শেষ ধাপে বেসরকারি ফলাফলে বিজয়ী যারা

ডেস্ক, রাজনীতি ডটকম

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে ৬০ উপজেলায় ভোটগ্রহণ শেষ হয়েছে। বুধবার (৫ জুন) সকাল ৮টায় শুরু হয়ে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত। এবারের নির্বাচনেও অধিকাংশ উপজেলার ভোটকেন্দ্রে ছিল ভোটার খরা। কিছু জায়গায় সংঘর্ষ, প্রিজাইডিং কর্মকর্তা আটক, আচরণবিধি লঙ্ঘন-অনিয়মসহ বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে। অনিয়মের অভিযোগে কয়েকটি কেন্দ্রের এজেন্টদের কারাদণ্ড হয়েছে।

হবিগঞ্জ

হবিগঞ্জে চুনারুঘাট উপজেলায় চেয়ারম্যান পদে জয়লাভ করেছেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ লিয়াকত হাসান (ঘোড়া) এবং মাধবপুর উপজেলায় বিজয়ী হয়েছেন বিএনপির বহিষ্কৃত নেতা সৈয়দ মোহাম্মদ শাহজাহান।

টাঙ্গাইল

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার তাহরীম হোসেন সীমান্ত বিজয়ী হয়েছেন।

ভোলা​​​​​​​

ভোলার চরফ্যাশন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মো: জয়নাল আবেদীন আখন বিজয়ী হয়েছেন।

চাঁদপুর

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী খাজে আহমেদ মজুমদার বিজয়ী হয়েছেন।

সুনামগঞ্জ

সুনামগঞ্জ সদর উপজেলায় দ্বিতীয় বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জেলা যুবলীগের আহ্বায়ক ও এফবিসিসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট খায়রুল হুদা চপল। শান্তিগঞ্জে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এমপির ছেলে সাদাত মান্নান অভি।

রংপুর

রংপুরের বদরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে হ্যাট্রিক করলেন ফজলে রাব্বি সুইট।

বরগুনা

বরগুনার আমতলী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান। তালতলী উপজেলায় চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন মো: মনিরুজ্জামান মিন্টু।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

একযোগে ৪৯ পুলিশ পরিদর্শক বাধ্যতামূলক অবসরে

পুলিশের পরিদর্শক পদমর্যাদার ৪৯ কর্মকর্তাকে একযোগে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। চাকরির ২৫ বছর পূর্ণ হওয়ায় ‘জনস্বার্থে’ তাদের অবসরে পাঠানো হয়েছে।

১২ ঘণ্টা আগে

নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

হাসপাতালের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ইতোমধ্যেই নতুন ভবনের নির্মাণকাজ শেষ হয়েছে। শেষ হয়েছে অধিকাংশ যন্ত্রপাতি স্থাপনের কাজও। এটি চালু হলে হাসপাতালটির মোট শয্যা সংখ্যা বেড়ে এক হাজারে দাঁড়াবে। এর ফলে এটি দেশের বৃহত্তম বিশেষায়িত স্নায়ুরোগ চিকিৎসা কেন্দ্রে পরিণত হবে।

১৫ ঘণ্টা আগে

রবিউল আউয়ালের চাঁদের দেখা মেলেনি, ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবি

বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৬ আগস্ট পালন করা হবে ঈদে মিলাদুন্নবি। বাংলাদেশে দিনটি সরকারি ছুটি।

১ দিন আগে

১৫ সেপ্টেম্বর থেকে একাদশে ভর্তির আবেদন শুরুর প্রস্তাব, ক্লাস শুরু ১২ নভেম্বর

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বৃহস্পতিবার (১৩ আগস্ট) গণমাধ্যমকে বলেন, ১৫ সেপ্টেম্বর থেকে শুরু করে ১ অক্টোবর পর্যন্ত প্রথম ধাপের আবেদন গ্রহণ শুরুর প্রস্তাব করা হয়েছে।

১ দিন আগে