মিটারের ত্রুটিতে নয়, নতুন ট্যারিফের কারণে জুনে বিল বেড়েছে: বিদ্যুৎ বিভাগ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০৬ জুলাই ২০২৬, ১৬: ৩৬
সোমবার বিদ্যুৎ ভবনে দেশের সার্বিক বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে ব্রিফ করেন বিদ্যুৎ বিভাগের সচিব মিরানা মাহরুখ। ছবি: সংগৃহীত

জুন মাসের বিদ্যুৎ বিল নিয়ে গ্রাহকদের অভিযোগ ও ক্ষোভের মধ্যে বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, বিল বেড়ে যাওয়ার পেছনে মিটারের কোনো ত্রুটি নয়; বরং নতুন ট্যারিফ কার্যকর হওয়া, বিদ্যুতের ব্যবহার বৃদ্ধি এবং উচ্চ স্ল্যাবে বিল গণনাই মূল কারণ।

সোমবার (৬ জুলাই) বিদ্যুৎ ভবনে দেশের সার্বিক বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে বিদ্যুৎ বিভাগের সচিব মিরানা মাহরুখ লিখিত বক্তব্যে এ ব্যাখ্যা দেন। লিখিত বক্তব্যে বলা হয়, ‘বিল বৃদ্ধির মূল কারণ মিটারের ত্রুটি নয়, বরং নতুন ট্যারিফ হারের প্রভাব।’

মিরানা মাহরুখ জানান, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) নতুন বিদ্যুৎ ট্যারিফ জুন মাস থেকে কার্যকর হয়েছে। এর ফলে একই পরিমাণ টাকা রিচার্জ করলেও প্রিপেইড মিটারে আগের তুলনায় কম ইউনিট বিদ্যুৎ পাওয়া যাচ্ছে।

বিদ্যুৎ বিভাগের ভাষ্য অনুযায়ী, এ কারণে প্রিপেইড মিটারের গ্রাহকদের আগের তুলনায় বেশি ঘন ঘন রিচার্জ করতে হচ্ছে। অনেক গ্রাহকের কাছে এটি ‘অস্বাভাবিক অর্থ কর্তন’ বলে মনে হলেও বাস্তবে তা নতুন ট্যারিফ কার্যকরের ফল।

তবে জুনে মোট কত গ্রাহক অভিযোগ করেছেন, কতটি অভিযোগ যাচাই হয়েছে, কতটিতে বিল সংশোধন হয়েছে এবং কতজন কর্মকর্তার অবহেলা পাওয়া গেছে, সে তথ্য দেয়নি বিদ্যুৎ বিভাগ।

বিদ্যুৎ বিভাগের দাবি, অভিযোগের ‘সিংহভাগ’ ইতোমধ্যে নিষ্পত্তি হয়েছে। অবহেলা বা গ্রাহক হয়রানির প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বেশি বিলের ব্যাখ্যায় গরম, ঈদ, বিশ্বকাপ

বিল বাড়ার পেছনে নতুন ট্যারিফের পাশাপাশি জুন মাসে বিদ্যুৎ ব্যবহার বাড়ার যুক্তি দিয়েছে বিদ্যুৎ বিভাগ। তাদের বক্তব্য, কম বৃষ্টিপাত, গরম, ঈদুল আজহা, ফুটবল বিশ্বকাপ এবং এসএসসি ও সমমানের পরীক্ষার কারণে বাসাবাড়িতে বিদ্যুতের চাহিদা বেড়েছে। কারণ, এসি, ফ্যান, ফ্রিজসহ বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্রের ব্যবহারও বেড়েছে।

গ্রামাঞ্চলে ফ্রিজ, টিভি, রাইস কুকার, ব্লেন্ডার ও ইলেকট্রিক কেটলির ব্যবহার বৃদ্ধির কথাও তুলে ধরেছে বিদ্যুৎ বিভাগ।

আবাসিক গ্রাহকদের ব্যবহার বাড়লে উচ্চতর স্ল্যাবে বিল গণনা হয়। প্রিপেইড গ্রাহকদের অনেকে মাসের শেষ দিকে ৬০০ ইউনিটের বেশি ব্যবহারের ষষ্ঠ ধাপে পৌঁছে যাওয়ায় বেশি হারে বিল কাটা হয়েছে বলে ব্যাখ্যা দিয়েছে বিদ্যুৎ বিভাগ।

যারা একই ব্যবহারে আগের চেয়ে বেশি বিল আসার অভিযোগ করছেন, তাদের বিষয়ে বিভাগের যুক্তি, মিটারগুলো আগের মাসেও একই পদ্ধতিতে বিদ্যুৎ ব্যবহার পরিমাপ করেছে। নতুন ট্যারিফ কার্যকরের সঙ্গে সঙ্গে হঠাৎ মিটারের ত্রুটি শুরু হওয়ার সুযোগ নেই।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ১০৩৬

স্বাস্থ্য অধিদপ্তর গত ১৫ মার্চ থেকে হামে আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে অসুস্থ রোগীদের তথ্য নিয়মিত প্রকাশ করছে। সেই হিসাব অনুযায়ী, এ সময়ের মধ্যে নিশ্চিত হামে ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৩৬ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে প্রায় ছয় মাসে প্রাণ গেছে ১ হাজার ৩৬ জনের। দেশের ইতিহাসে হামে এত মৃত্যুর ঘটনা আগে ঘ

২ ঘণ্টা আগে

এয়ারবাস কেনায় স্বচ্ছতা নিশ্চিতের আশ্বাস বিমানমন্ত্রীর

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহর সম্প্রসারণে এয়ারবাস কেনার ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে বলে আশ্বাস দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, যেকোনো ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে। উচ্চপর্যায়ের আলোচনা কমিটির সুপারিশের ভিত্তিতে

৩ ঘণ্টা আগে

সম্পদের হিসাব না দেওয়ায় এস কে সুরের স্ত্রীর ২ বছরের কারাদণ্ড

মামলার নথি ও দুদক সূত্রে জানা গেছে, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সুপর্ণা সুর, তার স্বামী এস কে সুর এবং তাদের ওপর নির্ভরশীল ব্যক্তিদের নামে বা বেনামে অর্জিত সব স্থাবর-অস্থাবর সম্পদ, দায়-দেনা, আয়ের উৎস ও তা অর্জনের বিস্তারিত বিবরণ দাখিলের জন্য সুপর্ণাকে নোটিশ দেওয়া হয়।

৩ ঘণ্টা আগে

মন্ত্রণালয়ের ঘাড়ে বন্দুক রেখে গুলি নয়, ট্রিগার আমিও টানতে জানি: শিক্ষামন্ত্রী

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর উদ্দেশে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন বলেন, তার হাতে এখনো অনেক কাজ করার সুযোগ রয়েছে। সাত মাসের মধ্যে সবকিছু পরিবর্তন করা সম্ভব নয়। তবে উদ্যোগ এবং কাজের গতি দৃশ্যমান হওয়া দরকার। উপাচার্যের নেতৃত্বে যে দল গঠন করা হয়েছে, তাদের উৎপাদনশীলতা ও

৩ ঘণ্টা আগে
Advertisement