শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার তদন্ত প্রতিবেদন দাখিল আজ

ডেস্ক, রাজনীতি ডটকম
শীর্ষ পদে শেখ হাসিনার জায়গায় পরিবর্তনের কোনো চিন্তা নেই আওয়ামী লীগের ভেতরে

ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় সংঘটিত গণহত্যার ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন সোমবার (১২ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন বিভাগে দাখিল করতে যাচ্ছে তদন্ত সংস্থা।

এছাড়া চানখারপুল হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) আগামী সপ্তাহে ট্রাইব্যুনালে দাখিল করবে প্রসিকিউশন। বিষয়টি নিশ্চিত করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

গত শুক্রবার (৯ মে) নিজের ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘জুলাই গণহত্যার তদন্ত রিপোর্ট আগামী সোমবার চিফ প্রসিকিউটর বরাবরে দাখিল করবে তদন্ত সংস্থা—এমনটাই আশা করছি। এরপরই শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচারিক প্রক্রিয়া শুরু হবে।’

তিনি আরও জানান, চানখারপুল হত্যাকাণ্ডে জড়িত সিনিয়র পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ইতোমধ্যেই জমা দেওয়া হয়েছে। চলতি সপ্তাহেই ওই মামলার আনুষ্ঠানিক অভিযোগপত্র ট্রাইব্যুনালে দাখিল করা হবে।

১৮ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নির্দেশ দেয়, শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত ২০ এপ্রিলের মধ্যে শেষ করতে হবে। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ এই আদেশ দেন। শুনানিতে প্রসিকিউশনের পক্ষে ছিলেন অতিরিক্ত চিফ প্রসিকিউটর মিজানুল ইসলাম। গত বছরের ১৭ ডিসেম্বর মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ৪৬ জনের বিরুদ্ধে তদন্ত শুরু হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নির্বিচার গুলিতে প্রায় দেড় হাজার মানুষ প্রাণ হারান। গুলির নির্দেশদাতা ও পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্তদের বিরুদ্ধে বিচার শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। চলমান আন্দোলনের মধ্যেই ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটে। এরপর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়ে এ গণহত্যার বিচার কার্যক্রম শুরুর ঘোষণা দেয়।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ঈদের ছুটি শেষে অফিস খুলছে সোমবার

ঈদুল আজহা উদযাপিত হয় গত ২৮ মে। এর আগে ২৬ ও ২৭ মে এবং পরে ২৯ থেকে ৩১ মে পর্যন্ত সরকারি ছুটি ছিল। ২৩ মে (শনিবার) সাপ্তাহিক ছুটির দিনে অফিস খোলা থাকলেও পরে মন্ত্রিসভার সিদ্ধান্তে ২৫ মে অতিরিক্ত ছুটি ঘোষণা করা হয়, যার ফলে টানা সাত দিনের ছুটি নিশ্চিত হয়।

১৬ ঘণ্টা আগে

আদ-দ্বীনে বেকারি পাওয়া গেছে, বিষয়টি শক্তভাবে দেখা হবে: স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের নিচতলায় বেকারির সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, ‘হাজার হাজার শিক্ষার্থীর জন্য বেকারিতে খাবার তৈরি হতো। সেখান থেকে কোনো গ্যাস বের হয়েছে কিনা সেটি দেখা হবে। দুইজন ডাক্তারের সঙ্গে কথা বলা

১৭ ঘণ্টা আগে

হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

অধিদপ্তরের তথ্য বলছে, এ নিয়ে হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫৮৩ জন। এর মধ্যে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ৯০ জনের শরীরে। অন্যদিকে শরীরে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৪৯৩ জন।

১৯ ঘণ্টা আগে

আদ-দ্বীন হাসপাতালে ৬ শিশুর মৃত্যু: তদন্তের মেয়াদ বাড়ল ৪ দিন

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) জাহিদ রায়হান গণমাধ্যমকে বলেন, যেসব শিশু মারা গেছে, তাদের মায়েদের সঙ্গে কথা বলার জন্য আরও সময় প্রয়োজন। এ কারণে কমিটিকে আরও চার দিন সময় দিয়ে ৩ জুন পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

১ দিন আগে