ইসকন নিষিদ্ধ প্রশ্নে সরকারের অবস্থান জানালেন প্রেসসচিব

প্রতিবেদক, রাজনীতি ডটকম

বাংলাদেশে হিন্দুরা নিরাপদ জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম বলেছেন, ‘দেশে সংখ্যালঘুদের জন্য কোনো হুমকি নেই। আর ইসকনকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা সরকারের নেই।’

শুক্রবার (২৯ নভেম্বর) ভারতের সংবাদমাধ্যম সিএনএন-নিউজ১৮-কে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন শফিকুল ইসলাম। ভারতের আরেক সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এ খবর জানিয়েছে।

প্রেসসচিব শফিকুল আলম এমন সময় এ মন্তব্য করলেন যখন বহিষ্কৃত ইসকন সংগঠক চিন্ময় কৃষ্ণ দাসকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার করা হয়েছে এবং আইনজীবী সাইফুল ইসলামকে হত্যায় ইসকনকে দায়ী করে সংগঠনটির নিষিদ্ধের দাবি জোরদার হয়েছে।

নিষেধাজ্ঞার দাবিগুলো সত্ত্বেও শফিকুল আলম দৃঢ়ভাবে বলেন, ‘আমি মামলার বিচারপ্রক্রিয়া সম্পর্কে জানি না, তবে বাংলাদেশে ইসকন নিষিদ্ধ করা হবে না।’

সহিংসতা প্রসঙ্গে শফিকুল আলম বলেন, ‘বাংলাদেশে হিন্দুরা নিরাপদ। অপপ্রচার চালানো হচ্ছে। মাঠ পর্যায়ে এসে ঘটনাগুলো সরাসরি কভার করতে আপনাদের অনুরোধ করছি। বাংলাদেশে সহিংসতা প্রথম কয়েক দিন দেখা গিয়েছিল। তবে পরিস্থিতি এখন পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে।’

শফিকুল আলম জানান, চিন্ময় দাস যাতে ন্যায্যবিচার পান তা নিশ্চিত করবে সরকার।

বাংলাদেশ পরিস্থিতি নিয়ে ভারতের সাম্প্রতিক বিবৃতি সম্পর্কে তিনি বলেন, ‘এটি আমাদের অভ্যন্তরীণ বিষয়। এ নিয়ে নয়াদিল্লির মন্তব্য করা অপ্রয়োজনীয়। এ নিয়ে ভারত সরকারের কোনো বিবৃতি দেওয়া উচিত হয়নি। এটি আমাদের অভ্যন্তরীণ বিষয়। আমরা কখনো ভারতের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করি না।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

১২ কেজি সিলিন্ডারে ৭০ টাকা বাড়ল এলপিজির দাম

রোববার (২ আগস্ট) বিইআরসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন এই দাম সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে।

১৭ ঘণ্টা আগে

পুলিশকে সতর্কবার্তা দেওয়ার নেপথ্যে নির্দিষ্ট গোয়েন্দা তথ্য নেই: ডিবি প্রধান

রোববার (২ আগস্ট) ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তিনি বলেন, পুলিশের ওপর হামলার বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য নেই। তবে সদস্যদের আরও সতর্ক থাকতে স্মরণ করিয়ে দিতেই এ নির্দেশনা দেওয়া হয়েছে।

১৯ ঘণ্টা আগে

সীমান্ত বাণিজ্য ফের চালু করতে আগ্রহী মিয়ানমার

রোববার (২ আগস্ট) সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বৈঠকে দেশটির রাষ্ট্রদূত কিয়াও সো ময়ে এ আগ্রহের কথা জানান।

১৯ ঘণ্টা আগে

শিক্ষকদের বিরুদ্ধে ঢালাও ব্যবস্থা নয়, ন্যায়সংগত প্রক্রিয়ার দাবি শিক্ষক নেটওয়ার্কের

রোববার (২ আগস্ট) এক বিবৃতিতে শিক্ষক নেটওয়ার্ক জানায়, জুলাই অভ্যুত্থানবিরোধিতার অভিযোগ তুলে একদল শিক্ষক ২৩১ জনের তালিকা উপাচার্যের কাছে জমা দিয়েছেন

১৯ ঘণ্টা আগে