সাবেক এমপি হারুন ও পুলিশ কর্মকর্তাসহ ৩ জন আরেক হত্যা মামলায় গ্রেপ্তার

প্রতিবেদক, রাজনীতি ডটকম
প্রতীকী ছবি

সাবেক সংসদ সদস্য (এমপি) হারুনুর রশীদ, পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি ইকবাল বাহার ও যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সভাপতি কাজী মনিরুল ইসলামকে আরেক হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানায় ইমন গাজী নামে একজন নিহত হওয়ার ঘটনায় দায়ের হত্যা মামলায় এই তিনজনকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই এমাদুল করিম।

ঢাকা মহানগর আদালতের অতিরিক্ত পিপি মুহাম্মদ শামসুদ্দোহা সুমন জানান, মঙ্গলবার (৭ জুলাই) তিনজনের উপস্থিতিতে শুনানি নেন ঢাকার মহানগর হাকিম সারাহ ফারজানা হক। শুনানি শেষে তিনি তিনজনকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন।

২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে যাত্রাবাড়ীর চিটাগাং রোড এলাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন ইমন গাজী। এ ঘটনায় তার ভাই আনোয়ার হোসেন ২০২৪ সালের ২৮ আগস্ট যাত্রাবাড়ী থানায় মামলাটি করেন।

তদন্ত কর্মকর্তার গ্রেপ্তার দেখানোর আবেদনে উল্লেখ করা হয়, মামলার প্রাথমিক তদন্তে হারুনুর রশীদ, ইকবাল বাহার ও কাজী মনিরুল ইসলামের সম্পৃক্ততার তথ্য-প্রমাণ পাওয়া গেছে। সুষ্ঠু, নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্তের স্বার্থে তাদের এ মামলায় গ্রেপ্তার দেখানো প্রয়োজন।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর পৃথক সময়ে হারুনুর রশিদ, ইকবাল বাহার ও কাজী মনিরুল ইসলামকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। পরে তাদের বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে দফায় দফায় রিমান্ডে নেওয়া হয়। বর্তমানে তারা কারাগারে আছেন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

দেশে বিচারাধীন মামলার সংখ্যা প্রায় সাড়ে ৪৬ লক্ষ: আইনমন্ত্রী

আইনমন্ত্রীর দেওয়া হিসাব অনুযায়ী, গত এক বছরে উচ্চ আদালত ও অধস্তন আদালত মিলিয়ে নিষ্পত্তি হয়েছে ৩ লাখ ৩৮ হাজার ৩৯৩টি মামলা। এর মধ্যে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে নিষ্পত্তি হয়েছে ৬৩ হাজার ৩০৯টি এবং অধস্তন আদালতে নিষ্পত্তি হয়েছে আরও ২ লাখ ৭৫ হাজার ৮৪টি মামলা।

৮ ঘণ্টা আগে

লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি

লিবিয়ার দুটি ডিটেনশন সেন্টারে বন্দি থাকা ১৭৪ জন অনিয়মিত বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। আজ মঙ্গলবার ভোর ৫টা ১৫ মিনিটে বুরাক এয়ারের একটি ফ্লাইটে তারা ঢাকায় পৌঁছান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

১০ ঘণ্টা আগে

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ-২০২৬-এর কার্যক্রম পরিদর্শন করেছেন। আজ মঙ্গলবার মানিকগঞ্জের সিংগাইরে ৯ পদাতিক ডিভিশন ও সাভার এরিয়ার দায়িত্বপূর্ণ এলাকায় অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন তিনি।

১১ ঘণ্টা আগে

এনসিপির সমাবেশে বিস্ফোরণ, নিষিদ্ধ গোষ্ঠীর সম্পৃক্ততার অভিযোগে মামলা

মামলার এজাহারে দাবি করা হয়েছে, বিস্ফোরণের পেছনে নিষিদ্ধ কোনো গোষ্ঠীর সংঘবদ্ধ সংশ্লিষ্টতা থাকতে পারে। একই সঙ্গে এনসিপির কেন্দ্রীয় নেতা এবং সমাবেশে উপস্থিত সাধারণ মানুষকে হত্যার উদ্দেশ্যেই এ হামলা চালানো হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে।

১১ ঘণ্টা আগে