নীলফামারী প্রতিনিধি

রানওয়ের নিচে বৈদ্যুতিক ক্রটি দেখা দেওয়ায় সৈয়দপুর বিমানবন্দরে রোববার সন্ধ্যার পর থেকে কোনো উড়োজাহাজ ওঠানামা করেনি। এ সময় অন্তত তিনটি ফ্লাইট বাতিল করা হয়েছে।
সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক সুপ্লব কুমার ঘোষ বলেন, সন্ধ্যার পর থেকে রানওয়ের ল্যান্ডিং লাইট গুলো জ্বলছে না। রানওয়ের বাতির ক্যাবলগুলো মাটির নিচে থাকায় কোথায় ত্রুটি হয়েছে, তা শনাক্ত করার চেষ্টা চলছে। ক্রটি শনাক্ত করে তা স্বাভাবিক করা হবে। বর্তমানে বিমান ওঠানামা বন্ধ রয়েছে।
বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস-বাংলা ও নভোএয়ারের একটি করে ফ্লাইট রয়েছে। বাতিল হওয়া তিন ফ্লাইটই সৈয়দপুর থেকে ছেড়ে আসার কথা ছিলো। ফলে সৈয়দপুর বিমানবন্দরে আটকা পড়েছেন ঢাকাগামী দুই শতাধিক যাত্রী।
অপরদিকে এয়ার অ্যাস্ট্রার একটি ফ্লাইট বাতিল করা হয়। তবে প্রতিষ্ঠানটির কর্মকর্তা বলেছেন, যাত্রী সংকটের কারণে তাদের ফ্লাইট বাতিল হয়েছে।

উদ্বোধনকালে হাসপাতাল প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে তিনি মোনাজাতে অংশ নেন এবং বেলুন ও পায়রা উড়িয়ে ভবনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
২১ ঘণ্টা আগে
হাসপাতালের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, হাসপাতালের নতুন ভবনের নির্মাণকাজ শেষ হয়েছে। অধিকাংশ যন্ত্রপাতি স্থাপনের কাজও শেষ হয়েছে। এতে হাসপাতালটির মোট শয্যা সংখ্যা বেড়ে এক হাজারে দাঁড়ায়। এর ফলে এটি দেশের বৃহত্তম বিশেষায়িত স্নায়ুরোগ চিকিৎসা কেন্দ্রে পরিণত হয়।
১ দিন আগে
আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়ার সই করা পূর্বাভাসে বলা হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।
১ দিন আগে
অনুষ্ঠানে 'আলী আলী মওলা আলী', 'পর্দা হ্যায় পর্দা', 'আমার দেহ মন বলে নবী নবী', 'ইশ্কে নবী দিল মে পয়দা করো', 'দমাদম মাস্ত কালান্দর' ও 'খাজা বাবা খাজা বাবা মারহাবা মারহাবা'-সহ জনপ্রিয় বেশ কিছু উর্দু, হিন্দি ও বাংলা কাওয়ালী পরিবেশন করা হয়।
১ দিন আগে