আমিরাতকে ফের শ্রম ভিসা চালুর অনুরোধ পররাষ্ট্রমন্ত্রীর

কূটনৈতিক প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৯: ১৮
বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লা আলি আল হামুদী মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। ছবি: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশিদের জন্য পুনরায় শ্রম ভিসা চালু করতে সংযুক্ত আরব আমিরাতকে অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। পাশাপাশি দেশটিতে ব্যবসায়িক ও ট্রানজিট ভিসার সহজলভ্যতা বাড়াতেও অনুরোধ করেন তিনি।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লা আলি আল হামুদী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলে মন্ত্রী এ অনুরোধ জানান।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সাক্ষাতে পররাষ্ট্রমন্ত্রী সংযুক্ত আরব আমিরাতের ডেপুটি প্রাইম মিনিস্টার ও পররাষ্ট্রমন্ত্রীর শুভেচ্ছা গ্রহণ করে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সংযুক্ত আরব আমিরাতে প্রায় ১২ লাখ বাংলাদেশি প্রবাসী হিসেবে কর্মরত রয়েছেন। তাদের সেখানে থাকার ও কাজ করার সুযোগ দেওয়ার জন্য আমিরাতের রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান পররাষ্ট্রমন্ত্রী। এ সময় তিনি ফের দেশটিতে শ্রম ভিসা চালুর অনুরোধ জানান।

বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লা আলি আল হামুদী মঙ্গলবার পররাষ্ট্রম প্রতিন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। ছবি: পররাষ্ট্র মন্ত্রণালয়
বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লা আলি আল হামুদী মঙ্গলবার পররাষ্ট্রম প্রতিন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। ছবি: পররাষ্ট্র মন্ত্রণালয়

সাক্ষাতে দুই দেশের দীর্ঘমেয়াদি বন্ধুত্ব ও ক্রমবর্ধমান কৌশলগত অংশীদারিত্ব পুনর্ব্যক্ত হয়। পররাষ্ট্রমন্ত্রী ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির অধীনে দ্বিপাক্ষিক সম্পর্ককে সমন্বিত কৌশলগত ও অর্থনৈতিক অংশীদারিত্বে উন্নীত করার বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

আলোচনায় সাম্প্রতিক সময়ে সাম্প্রতিক সামগ্রিক অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (সিইপিএ) নিয়ে আলোচনা ত্বরান্বিত করা এবং বাণিজ্য, শক্তি, অবকাঠামো ও পিপিপি প্রকল্পে সহযোগিতা জোরদারের বিষয়ে মনোযোগ দেওয়া হয়। উভয় পক্ষ দ্বিপাক্ষিক সহযোগিতা আরও গভীর করতে এবং জনগণের মধ্যে সম্পর্ক উন্নত করার জন্য প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।

এর আগে রাষ্ট্রদূত পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। প্রতিমন্ত্রী উচ্চস্তরের পরিদর্শন এবং বিদ্যমান দ্বিপাক্ষিক প্ল্যাটফর্মের নিয়মিত বৈঠক আয়োজনের মাধ্যমে সহযোগিতা বাড়ানোর গুরুত্ব জোর দেন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

স্কলাসটিকায় দুই দিনব্যাপী ‘এ’ লেভেলের শিক্ষাসমাপনী অনুষ্ঠিত

দেশের অন্যতম শীর্ষ ইংরেজি মাধ্যম শিক্ষাপ্রতিষ্ঠান স্কলাসটিকায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দুই দিনব্যাপী ‘এ’ লেভেলের শিক্ষাসমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় স্কুলের এসটিএম মিলনায়তনে আয়োজিত সমাপনী পর্বের মাধ্যমে এ আয়োজন শেষ হয়। দুই শাখা মিলিয়ে মোট ২৬৮ জন শিক্ষার্থী শিক্ষাসমাপনী সনদ

১৫ ঘণ্টা আগে

‘গ্লোবাল হেলথ অ্যাওয়ার্ড ২০২৬’ পেলেন ডা. আশীষ কুমার চক্রবর্তী

চিকিৎসা শিক্ষার আধুনিকায়ন, অগ্রগামী হাসপাতাল ব্যবস্থাপনা এবং স্বাস্থ্যখাতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ মর্যাদাপূর্ণ ‘গ্লোবাল হেলথ অ্যাওয়ার্ড ২০২৬’ পেয়েছেন রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী।

১৬ ঘণ্টা আগে

গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের ৪ সমঝোতা স্মারক সই

বাংলাদেশ ও চীনের মধ্যে গণমাধ্যম ও তথ্য খাতে সহযোগিতা আরও সম্প্রসারণের লক্ষ্যে চারটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। বৃহস্পতিবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের উপস্থিতিতে এসব সমঝোতা স্মারক সই হয়।

১৬ ঘণ্টা আগে

অন্তর্বর্তী সরকারের ১ বছরে ঘুস লেনদেন ১২ হাজার ৬৩৩ কোটি টাকা: টিআইবি

২০২৪ সালের নভেম্বর থেকে ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত সময়ে এক বছরে বিভিন্ন সেবা খাতে মোট ১২ হাজার ৬৩৩ কোটি ২০ লাখ টাকা ঘুস লেনদেন হয়েছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

১৭ ঘণ্টা আগে