প্রতিবেদক, রাজনীতি ডটকম

আসন্ন ইদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। যেসব যাত্রী আগামী ৩ জুন ভ্রমণ করতে চান তাদের আজ শনিবার (২৪ মে) টিকিট কাটতে হবে। রেলওয়ের নির্ধারিত সময়সূচি অনুযায়ী সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলগামী ট্রেনের, দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলগামী ট্রেনের টিকিট অনলাইনে বিক্রি শুরু হয়েছে।
এই টিকিট কেবলমাত্র রেলওয়ের অনলাইন প্ল্যাটফর্ম — রেলসেবা অ্যাপ ও ওয়েবসাইট (eticket.railway.gov.bd) — এর মাধ্যমে সংগ্রহ করা যাবে। স্টেশনে গিয়ে লাইনে দাঁড়িয়ে টিকিট কেনার কোনো সুযোগ থাকছে না।
ঈদের আগাম টিকিটের সময়সূচি: বাংলাদেশ রেলওয়ের পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী—
২১ মে: ৩১ মে’র টিকিট
২২ মে: ১ জুনের টিকিট
২৩ মে: ২ জুনের টিকিট
২৪ মে: ৩ জুনের টিকিট
২৫ মে: ৪ জুনের টিকিট
২৬ মে: ৫ জুনের টিকিট
২৭ মে: ৬ জুনের টিকিট
প্রতিদিনের টিকিট নির্ধারিত তারিখেই অনলাইনে উন্মুক্ত করা হচ্ছে।
রেলওয়ের সূত্র বলছে, ঈদ উপলক্ষে ঢাকা থেকে দেশের বিভিন্ন রুটে চলাচলকারী আন্তঃনগর ট্রেনের জন্য মোট ৩৩ হাজার ৩১৫টি আসন বরাদ্দ রাখা হয়েছে। যাত্রীদের ভিড় ও হয়রানি এড়াতে এবার শতভাগ টিকিট অনলাইনে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
একজন যাত্রী সর্বোচ্চ চারটি আসনের টিকিট কিনতে পারবেন। তবে এই আগাম টিকিট ফেরতযোগ্য নয়, অর্থাৎ কিনে নিলে তা বাতিল বা রিফান্ড করা যাবে না।
বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে যাত্রীদের অনুরোধ জানানো হয়েছে, কেউ যেন অপ্রয়োজনে স্টেশনে ভিড় না করেন। বরং নির্ধারিত সময়ে অনলাইনে প্রবেশ করে নিজের প্রয়োজন অনুযায়ী টিকিট কেটে যাত্রা নিশ্চিত করুন।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদযাত্রায় ভ্রমণ নিরাপদ ও আরামদায়ক করতে পর্যাপ্ত নিরাপত্তা, ভ্রাম্যমাণ দল ও তথ্যসেবা নিশ্চিত করা হবে। পাশাপাশি ট্রেনসমূহ সময়মতো পরিচালনার জন্যও বিশেষ নজরদারি থাকবে।
দ্রুত টিকিট পেতে ভিজিট করুন: eticket.railway.gov.bd অথবা ‘রেলসেবা’ মোবাইল অ্যাপ।

বিদ্যুৎমন্ত্রী বলেন, আগের সরকারের রেখে যাওয়া ৬৭ হাজার কোটি টাকার বকেয়া বিদ্যুৎ বিল। এটি কীভাবে সমাধান করব, সেটি আমিও সহজে বলতে পারি না। এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ে একটি কমিটি গঠন করা হয়েছে।’
১৪ ঘণ্টা আগে
দেশের জেলা সদর হাসপাতালগুলোতে ১০ শয্যার নতুন কিডনি ডায়ালাইসিস সেন্টার স্থাপনসহ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) আটটি উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে। প্রায় ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকা ব্যয়ের এই প্রকল্পগুলোর মধ্যে তিনটি নতুন এবং পাঁচটি সংশোধিত প্রকল্প।
১৬ ঘণ্টা আগে
একুশে পদকপ্রাপ্ত আহমদ ছফা ২০০১ সালের ২৮ জুলাই মারা যান। সে সময় তাকে মিরপুর শহিদ বুদ্ধিজীবী কবরস্থানের সাধারণ মানুষের জন্য নির্ধারিত কবরস্থানের অংশে দাফন করা হয়েছিল। সেখানে তার কবর নম্বর ছিল ১০৮০।
১৬ ঘণ্টা আগে
এ বছর বেসরকারি বিশেষ হজ প্যাকেজ ছিল ৭ লাখ ৫০ হাজার টাকা। সাধারণ হজ প্যাকেজ ছিল ৫ লাখ ৫০ হাজার টাকা ও সাশ্রয়ী প্যাকেজ ছিল ৫ লাখ ১০ হাজার টাকা। সে হিসাবে বিশেষ হজ প্যাকেজের খরচ বছরের ব্যবধানে বেড়েছে ৪১ হাজার ৬০ টাকা, সাধারণ প্যাকেজে খরচ বেড়েছে ৪৫ হাজার ৫৮০ টাকা। আর সাশ্রয়ী প্যাকেজে হজের খরচ বেড়েছে ৩ হ
১৭ ঘণ্টা আগে