সেনাবাহিনীর মাধ্যমে বন্যার্তদের সহায়তা দেবেন যেভাব

ডেস্ক, রাজনীতি ডটকম

বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণের লক্ষ্যে আর্থিক সহায়তা প্রদান করা যাবে। বৃহস্পতিবার (২২ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর)।

আইএসপিআর জানিয়েছে, ঢাকায় ত্রাণসামগ্রী প্রদানের জন্য সেনাবাহিনী ত্রাণ বিতরণ ব্যবস্থাপনা কেন্দ্র, লজিস্টিকস এরিয়া, ঢাকা সেনানিবাসে যোগাযোগ করুন। স্থান- সেন্ট্রাল অর্ডিন্যান্স ডেপো (সিওডি), মিলিটারি উইং (হোটেল রেডিসন ব্লু সংলগ্ন)। যোগাযোগের নম্বর - ০১৭৬৯-০৫১৮১৯, ০১৭৬৯-০১৩৮৩২, ০১৭৬৯-০১৩৫৩০ ও ০১৭৬৯-০১৩৬০৪।

আগ্রহী ব্যক্তি বা প্রতিষ্ঠান 'লজিস্টিকস এরিয়া রিলিফ ফান্ড' হিসাব নম্বর ০০১৮-০২১০০১০১১০, দ্যা ট্রাস্ট ব্যাংক লিমিটেড, রেডিসন ওয়াটার গার্ডেন হোটেল শাখার অনুকূলে অনুদান প্রদান করতে পারবেন অথবা বিকাশের ক্ষেত্রে প্রয়োজনীয় বিকাশ নম্বর *০১৭৬৯০১৩৮৫৮*। প্রয়োজনে যোগাযোগের নম্বর- ০১৭৬৯-০১৩৬০৪, ০১৭৬৯-০১৩৫৩০।

কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান সরাসরি বন্যাকবলিত এলাকায় ত্রাণ সহায়তা প্রদানে আগ্রহী হলে নিম্নলিখিত নম্বরে যোগাযোগ করুন-

* ফেনী : ০১৭৬৯-৩৩২০৩২, ০১৭৬৯-৩৩২১৭৮।

* চট্টগ্রাম মেট্রোপলিটন : ০১৭৬৯-২৪৪০১২;

* সীতাকুন্ড-মীরসরাই: ০১৭২৮-২০২৬৭৭, ০১৭৬৯-২৪২১৩২, ০১৭৬৯-২৪২১২৮;

* খাগড়াছড়ি : ০১৭৬৯-৩০২৩৪২, ০১৭৬৯-৩০২৩৩৬;

* ফটিকছড়ি : ০১৭৬৯-২৭২৩৪২, ০১৭৬৯-২৭২৩৩৬;

* মৌলভীবাজার এবং হবিগঞ্জ : ০১৭৬৯১৭০০০৬

খাদ্যসহায়তা প্রদানের ক্ষেত্রে বিস্কুট, চিড়া, গুড়, খেজুর, বান ও পাউরুটি, নুডুলস, খাবার স্যালাইন, গুঁড়া দুধ, চিনি ও খাবার পানি এবং প্রয়োজনীয় দ্রব্য হিসেবে দিয়াশলাই ও মোমবাতিকে প্রাধান্য দেওয়ার জন্য অনুরোধ করেছে আইএসপিআর।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

খাদ্যবর্জ্য থেকে কম্পোস্ট, মাইক্রোপ্লাস্টিক দূষণের ঝুঁকিতে কৃষিজমি: গবেষণা

যুক্তরাষ্ট্রের ভার্মন্ট বিশ্ববিদ্যালয়ের গবেষকদের নতুন এক গবেষণায় দেখা গেছে, খাদ্যবর্জ্য ল্যান্ডফিলে না পাঠিয়ে বিকল্প ব্যবস্থায় নেওয়া হলে সংশ্লিষ্ট জলবায়ু প্রভাব ৮৯ থেকে ৯৯ শতাংশ পর্যন্ত কমতে পারে। একই সঙ্গে পানিতে অতিরিক্ত পুষ্টি উপাদান জমে শৈবাল বৃদ্ধির মতো ‘ইউট্রোফিকেশন’ সমস্যাও কমানো সম্ভব।

১৫ ঘণ্টা আগে

হেফাজত আমিরের সঙ্গে সাক্ষাতে বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী

রোববার (৯ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে হেলিকপ্টারে করে ফটিকছড়ির পেহেলগাজী দিঘীর মাঠে অবতরণ করেন প্রধানমন্ত্রী।

১৬ ঘণ্টা আগে

সালমান শাহ হত্যা মামলায় বিমানবন্দর থেকে গ্রেপ্তার ডন

রোববার (৯ আগস্ট) দুপুরে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

১৭ ঘণ্টা আগে

বিদ্যুৎ উৎপাদনে অর্থনীতি-পরিবেশ-জনস্বার্থকে গুরুত্বের নির্দেশ প্রধানমন্ত্রীর

রোববার (৯ আগস্ট) কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন মাতারবাড়ী আল্ট্রা-সুপারক্রিটিক্যাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনের সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের এসব নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

১৭ ঘণ্টা আগে