১৩ নভেম্বর ঘিরে সতর্ক অবস্থানে সরকার

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ১৩ নভেম্বর সামনে রেখে সরকার কঠোর নিরাপত্তা অবস্থান নিয়েছে। আমাদের প্যাট্রোলিং ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে (কেপিআই) নিরাপত্তা বাড়ানো হয়েছে। এছাড়া নাশকতামূলক কার্যক্রম এড়াতে যেখানে-সেখানে খোলা তেল বিক্রি বন্ধসহ বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে।’

মঙ্গলবার (১১ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, সন্ত্রাসীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। আগামী ১৩ তারিখ ঘিরে আমাদের কার্যক্রম চলছে। সন্দেহভাজন কাউকে দেখলেই আমাদের পুলিশকে সবাই সেটা জানান।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আমাদের নির্বাচনের প্রস্তুতি মোটামুটি সন্তোষজনক। প্রস্তুতি শেষ হলে আমরা একটা মহড়াও দেব।

অস্ত্র উদ্ধারের কার্যক্রম অব্যাহত আছে দাবি করে তিনি বলেন, কিছু জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও বড় ধরনের কোনও ঘটনা ঘটেনি। তাই আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সাধারণ মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান স্বরাস্ট্র উপদেষ্টা।

তিনি আরও বলেন, আপনারা অনেক সময় বলেন সন্ত্রাসীরা খুব তাড়াতাড়ি জামিন পেয়ে যায়, সহজে যেন জামিন না পায় এজন্য আমরা তাদেরও অনুরোধ করবো, যারা জামিন দেয় তারা যেন সন্ত্রাসীদের জামিন না দেয়।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

গ্যাস সংকটে বিদেশি ক্রেতারা পার্শ্ববর্তী দেশগুলোর দিকে ঝুঁকছেন: বিকেএমইএ

সংগঠনটির সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, গ্যাস সংকটে এক মাসে অন্তত ৪০ শতাংশ রপ্তানি আয় ক্ষতিগ্রস্ত হয়েছে। সময়মতো পণ্য সরবরাহ করা সম্ভব হবে কি না, সেই শঙ্কায় বিদেশি ক্রেতারাও পার্শ্ববর্তী দেশগুলোর দিকে ঝুঁকছেন।

১৩ ঘণ্টা আগে

৩ দিন পরে এক্সিলারেটরের টার্মিনাল থেকে ফের গ্যাস সরবরাহ শুরু

রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেডের (আরপিজিএল) কর্মকর্তারা জানিয়েছেন, টার্মিনালে আগে থেকে মজুত থাকা এলএনজি ব্যবহার করে শনিবার এক্সিলারেটর থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু করা হয়। এর আগে সরবরাহযোগ্য এলএনজির মজুত শেষ হয়ে যাওয়ায় গত বুধবার দুপুরের পর টার্মিনালটি থেকে গ্যাস দেওয়া বন্ধ ছিল।

১৪ ঘণ্টা আগে

মধ্যপ্রাচ্য সংকটে জ্বালানিতে অতিরিক্ত খরচ ৪-৫ বিলিয়ন ডলার: অর্থমন্ত্রী

১৭ ঘণ্টা আগে

মন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন

শনিবার (২২ আগস্ট) বিকেলে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। বিএনপি সরকার গঠনের ছয় মাসের মাথায় প্রথমবার মন্ত্রিসভা পুনর্গঠনের অংশ হিসেবে স্বপনকে রাজনৈতিক উপদেষ্টা করা হলো। এতদিন তিনি তথ্য ও সম্প্রচারমন্ত্রীর দায়িত্বে ছিলেন।শনিবার (২২ আগস্ট) বিকেলে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরি

১৮ ঘণ্টা আগে