ওয়াটারএইডের আঞ্চলিক পরিচালক জনস্বাস্থ্যবিদ খায়রুল ইসলাম মারা গেছেন

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২১ আগস্ট ২০২৬, ১৯: ২০
ডা. খায়রুল ইসলাম। ছবি: সংগৃহীত

ওয়াটারএইড দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক ডা. খায়রুল ইসলাম হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তার বয়স হয়েছিল ৬৭ বছর।

প্রথিতযশা এই জনস্বাস্থ্যবিদ নিরাপদ পানি ও জনস্বাস্থ্য আন্দোলনের অন্যতম পরিচিত মুখ ছিলেন। বস্তিবাসীর জন্য নিরাপদ পানি নিশ্চিত করতে অসামান্য ভূমিকা রেখেছেন তিনি। চিকিৎসা ও ওয়াশ খাতসহ (ওয়াটার, স্যানিটেশন অ্যান্ড হাইজিন) নানা বিষয়ে সংবাদপত্রে কলাম লিখতেন তিনি।

শুক্রবার (২১ আগস্ট) ভোরে রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালে (সাবেক ইউনাইটেড হাসপাতাল) চিকিৎসাধীন অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ওয়াটারএইড বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ হাসিন জাহান তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

ওয়াটারএইড সূত্র জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে খায়রুল ইসলাম হৃদ্‌রোগে আক্রান্ত হন। সঙ্গে সঙ্গে তাকে কন্টিনেন্টাল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে তার।

ওয়াটারএইড বাংলাদেশের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বার্তায় ডা. খায়রুল ইসলামের প্রয়াণে গভীর শোক জানানো হয়েছে। বার্তায় বলা হয়েছে, দীর্ঘ কর্মজীবনে বাংলাদেশের জনস্বাস্থ্য ও ওয়াশ খাতের অগ্রযাত্রায় তার অবদান ছিল অসামান্য। সদালাপ, প্রজ্ঞা, নেতৃত্ব, দূরদৃষ্টি ও দেশের প্রতি গভীর দায়বদ্ধতায় তিনি হয়ে উঠেছিলেন এই খাতের এক অনন্য পথপ্রদর্শক, এক প্রবাদপ্রতিম ব্যক্তিত্ব।

খায়রুল ইসলামের প্রয়াণকে অপূরণীয় ক্ষতি অভিহিত করে ওয়াটারএইড বাংলাদেশ বলছে, আমাদের কাছে তিনি ছিলেন একজন মেন্টর, একজন গাইড। তার জ্ঞান, বিনয় ও নেতৃত্ব থেকে অসংখ্য মানুষ শিখেছেন, অনুপ্রাণিত হয়েছেন এবং নিজেদের পথ খুঁজে পেয়েছেন।

মির্জাপুর ক্যাডেট কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাস করার পর খায়রুল ইসলাম চিকিৎসাবিজ্ঞানে স্নাতক ডিগ্রি গ্রহণ করেন। অস্ট্রেলিয়ায় গ্রিফিথ বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর পপুলেশন অ্যান্ড এনভায়রনমেন্টাল হেলথ এবং বাংলাদেশের ব্র্যাক স্কুল অব পাবলিক হেলথে খণ্ডকালীন সহযোগী অধ্যাপক হিসেবেও দায়িত্ব পালন করেন।

প্রায় চার দশক ধরে পানি ও স্যানিটেশনসহ জনস্বাস্থ্য খাতে কাজ করেছেন ডা. খায়রুল। ২০০৮ সালে তিনি ওয়াটারএইড বাংলাদেশে কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ হিসেবে যোগ দেন। ২০১৯ সালের অক্টোবরে ওয়াটারএইডের দক্ষিণ এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালকের দায়িত্ব নেন। এ সময় তিনি বাংলাদেশ, ভারত, নেপাল, পাকিস্তান ও মিয়ানমারে ওয়াটারএইডের কার্যক্রমের নেতৃত্ব দেন।

এর আগে খায়রুল ইসলাম প্ল্যান ইন্টারন্যাশনাল, অরবিস ইন্টারন্যাশনাল বাংলাদেশ, এশিয়া ফাউন্ডেশন ও গ্রামীণ ব্যাংকসহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানে কাজ করেছেন। আফ্রিকার কয়েকটি দেশে তিনি কমিউনিটি-লেড টোটাল স্যানিটেশন কার্যক্রমও চালু করেন।

বিশিষ্ট কথাসাহিত্যিক শাহাদুজ্জামানের সঙ্গে পাঁচ বছর যৌথভাবে গবেষণা করে ‘মুক্তিযুদ্ধের চিকিৎসা ইতিহাস’ শিরোনামে বই লেখেন খায়রুল ইসলাম। এ ছাড়া তিনি ‘50 Years of Bangladesh: Advances in Health’ বইটির অন্যতম সম্পাদক ছিলেন।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

মন্ত্রিসভায় যোগ হচ্ছেন আরও চারজন, আসছে রদবদলও

সূত্রগুলোর তথ্য অনুযায়ী, সাচিং প্রু জেরীকে পার্বত্য চট্টগ্রামবিষয়কমন্ত্রী এবং মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে ধর্মবিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হতে পারে। এ বিষয়ে যেকোনো সময় প্রজ্ঞাপন জারি হতে পারে।

১ দিন আগে

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতা

রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের তত্ত্বাবধানে ভোট গ্রহণ চলছে। দুপুর ২টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। এরপরই ভোট গণনা করে ফল ঘোষণা করা হবে।

১ দিন আগে

৫১ লাখ মানুষকে কলেরার টিকা দেবে সরকার, শুরু ২২ আগস্ট

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবন অডিটোরিয়ামে এ কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

২ দিন আগে

ধানমন্ডি ৩২ ভাঙচুর: ইউনূসসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন

বৃহস্পতিবার (২০ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালতে তামান্না চৌধুরী প্রিয়াংকা নামে এক নারী এ আবেদন করেন। বাদীর জবানবন্দি গ্রহণের পর আদালত আবেদনটির বিষয়ে আদেশের জন্য রেখেছেন বলে জানিয়েছেন বাদীপক্ষের আইনজীবী এ কে এম শরীফ উদ্দিন।

২ দিন আগে