প্রতিবেদক, রাজনীতি ডটকম

গণশুনানি ছাড়া বিদ্যুৎ ও জ্বালানির দাম নির্ধারণ করবে না সরকার। এ বিষয়ে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২২ আগস্ট) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
ফলে বিদ্যুৎ, গ্যাস ও পেট্রোলিয়ামজাত পণ্যের দাম নির্ধারণের ক্ষেত্রে গণশুনানি আয়োজনের বাধ্যবাধকতা ফিরছে।
এর আগে গত রবিবার জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান জানিয়েছিলেন, জ্বালানির দাম সমন্বয় করতে এনার্জি রেগুলেটরি কমিশনে পাঠানো হয়েছে। সে সময় তিনি জানান, পরিস্থিতি জটিল না হলে দাম বাড়ানো হবে না।
২০২৩ সালের জানুয়ারিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের নির্বাহী আদেশে বিদ্যুতের দাম বাড়াতে গণশুনানি কার্যক্রম স্থগিত করে এনার্জি রেগুলেটরি কমিশন।

রোববার (৯ আগস্ট) চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়ায় পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে এক সমাবেশে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
১৬ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের ভার্মন্ট বিশ্ববিদ্যালয়ের গবেষকদের নতুন এক গবেষণায় দেখা গেছে, খাদ্যবর্জ্য ল্যান্ডফিলে না পাঠিয়ে বিকল্প ব্যবস্থায় নেওয়া হলে সংশ্লিষ্ট জলবায়ু প্রভাব ৮৯ থেকে ৯৯ শতাংশ পর্যন্ত কমতে পারে। একই সঙ্গে পানিতে অতিরিক্ত পুষ্টি উপাদান জমে শৈবাল বৃদ্ধির মতো ‘ইউট্রোফিকেশন’ সমস্যাও কমানো সম্ভব।
১৬ ঘণ্টা আগে
রোববার (৯ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে হেলিকপ্টারে করে ফটিকছড়ির পেহেলগাজী দিঘীর মাঠে অবতরণ করেন প্রধানমন্ত্রী।
১৭ ঘণ্টা আগে
রোববার (৯ আগস্ট) দুপুরে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
১৭ ঘণ্টা আগে