'মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন নিয়ে সিদ্ধান্ত ১০ এপ্রিল'

প্রতিবেদক, রাজনীতি ডটকম

সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেন, নববর্ষের ‘মঙ্গল শোভাযাত্রা’র নাম পরিবর্তন হবে কি না, সে বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষ আলোচনা করে সিদ্ধান্ত নেবে। মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে বাংলা নববর্ষ ১৪৩২ উদ্‌যাপন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাসংক্রান্ত বৈঠকে তিনি এ কথা বলেন।

সংস্কৃতি উপদেষ্টা বলেন, আগামী ১০ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা সভা হবে, সেখানে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সভা শেষে প্রেস ব্রিফিংয়ে সিদ্ধান্তের কথা ঢাকা বিশ্ববিদ্যালয় জানাবে। তবে নাম পরিবর্তন নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আজকে কোনো আলোচনা হয়নি। যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় এটা আয়োজন করে, সেহেতু তারাই এ বিষয় সিদ্ধান্ত নেবে।

সংস্কৃতি উপদেষ্টা আরও বলেন, ‘চৈত্রসংক্রান্তি ও নববর্ষ উপলক্ষে ঢাকাসহ দেশজুড়ে বাঙালি ও অন্যান্য জাতিগোষ্ঠীর কী কী অনুষ্ঠান হচ্ছে এর হাইলাইটগুলো নিয়ে আগামীকাল একটা সংবাদ সম্মেলন হবে। সেখানে আমরা লিখিত আকারে বিস্তারিত দিয়ে দেব কোথায় কখন কী হবে।’

মঙ্গল শোভাযাত্রা কী নাম দিয়ে পালন করা হবে—এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করছেন। তাঁরাই আলোচনার মাধ্যমে নাম ঠিক করে আপনাদের জানাবেন। নাম পরিবর্তন হবে কি হবে না, তা ঢাকা বিশ্ববিদ্যালয় জানাবে। যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় শোভাযাত্রাটা করে। তাই তারাই নির্ধারণ করবে।’

এর আগে তিনি বলেছেন যে এ বছর শোভাযাত্রা আরও বেশি ইনক্লুসিভ হবে। সেটা কীভাবে করবেন বা কী কী থাকছে জানতে চাইলে উপদেষ্টা বলেন, এবারের শোভাযাত্রায় বাঙালিসহ অন্য ২৬টি জাতিগোষ্ঠী অংশ নেবে। এটা সরকারি উদ্যোগে হবে। এখনই বান্দরবানে নৃ-গোষ্ঠীর আয়োজনে মেলা চলছে। চৈত্রসংক্রান্তিতে ছুটি ঘোষণা করা হয়েছে, যাতে বিভিন্ন জাতিগোষ্ঠী উৎসব করতে পারে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ওবায়দুল কাদেরসহ ৭ আসামির মামলার রায় কাল

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

৪ ঘণ্টা আগে

কৃষিপণ্যের আমদানি কমাতে বললেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী বলেন, দেশে উৎপাদন করা সম্ভব— এমন কৃষি ও খাদ্যপণ্যের ক্ষেত্রে আমদানির ওপর নির্ভরতা ধীরে ধীরে কমাতে হবে। এ জন্য গবেষণা, উন্নত জাত, আধুনিক প্রযুক্তি, সেচ ও যান্ত্রিকীকরণের সুবিধা দ্রুত কৃষকের কাছে পৌঁছে দিয়ে দেশীয় উৎপাদন বাড়াতে আরও জোর দিতে হবে। দেশের মানুষের খাদ্যনিরাপত্তা নিশ্চিতের পাশা

১৭ ঘণ্টা আগে

আদালতের আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট

আদালত রায়ে বলেন, সংবিধানের ১১২ অনুচ্ছেদ অনুযায়ী আদালতের রায় সবার জন্য বাধ্যতামূলক। সে রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ রয়েছে। কিন্তু রায়ের বিরুদ্ধে হরতাল বা ধর্মঘট আহ্বান করা অবৈধ ও সংবিধান পরিপন্থি।

১৮ ঘণ্টা আগে

চাঁপাই সীমান্তে নৌকাডুবি, ১০ বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ

বিজিবি জানিয়েছে, শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদরের বাখেরআলী এলাকার আলীমনগর ঘাট থেকে ১২ জন যাত্রী নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা জহুরপুরটেক গ্রামের উদ্দেশে রওনা হয়। পথে পদ্মা নদীতে নৌকাটি ডুবে যায়। এ সময় মো. ওয়াসিম (২৩) নামের একজন সাঁতরে বাঁচলেও ১১ জন স্রোতে ভেসে যান।

১৯ ঘণ্টা আগে
Advertisement