এবার ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ, আটক ২

প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাজধানীর ধানমন্ডির আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) তদন্ত সংস্থা কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। একই সময়ে ধানমন্ডি ২৭ নাম্বার এলাকায় মিছিলের চেষ্টাকালে দুজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১১ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) শাহ মোস্তফা তারিকুজ্জামান।

তিনি জানান, মঙ্গলবার সন্ধ্যার পর ধানমন্ডি ১১/এ এলাকায় আইসিটির তদন্ত সংস্থা কার্যালয়ের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনার পরপরই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

একই সময়ে ধানমন্ডি ২৭ নাম্বার এলাকায় একটি দল মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ সেখান থেকে দুজনকে আটক করে। আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান এসি শাহ মোস্তফা তারিকুজ্জামান।

বিস্ফোরণের পরপরই আইসিটি তদন্ত সংস্থা কার্যালয় এবং আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

২৭ জুলাই থেকে শুরু চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা

মন্ত্রী জানান, পরীক্ষার্থীরা এখন থেকে পূর্বঘোষিত নিয়মিত রুটিন অনুযায়ী বাকি পরীক্ষাগুলোতে অংশ নেবেন। তবে যেসব পরীক্ষা ইতোমধ্যে অনুষ্ঠিত হয়েছিল, সেগুলো পরে নতুন সময়সূচি প্রকাশ করে আবার নেওয়া হবে।

২ ঘণ্টা আগে

ধর্ষণ মামলায় চট্টগ্রাম মহানগর এনসিপির নেতা গ্রেপ্তার

গ্রেপ্তার আফতাব মজুমদার জয় চট্টগ্রাম মহানগর এনসিপির আহ্বায়ক কমিটির সদস্য। তিনি খুলশী থানার ওয়ারল্যাস মুরগী ফার্ম এলাকার বাসিন্দা।

২ ঘণ্টা আগে

মোজাফফরকে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ ট্রাইব্যুনালের

বৃহস্পতিবার (২৩ জুলাই) প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন।

২ ঘণ্টা আগে

গাজী নজরুলের এমপিপদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর: ইসি মাছউদ

নৈতিক স্খলনের দায়ে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কারের ঘটনার ওপর ভিত্তি করে তার সংসদ সদস্যপদ নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয় বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই বিষয়ে জাতীয় সংসদের পক্ষ থেকে আনুষ্ঠানিক চিঠি পাওয়ার পরই আইন অনুযায়ী সিদ্ধান্ত গ্রহ

৩ ঘণ্টা আগে