প্রতিবেদক, রাজনীতি ডটকম

সরকার একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ ও মানবিক বাংলাদেশ গড়তে বদ্ধপরিকর বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।
আজ শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এ সময় ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে একসাথে দেশ গড়ার আহ্বান জানানোর পাশাপাশি শিশুদের সৃজনশীল বিকাশ নিশ্চিত করতে প্রেসক্লাবে একটি সাংস্কৃতিক একাডেমি বা শিশু বিকাশ কেন্দ্র গঠনেরও পরামর্শ দেন মন্ত্রী।
সমাজকল্যাণমন্ত্রী বলেন, ‘শিশু, কিশোর, তরুণ এবং বয়স্ক সবাইকে সমান গুরুত্ব দিয়েই কাজ করছে সরকার।’
এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘প্রেসক্লাবের অধীনে একটি “সাংস্কৃতিক একাডেমি” বা “শিশু বিকাশ কেন্দ্র” গঠন করা উচিত। যেখানে শিশুরা পড়াশোনার পাশাপাশি গান, নাচ, আবৃত্তি, ছবি আঁকা এবং গল্প বলার মতো সৃজনশীল কাজগুলো শিখতে পারবে।’
এটি একটি কাঠামোগত রূপ পেলে দীর্ঘমেয়াদী সুবিধা হবে বলেও জানান তিনি। জাতীয় প্রেসক্লাবের এই উদ্যোগকে আরও কার্যকর করতে তিনি এটিকে বাংলাদেশ শিশু একাডেমির সঙ্গে সম্পৃক্ত করার পরামর্শ দেন।
এমন উদ্যোগ নিলে সরকারের অন্যান্য প্রতিষ্ঠান ও নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় তাদের পাশে দাঁড়াবে বলেও জানান মন্ত্রী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ, সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া, বিএফইউজের মহাসচিব কাদের গণি চৌধুরী, প্রধানমন্ত্রীর উপপ্রেসসচিব জাহিদুল ইসলাম রনিসহ অনেকে।

শাস্তি পাওয়া শিক্ষার্থীদের মধ্যে আরবি বিভাগের সাতজন; ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজ, অর্গানাইজেশন স্ট্র্যাটেজি অ্যান্ড লিডারশিপ প্রোগ্রাম, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ এবং আইন বিভাগের তিনজন করে শিক্ষার্থী রয়েছেন। ভূগোল ও পরিবেশ, ইংরেজি এবং দর্শন বিভাগ থেকে শাস্তি
১ দিন আগে
নগরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও জড়িতদের শনাক্তে কাজ শুরু করেছে পুলিশ।
১ দিন আগে
বিশ্বব্যাংকের মতে, দক্ষিণ এশিয়ার জনমিতিক পরিবর্তন নীতিগত পদক্ষেপ নেওয়ার জন্য একটি সুযোগ তৈরি করেছে। সরকারগুলো যদি এখনই স্কুলব্যবস্থার পরিকল্পনা করে এবং এই পরিবর্তন থেকে পাওয়া সুবিধা আবার শিক্ষায় বিনিয়োগ করে, তাহলে শিক্ষার্থীর সংখ্যা কমে যাওয়াকে প্রতিটি শিশুর জন্য আরও উন্নতমানের শিক্ষা নিশ্চিত করার স
১ দিন আগে
নির্দেশনায় বলা হয়, স্থানীয় সরকার বিভাগের আওতাধীন জেলা ও উপজেলা পর্যায়ের সব দাপ্তরিক মূল ভবন এবং জেলা পরিষদের আওতাধীন স্থাপনাগুলোতে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করতে হবে।
১ দিন আগে