প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফরে হতে পারে ৫ সমঝোতা সই

কূটনৈতিক প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১০ আগস্ট ২০২৫, ১৯: ২৫

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে তিন দিনের সরকারি সফরে সোমবার (১১ আগস্ট) দেশ ছাড়ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

সফরে প্রায় পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হতে পারে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং ও পররাষ্ট্র মন্ত্রণালয়।

রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (পাবলিক ডিপ্লোমেসি) শাহ আসিফ রহমান জানান, ১২ আগস্ট পুত্রযায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধান উপদেষ্টা।

আলোচনায় রোহিঙ্গা প্রত্যাবাসন, শ্রমবাজার সম্প্রসারণ, গভীর সমুদ্রের সঠিক ব্যবহার, কৃষি ও দ্বিপাক্ষিক বাণিজ্য জোরদারের বিষয়গুলো গুরুত্ব পাবে। রোহিঙ্গা প্রত্যাবাসনে মালয়েশিয়া ও আসিয়ানভুক্ত দেশগুলোকে আরও সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানানো হবে।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, বৈঠকে খাজানার সঙ্গে বর্জ্য ব্যবস্থাপনা সহযোগিতা, গভীর সমুদ্রে মাছ ধরার ক্ষেত্রে বিনিয়োগ আহ্বান করা হবে।

তিনি বলেন, আমরা সমুদ্রের ৪০-৫০ কিলোমিটারের মধে্য আমরা মাছ আহরণ করি। অথচ সমুদ্রের সীমানা প্রায় ২ লক্ষ ১০ হাজার বর্গকিলোমিটার।বাংলাদেশের সীমানার চেয়ে বেশি। এখানে প্রধান উপদেষ্টা গুরুত্ব দিতে চাইছেন। এর আগে জাপান সফরেও প্রধান উপদেষ্টা অনেক কথা বলেছেন।

এছাড়া প্রোটন হোল্ডিংসের সঙ্গে ইলেকট্রিক যানবাহন উৎপাদন সম্ভাবনা এবং মোবাইল নেটওয়ার্ক কোম্পানি এক্সিয়াটার প্রধান নির্বাহীর সঙ্গে বৈঠকও সূচিতে রয়েছে বলে জানান তিনি।

প্রোটন হোল্ডিংস ইলেক্ট্রিক যানের ওপর অনেক ইনভেস্ট করছে। বাংলাদেশেও ইভি ম্যানুফেক্চার করা যায় কিনা, করলেও  কেমন সহযোগতা করতে পারি--সেটা নিয়ে আলোচনা হবে।

সফরে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এবং আইন উপদেষ্টা আসিফ নজরুলসহ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা প্রধান উপদেষ্টার সঙ্গে থাকবেন। মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সঙ্গেও তাঁর সাক্ষাৎ হতে পারে।সেখানে তারা মালয়েশিয়ায় কর্মী পাঠানোয় জটিলতা নিরসনের বিষয়ে কথা বলবেন।

শফিকুল আলম বলেন, বিডার চেয়ারম্যান আশিক চৌধুরি বেশ কয়েকটি বিজনেস কনফারেন্সে বক্তব্য রাখবেন। আমরা আশা করছি এই সফর সফল হবে। আমাদের দেশ থেকে মালয়েশিয়ায় অনেকে পড়তে যায় কিন্তু অনেক ক্ষেত্রে তাদের ভালো চাকরি হয় না। এ বিষয়টা নিয়েও আলোচনা করা হবে।

মালয়েশিয়ায় শ্রম বাজারের সিন্ডিকেট বিসয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা একটা স্ট্রাক্চারাল ইস্যু। এখানে অনেক বিষয় জড়িত। ড. আসিফ নজরুল শুরু থেকেই এটা নিয়ে লেগে আছেন। আমরা আশা করছি সামনে এটা আরো বেটার জায়গায় যাবে।

কয়েকজন বাংলাদেশির বিরুদ্ধে মালয়েশয়ার পুলিশ জঙ্গিবাদের যে অভিযোগ তুলেছিল সে বিষয়ক এক প্রশ্নের জবাবে তিনি বলেন,   দুই দেশের জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তাদের মধ্যে একটি স্থায়ী কাঠামো গড়ে উঠেছে। এর ফলে এখন যেকোনো তথ্য যাচাই ও বিনিময় করা সম্ভব হচ্ছে, আর বিষয়গুলো দুই দেশ ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে।

এক সাংবাদিক প্রশ্ন করেন, গত এপ্রিল মাসে মালয়েশিয়া সরকার প্রবাসী কল্যাণ উপদেষ্টাকে এক চিঠিতে জানিয়েছিল যে ২০২২ থেকে ২০২৪ সালের মধ্যে দেশটিতে যাওয়া কিছু বাংলাদেশি শ্রমিকের বিরুদ্ধে মানি লন্ডারিং ও মানবপাচারের মামলা রয়েছে। প্রমাণহীন এসব মামলা প্রত্যাহার না হলে শ্রমবাজার বিষয়ে তারা আর এগোবে না বলেও সতর্ক করেছিল।

এ বিষয়ে কোনো অগ্রগতি হয়েছে কি না জানতে চাইলে শফিকুল আলম বলেন, এ বিষয়ে মাননীয় মন্ত্রী (প্রবাসী কল্যাণ উপদেষ্টা) ভালো বলতে পারবেন, কারণ চিঠিটি আমি দেখিনি।

আর মালয়েশিয়ায় জঙ্গি গোষ্ঠীর সাধে সম্পৃক্ততা সন্দেহে আটক বাংলাদেশিদের বিষয়ে প্রেস সেক্রেটারি বলেন, দুই দেশের পুলিশের মধ্যে একটা চুক্তি হয়েছে। এখন থেকে যেকোনো ধরনের তথ্য যাতে যাচাই বাছাই করা যায় এবং দ্রুত তথ্য শেয়ার করা যায় সে বিষয়ে আলোচনা হচ্ছে।

উল্লেখ্য, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম গত বছরের অক্টোবরে ড. ইউনূসের আমন্ত্রণে বাংলাদেশ সফর করেছিলেন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বজ্রপাতে ৫ জেলায় ৭ জনের মৃত্যু

দুপুরে বজ্রপাতে কলাপাড়া উপজেলার নয়াকাটা গ্রামে জহির চৌকিদার (২৮) ও পূর্ব চাকামইয়া গ্রামের সেতারা বেগমের (৫৫) মৃত্যু হয়। স্থানীয়রা জানায়, দুপুরে জহির তার বাবা-মায়ের সঙ্গে ক্ষেতে পানি নিষ্কাশনের কাজ করছিল। এ সময় হঠাৎ বজ্রপাতের ঘটনা ঘটে। অন্যদিকে সেতারা বেগম গরু নিয়ে খোলা মাঠে ঘাস খাওয়াতে যাচ্ছিল। বজ্র

১২ ঘণ্টা আগে

জুলাই আন্দোলন দীর্ঘ দেড় দশকের লড়াই-সংগ্রামের ফলাফল: নুরুল হক নুর

আন্দোলনের সময়কার অভিজ্ঞতা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, ১৬ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত সময় ছিল অত্যন্ত চ্যালেঞ্জপূর্ণ। তিনি দাবি করেন, আন্দোলনের আট দফা কর্মসূচি তিনি নিজেই প্রণয়ন করেছিলেন এবং সে সময় বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ ছিল।

১২ ঘণ্টা আগে

হামে আক্রান্তদের বড় অংশই টিকাবিহীন শিশু: স্বাস্থ্য অধিদপ্তর

বুধবার (২৯ এপ্রিল) বিকেলে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের সভা কক্ষে হাম পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস।

১৩ ঘণ্টা আগে

বিপৎসীমার ওপরে ৪ নদীর পানি, ৫ জেলায় বন্যার সতর্কতা

দেশ জুড়ে শুরু হওয়া ভারী থেকে অতিভারী বর্ষণে দেশের উত্তর-পূর্বাঞ্চলের বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। ইতোমধ্যে মৌলভীবাজার ও নেত্রকোনা জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এই ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকলে পাঁচ জেলায় বন্যা হতে পারে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের সংস্থা বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

১৪ ঘণ্টা আগে