প্রতিবেদক, রাজনীতি ডটকম

২০২৭ সালের হজযাত্রার বিমান ভাড়া ও সরকারি ব্যবস্থাপনায় হজের খরচ কমলেও বেসরকারিতে কমছে না। হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) আগামী হজের জন্য যে তিনটি প্যাকেজ ঘোষণা করেছে, তার তিনটিতেই এ বছরের তুলনায় খরচ বেড়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে খরচ বেড়েছে প্রায় তিন হাজার টাকা। এ ছাড়া সাধারণ প্যাকেজে প্রায় ৪৫ হাজার টাকা ও ভিআইপি প্যাকেজে প্রায় ৪১ হাজার টাকা খরচ বেড়ে গেছে।
বুধবার (২২ জুলাই) রাজধানীর বিজয়নগরের একটি হোটেলে সংবাদ সম্মেলন করে ২০২৭ সালের জন্য হজ প্যাকেজ ঘোষণা করেন হাব মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার। তিনি জানান, বেসরকারি ব্যবস্থাপনায় এবার খাওয়া ও কোরবানিসহ বিশেষ, সাধারণ ও সাশ্রয়ী প্যাকেজ রাখা হয়েছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এবার বেসরকারি ব্যবস্থাপনায় বিশেষ প্যাকেজের খরচ নির্ধারণ করা হয়েছে ৭ লাখ ৯১ হাজার ৬০ টাকা, সাধারণ প্যাকেজের খরচ নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৯৫ হাজার ৫৮০ টাকা এবং সাশ্রয়ী প্যাকেজে হজের খরচ ধরা হয়েছে ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা।
এর আগে এ বছর বেসরকারি বিশেষ হজ প্যাকেজ ছিল ৭ লাখ ৫০ হাজার টাকা। সাধারণ হজ প্যাকেজ ছিল ৫ লাখ ৫০ হাজার টাকা ও সাশ্রয়ী প্যাকেজ ছিল ৫ লাখ ১০ হাজার টাকা। সে হিসাবে বিশেষ হজ প্যাকেজের খরচ বছরের ব্যবধানে বেড়েছে ৪১ হাজার ৬০ টাকা, সাধারণ প্যাকেজে খরচ বেড়েছে ৪৫ হাজার ৫৮০ টাকা। আর সাশ্রয়ী প্যাকেজে হজের খরচ বেড়েছে ৩ হাজার ৫৪৫ টাকা।
সংবাদ সম্মেলনে ফরিদ আহমেদ মজুমদার বলেন, এর বাইরে হজযাত্রীদের চাহিদা অনুযায়ী হজ এজেন্সিগুলো অতিরিক্ত একটি বিশেষ প্যাকেজও নির্ধারণ করতে পারবে।
এর আগে মঙ্গলবার সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ের সভাকক্ষে ২০২৭ সালের জন্য সরকারি ব্যবস্থাপনায় হজের প্যাকেজ ঘোষণা করেন ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। তিনি জানান, এ বছর হজযাত্রায় বিমান ভাড়া গত বছরের তুলনায় ২৪ হাজার ৮৩০ টাকা কমিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

মন্ত্রী জানান, ২০২৭ সালের জন্য সরকারি হজ প্যাকেজ-১-এর খরচ নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ১৫ হাজার ২৬৩ টাকা, হজ প্যাকেজ-২-এর খরচ নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা।
এর আগে এ বছর সরকারি হজ প্যাকেজ-১-এর খরচ ছিল ৬ লাখ ৯০ হাজার ৫৯৭ টাকা, হজ প্যাকেজ-২-এর খরচ ছিল ৫ লাখ ৫৮ হাজার ৮৮১ টাকা। সে হিসাবে এ বছরের তুলনায় আগামী বছর সরকারি ব্যবস্থাপনায় হজের খরচ দুই প্যাকেজে কমছে যথাক্রমে ৭৫ হাজার ৩৩৪ টাকা ও ৫৩ হাজার ২৩৩ টাকা।
ধর্মবিষয়ক মন্ত্রী শাহ কায়কোবাদ জানান, এ বছরের ২৪ সেপ্টেম্বর থেকে ২০২৭ সালের হজ নিবন্ধন শুরু হবে। হজ পোর্টালে প্যাকেজ নির্বাচন করে আড়াই লাখ টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন করা যাবে। পরে নির্ধারিত সময়ে বাকি অর্থ পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে।
মন্ত্রী আরও জানান, বিদেশে অবস্থানরত বাংলাদেশি হজযাত্রীরা এবার যে দেশে অবস্থান করছেন, সেখান থেকেই স্বাস্থ্য পরীক্ষা, টিকা গ্রহণ ও হজ ভিসার আবেদন করতে পারবেন। এ ছাড়া তারা যেন অবস্থানরত দেশ থেকেই সরাসরি সৌদি আরবে যেতে পারেন, সে বিষয়েও সরকার কাজ করছে।
হজযাত্রীর পাসপোর্টের মেয়াদ আগামী বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত থাকতে হবে। সম্ভাব্য সূচি অনুযায়ী আগামী বছরে ৮ এপ্রিল থেকে হজযাত্রা শুরু হবে এবং ১৫ মে পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

মামলার নথি ও দুদক সূত্রে জানা গেছে, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সুপর্ণা সুর, তার স্বামী এস কে সুর এবং তাদের ওপর নির্ভরশীল ব্যক্তিদের নামে বা বেনামে অর্জিত সব স্থাবর-অস্থাবর সম্পদ, দায়-দেনা, আয়ের উৎস ও তা অর্জনের বিস্তারিত বিবরণ দাখিলের জন্য সুপর্ণাকে নোটিশ দেওয়া হয়।
২ ঘণ্টা আগে
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর উদ্দেশে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন বলেন, তার হাতে এখনো অনেক কাজ করার সুযোগ রয়েছে। সাত মাসের মধ্যে সবকিছু পরিবর্তন করা সম্ভব নয়। তবে উদ্যোগ এবং কাজের গতি দৃশ্যমান হওয়া দরকার। উপাচার্যের নেতৃত্বে যে দল গঠন করা হয়েছে, তাদের উৎপাদনশীলতা ও
২ ঘণ্টা আগে
সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়াতে পূর্ণাঙ্গ ও প্রাতিষ্ঠানিক সাইবার সিকিউরিটি ইউনিট গঠন এবং পুলিশ সদস্যদের উচ্চতর প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
২ ঘণ্টা আগে
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এক দিনের সফরে সিলেটে যান রাষ্ট্রপতি। সফরের শুরুতেই তিনি হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে গিয়ে জিয়ারত করেন। এরপর যান হজরত শাহপরাণ (রহ.)-এর মাজারে। সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী এ তথ্য জানিয়েছেন।
২ ঘণ্টা আগে