বেগম রোকেয়াকে 'কাফির' আখ্যা: রাবি শিক্ষকের মন্তব্যে ক্ষুব্ধ শিক্ষক নেটওয়ার্ক

বিজ্ঞপ্তি
আপডেট : ১১ ডিসেম্বর ২০২৫, ১১: ২৫

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষক খন্দকার মাহমুদুল হাসান কর্তৃক নারী জাগরণের অগ্রদূত রোকেয়া সাখাওয়াত হোসেনকে 'মুরতাদ কাফির' আখ্যা দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক।

শিক্ষক নেটওয়ার্কের পক্ষ থেকে জানানো হয়, গত ৯ ডিসেম্বর রোকেয়া দিবসে নারী জাগরণ ও নারী অধিকার আন্দোলনের অগ্রদূত রোকেয়া সাখাওয়াত হোসেনকে ওই শিক্ষক তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট শেয়ার করে লেখেন, "আজ মুরতাদ কাফির বেগম রোকেয়ার জন্মদিন।"

শিক্ষক নেটওয়ার্কের প্রতিবাদে রোকেয়া সাখাওয়াত হোসেনের ভূমিকা তুলে ধরা হয়েছে। রোকেয়া ছিলেন একজন প্রখ্যাত সাহিত্যিক, শিক্ষাব্রতী, সমাজ-সংস্কারক এবং নারী জাগরণ ও নারী অধিকার আন্দোলনের অন্যতম পথিকৃৎ।

বেগম রোকেয়া যে সামাজিক পরিমণ্ডলে তিনি বেড়ে ওঠেন, সেখানে মেয়েদের প্রাতিষ্ঠানিক শিক্ষালাভের সুযোগ ছিল প্রায় অসম্ভব। নানা প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে তিনি শিক্ষালাভ করেন এবং পরবর্তীতে সমাজ সংস্কার ও নারী শিক্ষার বিস্তারে নিজেকে নিয়োজিত করেন। ২০ শতকের প্রথমদিকে বাঙালি মুসলমানদের মধ্যে নারী শিক্ষা ও নারী জাগরণে তিনিই প্রধানত নেতৃত্ব দেন।

ছোটগল্প, কবিতা, প্রবন্ধ, উপন্যাস, বিজ্ঞান, কল্পকাহিনী ও শ্লেষাত্মক রচনায় রোকেয়ার স্টাইল ছিল স্বকীয় বৈশিষ্ট্যমণ্ডিত।

তিনি নারী-পুরুষের সমকক্ষতার যুক্তি দিয়ে নারীদের অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক স্বাবলম্বিতা অর্জন করে সম-অধিকার প্রতিষ্ঠার ডাক দিয়েছিলেন। তার মতে, শিক্ষার অভাবই ছিল নারীর পশ্চাৎপদতার মূল কারণ।

নারী শিক্ষার বিস্তারে ১৯০৯ সালে তিনি ‘সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল’ স্থাপন করেন। পাঁচজন ছাত্রী নিয়ে এটির যাত্রা শুরু হলেও দ্রুতই এর ছাত্রী সংখ্যা একশত পেরিয়ে যায়। এছাড়া ১৯১৬ সালে তিনি প্রতিষ্ঠা করেন ‘আঞ্জুমানে খাওয়াতীনে ইসলাম’ বা মুসলিম মহিলা সমিতি। ফলে সাহিত্য চর্চা, সংগঠন পরিচালনা ও শিক্ষাবিস্তার এই ত্রিমাত্রিক ভূমিকায় অবতীর্ণ হয়ে রোকেয়া সাখাওয়াত হোসেন সমাজ সংস্কারে এগিয়ে আসেন এবং স্থাপন করেন উজ্জ্বল দৃষ্টান্ত।

রোকেয়া সাখাওয়াত হোসেন বাংলা তথা তৎকালীন ভারতীয় উপমহাদেশের নারীশিক্ষা ও মানবিক মূল্যবোধের অন্যতম পথিকৃৎ হিসেবে পরিচিত।

তিনি লড়েছেন অন্ধ কুসংস্কার, বৈষম্য ও অজ্ঞতার বিরুদ্ধে। তিনি ধর্মবিদ্বেষী ছিলেন না, বরং সমাজে ও দেশে এবং বিশেষত নারী সমাজের প্রতি ধর্মের সংকীর্ণ ব্যাখ্যার সমালোচনা করেছেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষক খন্দকার মাহমুদুল যেভাবে তাকে ‘কাফির মুরতাদ’ আখ্যা দিয়েছেন, তা ঘোরতর অন্যায় ও অসম্মানজনক। একইসঙ্গে সমগ্র শিক্ষক সমাজের জন্য তা গ্লানিকর। এ ধরনের দায়িত্বহীন মন্তব্য বর্তমানে বাঙালি মুসলমান নারীসহ সকল নারীর পথচলাকে ঝঁকিপূর্ণ করে তোলে।

রোকেয়ার জন্মদিবসে তাকে হেয় করার চেষ্টা তার বিশাল অবদানকে ছোট করতে পারে না, তিনি দিনে দিনে আরও উজ্জ্বল হবেন। উল্টো এ ধরনের ব্যক্তি চরম সংকীর্ণ মানসিকতার পরিচায়ক হিসেবে ধিকৃত হবেন।

এটা পরিহাসের বিষয় যে, একদিকে রোকেয়ার প্রতি রাষ্ট্রীয় সম্মান জানানো হচ্ছে, অন্যদিকে একজন বিশ্ববিদ্যালয় শিক্ষক তার বিরুদ্ধে অপপ্রচার ও ঘৃণা ছড়াচ্ছেন। এই ব্যক্তির এরকম বক্তব্য সমাজে ধর্মীয় অসহিষ্ণুতা বাড়াতে এবং নারীর প্রতি অনলাইনে ও বাস্তবে চলমান সহিংসতা আরও বাড়িয়ে তুলতে মদদ যোগায়, যাকে-তাকে যখন-তখন ‘নাস্তিক’ বা ‘মুরতাদ’ বলে ‘হত্যাযোগ্য’ করে তোলার পথ প্রশস্ত করে। ফলে এ বক্তব্যকে ‘মতপ্রকাশের স্বাধীনতা’ বলা যায় না, বরং ‘হেইটস্পিস’ হিসেবেই গণ্য করতে হবে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্ক এহেন প্রতিক্রিয়াশীল মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে এবং অবিলম্বে এরকম ঘৃণা ও উস্কানিমূলক বাক্য প্রত্যাহারের দাবি জানাচ্ছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

আমিরাতকে ফের শ্রম ভিসা চালুর অনুরোধ পররাষ্ট্রমন্ত্রীর

সংযুক্ত আরব আমিরাতে প্রায় ১২ লাখ বাংলাদেশি প্রবাসী হিসেবে কর্মরত রয়েছেন। তাদের সেখানে থাকার ও কাজ করার সুযোগ দেওয়ার জন্য আমিরাতের রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান পররাষ্ট্রমন্ত্রী। এ সময় তিনি ফের দেশটিতে শ্রম ভিসা চালুর অনুরোধ জানান।

২ ঘণ্টা আগে

সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী

বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে ১৭ বছরে বিরোধী দলের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের বিরুদ্ধে দায়ের করা রাজনৈতিক হয়রানিমূলক আরও ১২০২টি মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

৩ ঘণ্টা আগে

৬ প্রশাসককে প্রধানমন্ত্রীর নির্দেশনা— গ্রিন ও ক্লিন সিটি চাই

দেশের ছয় সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসকদের গ্রিন ও ক্লিন সিটি গড়ে তোলার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

৪ ঘণ্টা আগে

সরকারি কর্মচারীদের নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত হওয়ার নির্দেশ

সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা বা কর্মচারীদের নির্ধারিত সময় অনুযায়ী অফিসে উপস্থিতি ও প্রস্থান সংক্রান্ত অফিস আদেশের অনুলিপি সব সচিব, বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকদের পাঠানো হয়েছে।

৪ ঘণ্টা আগে