নির্বাচন পরবর্তী সহিংসতা বন্ধে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান আসকের

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আইন ও সালিশ কেন্দ্র (আসক)

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পরবর্তী সময়ে দেশের বিভিন্ন স্থানে সংঘটিত সহিংসতা, প্রাণহানি ও রাজনৈতিক প্রতিপক্ষের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। একই সঙ্গে নির্বাচন পরবর্তী সহিংসতা বন্ধে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি।

আজ রোববার (১৫ ফেব্রুয়ারি) আসকের জ্যেষ্ঠ সমন্বয়কারী আবু আহমেদ ফয়জুল কবিরের সই করা এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়। আসক মনে করে, নির্বাচন পরবর্তী শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার জন্য অপরিহার্য।

বিবৃতিতে আসক জানায়, গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী মুন্সীগঞ্জ ও বাগেরহাট জেলায় সহিংস ঘটনায় অন্তত দুজন নিহত হয়েছেন। এ ছাড়া সিলেট, কুমিল্লা, নরসিংদী, ফেনী, গাজীপুর, নাটোর, ঝালকাঠি, নড়াইল, পাবনা, বগুড়া, ফরিদপুর, বরগুনা, ঝিনাইদহ, চাঁদপুর, পটুয়াখালী, কিশোরগঞ্জ ও দিনাজপুরসহ বিভিন্ন জেলায় হামলার ঘটনায় দুই শতাধিক ব্যক্তি আহত হয়েছেন বলে জানা গেছে। একই সময়ে একজন নারী ধর্ষণের শিকার হয়েছেন বলেও অভিযোগ উঠেছে, যা মানব মর্যাদা ও মৌলিক অধিকার লঙ্ঘনের চরম উদাহরণ হিসেবে উল্লেখ করেছে সংস্থাটি।

বিবৃতিতে আসক বলছে, সংস্থাটি দৃঢ়ভাবে বিশ্বাস করে যে রাষ্ট্রের সাংবিধানিক দায়বদ্ধতা হলো প্রতিটি নাগরিকের জীবন, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা। বিশেষ করে নারী, সংখ্যালঘু ও সামাজিকভাবে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র ও রাজনৈতিক নেতৃত্বের মৌলিক দায়িত্বের অংশ।

এ প্রেক্ষাপটে সংস্থাটি সব রাজনৈতিক দলের প্রতি জোরালোভাবে আহ্বান জানিয়েছে, তারা যেন অবিলম্বে তৃণমূল পর্যায়ে কঠোর ও স্পষ্ট নির্দেশনা প্রদান করে, যাতে কোনো ধরনের প্রতিশোধমূলক সহিংসতা, হামলা, দখল, ভীতি প্রদর্শন বা নারী নির্যাতনের ঘটনা না ঘটে। রাজনৈতিক মতপার্থক্য কোনোভাবেই সহিংসতা বা মানবাধিকার লঙ্ঘনের বৈধতা দিতে পারে না বলেও উল্লেখ করা হয়েছে বিবৃতিতে।

একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি প্রতিটি ঘটনা দ্রুত, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য তদন্তের মাধ্যমে বিচার প্রক্রিয়ার আওতায় আনার দাবি জানিয়েছে আসক। বিশেষ করে যৌন সহিংসতার ক্ষেত্রে ভুক্তভোগীর নিরাপত্তা, চিকিৎসা, মানসিক ও আইনি সহায়তা নিশ্চিত করতে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী

বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে ১৭ বছরে বিরোধী দলের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের বিরুদ্ধে দায়ের করা রাজনৈতিক হয়রানিমূলক আরও ১২০২টি মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

১ ঘণ্টা আগে

৬ প্রশাসককে প্রধানমন্ত্রীর নির্দেশনা— গ্রিন ও ক্লিন সিটি চাই

দেশের ছয় সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসকদের গ্রিন ও ক্লিন সিটি গড়ে তোলার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

৩ ঘণ্টা আগে

সরকারি কর্মচারীদের নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত হওয়ার নির্দেশ

সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা বা কর্মচারীদের নির্ধারিত সময় অনুযায়ী অফিসে উপস্থিতি ও প্রস্থান সংক্রান্ত অফিস আদেশের অনুলিপি সব সচিব, বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকদের পাঠানো হয়েছে।

৩ ঘণ্টা আগে

সোহরাওয়ার্দী উদ্যানে পুলিশের বলপ্রয়োগে আসকের উদ্বেগ-নিন্দা

আসক বিশ্বাস করে, আইনের শাসন ও মানবাধিকারের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের মাধ্যমেই নাগরিক আস্থা সুদৃঢ় করা সম্ভব। সোহরাওয়ার্দী উদ্যানে পুলিশের বলপ্রয়োগের ঘটনায় যথাযথ জবাবদিহি নিশ্চিত করে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

৩ ঘণ্টা আগে