‘সব দল নয়, সব মানুষের অংশগ্রহণেই নির্বাচন হবে অন্তর্ভুক্তিমূলক’

কূটনৈতিক প্রতিবেদক, রাজনীতি ডটকম
বুধবার ডি-ক্যাব টকে কথা বলছেন বাংলাদেশে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস। ছবি: ফোকাস বাংলা

অন্তর্ভুক্তিমূলক নির্বাচন বলতে সব দল নয়, বরং সব ধরনের মানুষের অংশগ্রহণেকে শর্ত হিসেবে উল্লেখ করেছেন বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস।

নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জাতিসংঘ অন্তর্ভুক্তিমূলক বলতে মনে করে রাজনৈতিক দলের নয়, বরং সমাজের প্রতিটি স্তরের মানুষ যেন ভোট দিতে পারে। নারী, নৃগোষ্ঠী, বিভিন্ন ধর্মের মানুষ যেন ভোট দিতে পারে— এ বিষয়টিকেই আমরা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন বলছি।

বুধবার (৪ জুন) জাতীয় প্রেসক্লাবে কূটনৈতিক বিটের সাংবাদিকদের সংগঠন ডিক্যাবের এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে এসব কথা বলেন তিনি।

আওয়ামী লীগ অংশগ্রহণ না করলে নির্বাচন অন্তর্ভুক্তিমুলক হবে কি না— এমন এক প্রশ্নের জবাবে জাতিসংঘের এই কর্মকর্তা বলেন, জাতিসংঘের অন্তর্ভুক্তিমূলক দৃষ্টিভঙ্গীর মানে হলো প্রতিটি বাংলাদেশির নিজের কণ্ঠস্বর থাকা।

আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে গোয়েন লুইস বলেন, এই প্রশ্ন সরকারকে করতে হবে। আমি আওয়ামী লীগ বা বিএনপির রাজনৈতিক অবস্থান নিয়ে কিছু বলছি না। আমি বোঝাতে চাইছি, জাতিসংঘ কোনো রাজনীতিতে সম্পৃক্ত নয়।

সব রাজনৈতিক দলের অংশগ্রহণ ও অন্তর্ভুক্তি সম্ভাব্য বিশৃঙ্খলা প্রতিরোধে সহায়তা করবে বলে মনে করেন গোয়েন লুইস। তিনি এ-ও বলেন, তবে আমি মনে করি পরিস্থিতিও দেখতে হবে... দেশের অবস্থা দেখে সরকারের সিদ্ধান্ত নিয়েছে। এটি খুবই রাজনৈতিক একটি সিদ্ধান্ত এবং সরকারের সিদ্ধান্ত।

চলমান সংস্কার প্রক্রিয়ায় বাংলাদেশকে সমর্থনের জন্য ঢাকায় শিগগিরই জাতিসংঘ মানবাধিকার অফিস খোলা হচ্ছে বলেও জানান গোয়েন লুইস। বলেন, এ বিষয়ে একটি সমঝোতা স্মারকও চূড়ান্ত হয়েছে।

বাংলাদেশ সরকারের সঙ্গে করিডোর বিষয়ে কোনো আলোচনায় জাতিসংঘ নেই, এ কথাও বলেন এই কর্মকর্তা। বলেন, করিডোর বিষয়টি বাংলাদেশ ও মিয়ানমারের নিজস্ব বিষয়। দুই দেশ আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বাংলাদেশ চায় চীন অর্থনৈতিকভাবে পাশে থাকুক: মির্জা ফখরুল

মির্জা ফখরুল বলেন, বর্তমান বিশ্বে চীনের রাজনৈতিক ও অর্থনৈতিক গুরুত্ব ক্রমেই বাড়ছে। উন্নয়নশীল দেশগুলোর মতো বাংলাদেশও বাণিজ্য, উন্নয়ন ও নিরাপত্তাসহ বিভিন্ন ক্ষেত্রে চীনের সঙ্গে সহযোগিতা আরও বিস্তৃত করতে আগ্রহী।

৮ ঘণ্টা আগে

বন্যা-জলোচ্ছ্বাস প্রতিরোধে বেঁড়িবাধ নির্মাণসহ নানা পরিকল্পনা নিয়েছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

বেলা সাড়ে ১১টায় পেকুয়া উপজেলা মাঠে শামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে ১০০ ঘর নির্মাণ কার্যক্রমের উদ্বোধনকালে তিনি জানান, পানি উন্নয়ন বোর্ড কোনো স্লুইসগেটের দায়িত্বে থাকবে না। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরাই এটির রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকবে।’

৯ ঘণ্টা আগে

টিকার মাধ্যমে জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধ সম্ভব: এনআইসিআরএইচ পরিচালক

জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের (এনআইসিআরএইচ) পরিচালক ডা. মোস্তফা আজিজ সুমন বলেছেন, সব ধরনের ক্যান্সার প্রতিরোধ করা সম্ভব না হলেও জরায়ুমুখের ক্যান্সারের মতো কিছু ক্যান্সার, টিকার মাধ্যমে প্রতিরোধ করা যায়।

১০ ঘণ্টা আগে

কাশিমপুর মহিলা কারাগার থেকে আসামি পলায়ন, ৭ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়ায় রিপোর্টের ভিত্তিতে গতকাল তাদের ৭ জনকে বরখাস্ত করা হয়েছে।

১২ ঘণ্টা আগে