প্রতিবেদক, রাজনীতি ডটকম

বাংলাদেশে নতুন নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণের পর আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত করা হয়েছে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ। এই প্রশাসনিক পরিবর্তনের মাঝেই নিজের নতুন কর্মজীবনের ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টার সাবেক প্রেস সচিব শফিকুল আলম।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) তিনি ‘দ্য ডেইলি ওয়াদা’ নামক একটি নতুন ইংরেজি দৈনিকের সম্পাদক হিসেবে যোগদানের কথা জানান। এর আগে গত মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপনী আদেশের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের ১৮ মাসের শাসনামলের অবসান ও উপদেষ্টা পরিষদ বিলুপ্তির বিষয়টি নিশ্চিত করা হয়।
দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে শফিকুল আলম জানান, তিনি ‘দ্য ডেইলি ওয়াদা’ নামক একটি ইংরেজি দৈনিকের সম্পাদক হিসেবে যোগদান করেছেন। পোস্টে তিনি সবার দোয়া ও আশীর্বাদ কামনা করেন।
গত মঙ্গলবার মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে জানানো হয় যে, দেশে নতুন সরকার গঠিত হওয়ার ফলে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ বিলুপ্ত করা হয়েছে। এই পরিবর্তনের অংশ হিসেবে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজটিও বন্ধ ঘোষণা করা হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে তৎকালীন আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। পরবর্তীতে ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছিল। দীর্ঘ ১৮ মাস পর, গত ১২ ফেব্রুয়ারি ২০২৬-এ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়।

কুষ্টিয়া সদর উপজেলায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে করা এক মামলায় জহির রায়হান (৩২) নামে এক তরুণকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্ত জহির রায়হান সদর উপজেলার বাসিন্দা।
১০ ঘণ্টা আগে
হোলি আর্টিজান হামলার ঘটনায় দায়ের করা মামলার তদন্ত শেষে কয়েকজনকে গ্রেপ্তার করে পুলিশ। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০১৯ সালের ২৭ নভেম্বর ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনাল সাত আসামিকে মৃত্যুদণ্ড দেন।
১১ ঘণ্টা আগে
দেশে নতুন একটি থানা এবং তিনটি উপজেলা গঠনের প্রস্তাব অনুমোদন দিয়েছে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)। চট্টগ্রামের হাটহাজারী থানাকে বিভক্ত করে ‘হালদা’ নামে একটি নতুন থানা গঠনের অনুমোদন দেওয়া হয়েছে।
১১ ঘণ্টা আগে
মন্ত্রী বলেন, বর্তমানে নিরাপত্তার ধারণা গুণগতভাবে পাল্টে গেছে। কিলোমিটারের পর কিলোমিটার সীমান্ত পাহারা দেওয়ার থেকেও এখন সাইবার নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ।
১২ ঘণ্টা আগে