এক ঘণ্টায় আহত ১৪৩ জন ঢাকা মেডিক্যালে

প্রতিবেদক, রাজনীতি ডটকম

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে গত ১ ঘণ্টা ৫ মিনিটে ৩৬টা অ্যাম্বুলেন্স ঢুকেছে। সবগুলোতে আহত আন্দোলনকারীরা এসেছেন। হাসপাতালে আসা আহতদের নাম লিপিবদ্ধ করতে ঢামেকে দুইটা অতিরিক্ত ডেস্ক কাজ করছে। এক ডেস্কে ৭০ জন, অপরটাতে ৭৩ জনের নাম লিপিবদ্ধ করা হয়েছে।

ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রিফাত বলেন, ‘আহতদের মধ্যে ৯০ শতাংশ বুলেটের আঘাতে আহত হয়েছেন।’

এদিকে বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল থেকে বিকাল ৩টা পর্যন্ত কোটা আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও সরকার সমর্থকদের সংঘর্ষে সাংবাদিক, শিক্ষার্থী ও পথচারীসহ আহতদের মধ্যে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৩৫ জন। যাদের বেশির ভাগই গুলিবিদ্ধ।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানান, রাজধানীর যাত্রাবাড়ী, বাড্ডা, উত্তরা, শনির আখড়া, সায়েন্স ল্যাব ও রামপুরাসহ বিভিন্ন এলাকা থেকে আহত হয়ে হাসপাতালে এসেছেন তারা।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সংসদের তৃতীয় অধিবেশন ২৭ আগস্ট

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আগামী বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল ৩টায় শুরু হবে। সংবিধানের ৭২ অনুচ্ছেদের ১ দফায় দেওয়া ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ।

১৩ ঘণ্টা আগে

১২ আগস্ট সূর্যগ্রহণ— কোথাও দেখা যাবে পূর্ণগ্রাস, কোথাও আংশিক

বিশ্বের কিছু অংশে আগামীকাল বুধবার (১২ আগস্ট) সূর্যগ্রহণ দেখা যাবে। কোথাও এটি পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হিসেবে দেখা যাবে। পূর্ণগ্রাসের এই অবস্থা আড়াই মিনিটেরও কম সময় স্থায়ী হবে। আবার কোনো কোনো অঞ্চলে দেখা যাবে আংশিক সূর্যগ্রহণ।

১৩ ঘণ্টা আগে

‘পুরো সক্ষমতায় ফেরাতে’ ফের বন্ধ হবে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত এলএনজি টার্মিনাল

দেশি ও বিদেশি বিশেষজ্ঞদের সহায়তায় টার্মিনালটির কার্যক্রম আংশিকভাবে পুনরুদ্ধার করা হয়েছে জানিয়ে জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, ‘এর একটি অংশ এখন চালু রয়েছে। তবে অন্য অংশটি এখনও পুরোপুরি সচল হয়নি। দ্বিতীয় অংশটি সচল করতে গেলে বর্তমানে চলমান অংশটিও সাময়িকভাবে বন্ধ রাখতে হবে।’

১৩ ঘণ্টা আগে

শেয়ার কেলেঙ্কারি: সাহাবুদ্দিনসহ ২০ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ অক্টোবর

সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনসহ ২০ জনের বিরুদ্ধে ইসলামী ব্যাংকের শেয়ার কেলেঙ্কারির মামলায় তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ পিছিয়ে গেছে। আগামী ২৭ অক্টোবর তদন্ত প্রতিবেদন দাখিলের পরবর্তী দিন ধার্য করেছেন আদালত। আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন এ তথ্য জানিয়েছেন।

১৪ ঘণ্টা আগে