কোয়ার্টার ফাইনাল থেকে ব্রাজিলের বিদায়

ডেস্ক, রাজনীতি ডটকম

কোয়ার্টার ফাইনালে যেন ব্রাজিলের জন্য এক দুঃস্বপ্নের নাম। গত কয়েকটি বিশ্বকাপে এই কোয়ার্টারের বাধা পেরোতে গিয়ে স্বপ্নভঙ্গ হয়েছে ব্রাজিলের। এবার সেই তালিকায় যোগ দিলেন ব্রাজিলের তরুণীরা। ফিফা অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উত্তর কোরিয়ার কাছে হেরে বিদায় নিতে হলো ব্রাজিলকে।

রোববার মেডেলিনের স্পোর্টস কমপ্লেক্সে অবশ্য ফেবারিট হিসেবেই খেলতে নেমেছিল উত্তর কোরিয়া। পুরুষ ফুটবলে সেভাবে নিজেদের মেলে ধরতে না পারলেও নারী ফুটবলে বেশ এগিয়ে দেশটি। এবার ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করল দেশটির তরুণীরা। ম্যাচের একমাত্র গোলটি করেন চে-উন-ইয়োং।

পুরো ম্যাচে খুব একটা ভালো খেলতে পারেনি ব্রাজিল। প্রথমার্ধে আক্রমণ করে গোল না পেলেও দ্বিতীয়ার্ধের শুরুতেই লিড নেয় উত্তর কোরিয়া। ম্যাচের ৪৯তম মিনিটে চে-উন ইয়োংয়ের গোলে বিদায় নিশ্চিত হয় ব্রাজিলের মেয়েদের। ম্যাচের বাকি সময়ে খুব একটা বড় আক্রমণও অবশ্য করতে পারেনি সেলেসাও মেয়েরা। এর আগে উত্তর কোরিয়া দুইবার অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপ জয়ের স্বাদ পেলেও এখন পর্যন্ত ব্রাজিলের মেয়েরা এ স্বাদ পায়নি। ফের একবার স্বপ্ন পূরণে ব্যর্থ তরুণীরা।

উল্লেখ্য, ২৪ দলের এই লড়াইয়ে ‘বি গ্রুপ’ থেকে অংশগ্রহণ করেছিল ব্রাজিল। যেখানে গ্রুপ পর্বের সবকটি ম্যাচ জয় পায় তারা। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার পথে তারা হারিয়েছিল ফ্রান্স, কানাডা ও ফিজি অনূর্ধ্ব-২০ দলকে। এরপর ‘এ’ গ্রুপ থেকে তৃতীয় হয়ে আসা ক্যামেরুনের বিপক্ষে রাউন্ড অব সিক্সটিনের মুখোমুখি হয় তারা। সেখানে ১-১ গোলে নির্ধারিত সময়ের খেলা ড্র হওয়ার পর অতিরিক্ত সময়ে গড়ায় ম্যাচ। আর সেখানে আরও দুই গোল দিয়ে জয় তুলে নিয়েছিল ব্রাজিল।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় তরুণের যাবজ্জীবন

কুষ্টিয়া সদর উপজেলায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে করা এক মামলায় জহির রায়হান (৩২) নামে এক তরুণকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্ত জহির রায়হান সদর উপজেলার বাসিন্দা।

১২ ঘণ্টা আগে

হোলি আর্টিজান হামলার এক দশক: বিচার ঝুলছে আপিলে, বদলেছে সরকারি অবস্থানও

হোলি আর্টিজান হামলার ঘটনায় দায়ের করা মামলার তদন্ত শেষে কয়েকজনকে গ্রেপ্তার করে পুলিশ। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০১৯ সালের ২৭ নভেম্বর ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনাল সাত আসামিকে মৃত্যুদণ্ড দেন।

১৩ ঘণ্টা আগে

নতুন ১ থানা ও ৩ উপজেলা গঠনের প্রস্তাব অনুমোদন

দেশে নতুন একটি থানা এবং তিনটি উপজেলা গঠনের প্রস্তাব অনুমোদন দিয়েছে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)। চট্টগ্রামের হাটহাজারী থানাকে বিভক্ত করে ‘হালদা’ নামে একটি নতুন থানা গঠনের অনুমোদন দেওয়া হয়েছে।

১৩ ঘণ্টা আগে

সীমান্ত পাহারার চেয়েও বর্তমানে সাইবার নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ: তথ্যমন্ত্রী

মন্ত্রী বলেন, বর্তমানে নিরাপত্তার ধারণা গুণগতভাবে পাল্টে গেছে। কিলোমিটারের পর কিলোমিটার সীমান্ত পাহারা দেওয়ার থেকেও এখন সাইবার নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ।

১৪ ঘণ্টা আগে