প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাজধানীর একটি আইন কলেজের ছাত্র ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মন্দিরে সহকারী পুরোহিতের পেশায় থাকা এক তরুণকে টাকার জন্য রাতভর আটকে নির্যাতন করার অভিযোগ উঠেছে। সুভাষ দেউরী নামের ২৫ বছর বয়সী ওই তরুণকে মঙ্গলবার সকালে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ভুক্তভোগী তরুণের বোন জয়া দেউরী বলেন, সুভাষ ঢাকা সেন্ট্রাল ল কলেজের ছাত্র। কয়েক মাস ধরে তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মন্দিরে সহকারী পুরোহিতের কাজ করছিলেন। ওই মন্দিরে প্রতিদিন পূজা অর্চনা করেন সুভাষ, মাস শেষে সেখান থেকে সম্মানি পান।
জয়া অভিযোগ করেন, সোমবার রাতভর তাকে (সুভাষ) আটকে রেখে কে বা কারা নির্যাতন চালিয়ে সব টাকা-পয়সা ছিনিয়ে নেয়। এমনকি বন্ধু ও স্বজনদের কাছে ফোন করে টাকা পাঠাতে বাধ্য করে।
সুভাষের গ্রামের বাড়ি মাগুরা জেলার শ্রীপুর থানা এলাকায়। তিনি রাজধানীর ওয়ারীর নারিন্দা এলাকায় দুর্জয় সাহা নামে এক বন্ধুর সঙ্গে ভাড়া বাসায় থাকেন।
দুর্জয় বলেন, ‘আমি আর সুভাষ এক বাসাতেই থাকি। রাত সাড়ে ৯টায় বাসায় আসার পরে আমি সুভাষক দেখিনি। ভেবেছি ওর কোনো কাজে হয়তো বাইরে গেছে। আমি বিষয়টা সেভাবে অতটা গুরুত্ব দেইনি। পরে রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে আমাকে ওর নাম্বার থেকে কল দিয়ে কিছু টাকা দিতে বলে। কিন্তু আমার কাছে টাকা না থাকার কারণে আমি ওকে টাকা দিতে পারিনি।’
তিনি আরও জানান, এরপর রাতে বন্ধুদের সঙ্গে বিশ্বকাপে ব্রাজিলের খেলা দেখে সারারাত ঘোরাঘুরি করে ভোর সাড়ে ৫টার দিকে বাসায় ফেরার পথে নারিন্দা রোডের অগ্রণী ব্যাংকের সামনে তিনি সুভাষকে আহত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখেন। তার মাথা, হাত ও পায়ে গুরুতর জখম ছিল। সঙ্গে মোবাইল বা মানিব্যাগ কিছুই পাওয়া যায়নি।
সেখান থেকে সুভাষকে উদ্ধার করে মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয় বলে জানান দুর্জয়। বলেন, ‘সুভাষ আমাকে বলেছে, রাত ১০টা থেকে ভোর ৪টা পর্যন্ত তার ওপর শারীরিক এবং মানসিক নির্যাতন করা হয়েছে। তাকে উলঙ্গ করে তার ভিডিও ধারণ করা হয়েছে। ব্ল্যাকমেইল করে ফ্যামিলির সবার কাছ থেকে টাকা চাইতে বলেছে। যদি টাকা না দেয় তবে তার সেই নগ্ন ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশ করা হবে বলে হুমকি দিয়েছে।’
ভুক্তভোগীর বোন জয়া বলেন, ‘রাত ১টার দিকে আমি আমার ভাইকে কল দিই। কিন্তু সেই কলটি আমার ভাই না ধরে অজ্ঞাত এক ব্যক্তি ধরে আমাকে বলে ৩০ হাজার টাকা পাঠাতে। পরে ফোন কেটে দেয়। কিন্তু আমার কাছে তো অত টাকা ছিল না।’
তিনি বলেন, ‘বিষয়টা ফ্যামিলির অন্যদের বলার পর আমি জানতে পারি, সবার কাছেই নাকি টাকা চাওয়া হয়েছে। এরপর আমার ভাইয়ের নম্বর থেকে রাত আড়াইটার দিকে কল আসে এবং আমার ভাই কাঁদো কাঁদো সুরে টাকা দিতে বলে। এও বলে যে টাকা না দিলে নাকি ওকে মেরে ফেলবে।’
এরপর আলাদা একটি ফোন নম্বর দেওয়া হয় এবং রাতেই টাকা জোগাড় করে ওই নাম্বারে ২৬ হাজার টাকা পাঠানো হয় বলে জানান জয়া। তিনি বলেন, ‘তারপরে আমার ভাইয়ের সাথে আর কোনো যোগাযোগ হয়নি। আমার ভাই এখন ঢাকা মেডিকেলে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।’
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক চিকিৎসকদের বরাত দিয়ে জানান, সকল ৭টার দিকে গুরুতর আহত অবস্থায় সুভাষকে জরুরি বিভাগে ভর্তি করা হয়। সেখানেই তার চিকিৎসা চলছে।
ওয়ারী থানার ওসি মফিজুর রহমান বলেন, খবর শুনে তিনি লোক পাঠিয়েছেন। তবে এখনো বিস্তারিত জানতে পারেননি।

আসিফ মাহমুদের দাবি, কোনো ধরনের তদন্ত বা সুনির্দিষ্ট প্রমাণ ছাড়াই দুদকের জনসংযোগ কর্মকর্তার এমন বক্তব্যের কারণে তাকে ঘিরে ব্যাপক মিডিয়া ট্রায়াল শুরু হয়। এতে অভিযোগগুলো যেন ইতোমধ্যেই প্রমাণিত— জনমনে এমন একটি ধারণা তৈরির সুযোগ সৃষ্টি হয়। এর ফলে তার ব্যক্তিগত ও রাজনৈতিক সুনাম ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও দাবি
১৫ ঘণ্টা আগে
গত বুধবার চট্টগ্রামের হাটহাজারীতে সেনাবাহিনীর ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে একটি ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনা ঘটে। এতে সেনাবাহিনীর দুই সদস্য নিহত এবং একজন সেনা কর্মকর্তা গুরুতর আহত হন। পরে আহত কর্মকর্তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার সিএমএইচে ভর্তি করা হয়।
১৭ ঘণ্টা আগে
ভারতের ঝাড়খন্ড রাজ্যে নির্মিত আদানির কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রটির মোট উৎপাদনক্ষমতা ১ হাজার ৬০০ মেগাওয়াট। ২০১৭ সালে আদানির বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ কেনার চুক্তি করে পিডিবি। কেন্দ্রটিতে ৮০০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট রয়েছে। চাহিদা অনুযায়ী একসময় এখান থেকে দেড় হাজার মেগাওয়াটের বেশি বিদ্যুৎ সরবরাহের
১৭ ঘণ্টা আগে
প্রযুক্তি প্রতিষ্ঠান DSales-এর অধীনে গড়ে ওঠা AdZoic ও Umbrellax যৌথভাবে ডিজিটাল প্রোগ্রাম্যাটিক বিজ্ঞাপন, ইনফ্লুয়েন্সার মার্কেটিং ও সেলস অটোমেশনকে একটি স্মার্ট ড্যাশবোর্ডে যুক্ত করেছে। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, এশিয়াজুড়ে ডিজিটাল ব্যবসার ক্ষেত্রে এই সমন্বিত প্ল্যাটফর্ম ব্যবহারের সুযোগ তৈরি করা হয়েছ
২০ ঘণ্টা আগে