সাভার (ঢাকা) প্রতিনিধি

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে বিস্ফোরণের ঘটনায় ‘নিষিদ্ধ গোষ্ঠীর সংঘবদ্ধ সংশ্লিষ্টতার’ অভিযোগ তুলে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেছে দলটি। মামলাটি করা হয়েছে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে।
সোমবার (৬ জুলাই) দিবাগত রাতে এনসিপির ঢাকা জেলা উত্তরের সদস্যসচিব মো. সালামত উল্লাহ সাভার মডেল থানায় মামলাটি করেন।
মামলার এজাহারে দাবি করা হয়েছে, বিস্ফোরণের পেছনে নিষিদ্ধ কোনো গোষ্ঠীর সংঘবদ্ধ সংশ্লিষ্টতা থাকতে পারে। একই সঙ্গে এনসিপির কেন্দ্রীয় নেতা এবং সমাবেশে উপস্থিত সাধারণ মানুষকে হত্যার উদ্দেশ্যেই এ হামলা চালানো হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে।
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস ও ট্রাফিক উত্তর) মো. জাহাঙ্গীর আলম বলেন, ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। তবে কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।
এজাহার অনুযায়ী, সোমবার রাতে সাভারের তারাপুর ঈদগাহ মাঠে এনসিপির জুলাই পদযাত্রা-পরবর্তী সমাবেশ চলাকালে কেন্দ্রীয় নেতারা মঞ্চে ওঠার কয়েক মিনিট আগে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে জেনারেটরের মাধ্যমে সীমিত আলোর ব্যবস্থা করা হলেও রাত ৯টা ৪২ মিনিটের দিকে মঞ্চের ১০ থেকে ১৫ ফুট সামনে বিস্ফোরণ ঘটে। এতে ধোঁয়ায় চারদিক ঢেকে যায় এবং আতঙ্কে ছুটোছুটির সময় কয়েকজন আহত হন।
পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ এবং কারা এর সঙ্গে জড়িত, তা উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।
রাজনীতি/আরআইআর

মামলার নথি ও দুদক সূত্রে জানা গেছে, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সুপর্ণা সুর, তার স্বামী এস কে সুর এবং তাদের ওপর নির্ভরশীল ব্যক্তিদের নামে বা বেনামে অর্জিত সব স্থাবর-অস্থাবর সম্পদ, দায়-দেনা, আয়ের উৎস ও তা অর্জনের বিস্তারিত বিবরণ দাখিলের জন্য সুপর্ণাকে নোটিশ দেওয়া হয়।
২ ঘণ্টা আগে
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর উদ্দেশে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন বলেন, তার হাতে এখনো অনেক কাজ করার সুযোগ রয়েছে। সাত মাসের মধ্যে সবকিছু পরিবর্তন করা সম্ভব নয়। তবে উদ্যোগ এবং কাজের গতি দৃশ্যমান হওয়া দরকার। উপাচার্যের নেতৃত্বে যে দল গঠন করা হয়েছে, তাদের উৎপাদনশীলতা ও
২ ঘণ্টা আগে
সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়াতে পূর্ণাঙ্গ ও প্রাতিষ্ঠানিক সাইবার সিকিউরিটি ইউনিট গঠন এবং পুলিশ সদস্যদের উচ্চতর প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
২ ঘণ্টা আগে
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এক দিনের সফরে সিলেটে যান রাষ্ট্রপতি। সফরের শুরুতেই তিনি হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে গিয়ে জিয়ারত করেন। এরপর যান হজরত শাহপরাণ (রহ.)-এর মাজারে। সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী এ তথ্য জানিয়েছেন।
৩ ঘণ্টা আগে