প্রতিবেদক, রাজনীতি ডটকম

উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার সব প্রস্তুতি প্রায় সম্পন্ন। এখন কেবল মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের অপেক্ষা। চিকিৎসকদের সম্মতি পেলেই তাকে বহন করতে ঢাকায় অবতরণ করবে কাতারের বিশেষায়িত ‘রয়েল এয়ার অ্যাম্বুলেন্স’।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এনামুল হক চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কাতার কর্তৃপক্ষের সঙ্গে এ বিষয়ে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে।
এনামুল হক চৌধুরী বলেন, ‘‘ম্যাডামের (খালেদা জিয়া) মেডিকেল বোর্ড যখনই সিদ্ধান্ত দেবে, তখনই এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় আসবে। পুরো বিষয়টি কাতার কর্তৃপক্ষের তত্ত্বাবধানে হচ্ছে। এমনকি জার্মানি থেকে যে অত্যাধুনিক এয়ার অ্যাম্বুলেন্সটি আনা হচ্ছে, সেটির ব্যবস্থাও কাতার কর্তৃপক্ষই করে দিচ্ছে।’
এদিকে হাসপাতাল ও দলীয় সূত্রে জানা গেছে, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতোই রয়েছে। তিনি এভারকেয়ার হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) নিবিড় পর্যবেক্ষণে আছেন। একাধিক চিকিৎসকের সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘ বিমান ভ্রমণের জন্য প্রয়োজনীয় শারীরিক সক্ষমতা বা ‘ফিট টু ফ্লাই’ অবস্থা এখনো পুরোপুরি অর্জন করেননি তিনি। এ কারণেই লন্ডন যাত্রা কিছুটা বিলম্বিত হচ্ছে।
চিকিৎসকরা জানান, গত দুই দিনে মেডিকেল বোর্ড বেগম জিয়ার বেশ কিছু শারীরিক পরীক্ষা করিয়েছে। গতকাল দুই দফা বৈঠকও হয়েছে। বোর্ডের সদস্যরা নিয়মিত তার স্বাস্থ্যের প্রতিবেদনগুলো পর্যালোচনা করছেন এবং লন্ডন যাত্রার বিষয়ে সতর্ক পর্যবেক্ষণ চালিয়ে যাচ্ছেন।
উল্লেখ্য, গত ২৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন বিএনপি চেয়ারপারসন। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি বোর্ড তার চিকিৎসা প্রদান করছে। এই মেডিকেল বোর্ডের সদস্য হিসেবে যোগ দিয়েছেন তারেক রহমানের স্ত্রী ডা. জোবায়দা রহমান। শাশুড়িকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যেতে গতকালই তিনি লন্ডন থেকে ঢাকায় পৌঁছেছেন।

অভিযানে সবচেয়ে বেশি মামলা হয়েছে ওয়ারী ট্রাফিক বিভাগে, যেখানে ৫৬৩টি মামলা দায়ের করা হয়। এরপর উত্তরা বিভাগে ৪৪৩টি, মিরপুরে ৩২৯টি, গুলশানে ২৪৯টি, মতিঝিলে ২৩৩টি, তেজগাঁওয়ে ২২৭টি, লালবাগে ১৮২টি এবং রমনা বিভাগে ১১০টি মামলা করা হয়।
৫ ঘণ্টা আগে
প্রতিমন্ত্রী আরও বলেন, ‘শহর ও গ্রামের শিক্ষার বৈষম্য কমাতে বিশেষ পরিকল্পনা নেওয়ার পাশাপাশি শিক্ষকদের দক্ষতা ও সুযোগ-সুবিধা বৃদ্ধিতেও কাজ করছে সরকার।’
৬ ঘণ্টা আগে
নির্বাচন কমিশনার মাছউদ বলেন, নির্বাচন অনুষ্ঠানের সময় নির্ধারণে বিভিন্ন বিষয় বিবেচনায় নেওয়া হয়। এর মধ্যে রয়েছে পাবলিক পরীক্ষা, ধর্মীয় উৎসব ও আচার-অনুষ্ঠান, বর্ষা মৌসুম এবং দেশের বিভিন্ন অঞ্চলের ভৌগোলিক ও যোগাযোগ পরিস্থিতি। এসব বিষয় পর্যালোচনা করেই কমিশন চূড়ান্ত তফসিল ঘোষণা করবে।
৭ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রীও এই আমন্ত্রণ সাদরে গ্রহণ করেছেন। পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, শিগগিরই সৌদি ক্রাউন প্রিন্সও বাংলাদেশ সফরে আসার আগ্রহ প্রকাশ করেছেন।
৭ ঘণ্টা আগে