানুষকে ধরে এনে অত্যাচার ও নির্যাতন চালানোর একটি সেল ছিল, যা পরে ‘আয়নাঘর’ হিসেবে পরিচিতি পায়। এই বন্দিশালার কক্ষগুলো ছিল সাউন্ডপ্রুফ এবং জানালা-দরজাবিহীন অন্ধকার প্রকোষ্ঠ।”

তিনি বলেন, “সেখানে ভারী এক্সজস্ট ফ্যান লাগানো ছিল, যাতে বন্দিদের কান্নার শব্দ বাইরে যেতে না পারে। এখানে ব্রিগেডিয়ার আযমীসহ অনেককে দিনের পর দিন অমানবিকভাবে আটকে রাখা হয়েছিল।”

দীর্ঘদিন পরিবার ও আইনি সহায়তা থেকে বঞ্চিত করে আটকে রাখাকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে আখ্যা দিয়ে চিফ প্রসিকিউটর বলেন, “একটা মানুষকে যখন আপনি দিনের পর দিন বন্দি করে রাখবেন, পরিবার থেকে বিচ্ছিন্ন করে রাখবেন, আইনের সহায়তা লাভ থেকে বঞ্চিত করবেন, এটা—এটা সবটাই কিন্তু ‘ক্রাইমস অ্যাগেইনস্ট হিউম্যানিটি’।”

প্রচলিত আইনে ২৪ ঘণ্টার বেশি আটকে রাখার সুযোগ না থাকলেও মাসের পর মাস বন্দি রাখার কোনো যুক্তি গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করে আমিনুল ইসলাম। তিনি বলেন, “কী কারণে এই আয়নাঘরের প্রয়োজন হয়েছিল, রাষ্ট্র পরিচালনায় থাকা তৎকালীন সরকারপ্রধান শেখ হাসিনাসহ সংশ্লিষ্টদেরই এর ব্যাখ্যা দিতে হবে।”

আমিনুল ইসলাম আরও জানান, জেআইসিতে ২৬টি এবং টিএফআইতে ২৯টি কক্ষ ছিল। এর বাইরে র‍্যাব-২ এর দপ্তরে আরও একটি ‘আয়নাঘর’ ছিল, যেখানে নির্যাতনের জন্য ইলেকট্রিক চেয়ার বসানো হয়েছিল। এ ছাড়া গোয়েন্দা পুলিশ-ডিবির টিএফআই সেলটিও সিলগালা করা হয়েছে, যা ভবিষ্যতে পরিদর্শন করা হবে, বলেন তিনি।

এ সময় আসামিপক্ষের আইনজীবীদের সমালোচনা করে চিফ প্রসিকিউটর বলেন, “শেখ হাসিনা তার যখন যেমন মন চায়, সেভাবে কথা বলেন, তাদেরই প্রতিনিধি হিসেবে আমাদের ডিফেন্সের বন্ধুরাও একই ভাষায়, একইরকম করে বিভ্রান্তিমূলক কথা বলেন।”

বিগত সরকারের আমলে আইনশৃঙ্খলা বাহিনীর গুম-খুনের পরিসংখ্যান তুলে ধরে আমিনুল ইসলাম বলেন, সাম্প্রতিক আন্দোলনে প্রায় ৩০ হাজার মানুষ পঙ্গুত্ব বরণ করেছে এবং ১ হাজার ৪০০ জন ‘শহীদ’ হয়েছে। এছাড়া ৪ হাজারের বেশি মানুষ খুন ও ক্রসফায়ারের শিকার হয়েছেন। ইলিয়াস আলীসহ ২৫০ জনের এখনো কোনো সন্ধান মেলেনি।

ভবিষ্যতে বাংলাদেশে আর কোনো গোপন বন্দিশালা যেন প্রতিষ্ঠিত না হয়, সেই আহ্বানও জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। এ দিন সকালে ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদার, সদস্য বিচারপতি শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মোহিতুল হক এনাম চৌধুরী এ বন্দিশালা পরিদর্শন করেন।

এ সময় চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামের নেতৃত্বে প্রসিকিউশন টিম, আসামিপক্ষের আইনজীবী, ডিজিএফআইয়ের প্রধান, পূর্বনির্বাচিত সংবাদমাধ্যমকর্মী সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের সাধারণ সম্পাদক মেহেদী হাসান ডালিম, কার্যনির্বাহী সদস্য মাজহারুল হক মান্না, ল’ রিপোর্টার্স ফোরামের সভাপতি মো. ইয়াসিন, সাধারণ সম্পাদক আরাফাত মুন্না এবং সাংবাদিক মতিউর রহমান চৌধুরী উপস্থিত ছিলেন।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ১০৩৬

স্বাস্থ্য অধিদপ্তর গত ১৫ মার্চ থেকে হামে আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে অসুস্থ রোগীদের তথ্য নিয়মিত প্রকাশ করছে। সেই হিসাব অনুযায়ী, এ সময়ের মধ্যে নিশ্চিত হামে ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৩৬ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে প্রায় ছয় মাসে প্রাণ গেছে ১ হাজার ৩৬ জনের। দেশের ইতিহাসে হামে এত মৃত্যুর ঘটনা আগে ঘ

২ ঘণ্টা আগে

এয়ারবাস কেনায় স্বচ্ছতা নিশ্চিতের আশ্বাস বিমানমন্ত্রীর

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহর সম্প্রসারণে এয়ারবাস কেনার ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে বলে আশ্বাস দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, যেকোনো ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে। উচ্চপর্যায়ের আলোচনা কমিটির সুপারিশের ভিত্তিতে

৩ ঘণ্টা আগে

সম্পদের হিসাব না দেওয়ায় এস কে সুরের স্ত্রীর ২ বছরের কারাদণ্ড

মামলার নথি ও দুদক সূত্রে জানা গেছে, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সুপর্ণা সুর, তার স্বামী এস কে সুর এবং তাদের ওপর নির্ভরশীল ব্যক্তিদের নামে বা বেনামে অর্জিত সব স্থাবর-অস্থাবর সম্পদ, দায়-দেনা, আয়ের উৎস ও তা অর্জনের বিস্তারিত বিবরণ দাখিলের জন্য সুপর্ণাকে নোটিশ দেওয়া হয়।

৩ ঘণ্টা আগে

মন্ত্রণালয়ের ঘাড়ে বন্দুক রেখে গুলি নয়, ট্রিগার আমিও টানতে জানি: শিক্ষামন্ত্রী

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর উদ্দেশে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন বলেন, তার হাতে এখনো অনেক কাজ করার সুযোগ রয়েছে। সাত মাসের মধ্যে সবকিছু পরিবর্তন করা সম্ভব নয়। তবে উদ্যোগ এবং কাজের গতি দৃশ্যমান হওয়া দরকার। উপাচার্যের নেতৃত্বে যে দল গঠন করা হয়েছে, তাদের উৎপাদনশীলতা ও

৩ ঘণ্টা আগে
Advertisement