ফ্লোটিলা বহর আটক, বাংলাদেশের কঠোর নিন্দা

প্রতিবেদক, রাজনীতি ডটকম

গাজার অবরোধ ভেঙে মানবিক সহায়তা নিয়ে যাওয়ার চেষ্টাকারী ৪২টি নৌযানের (সুমুদ ফ্লোটিলা) মধ্যে ৪১টিই আটক করেছে ইসরায়েল। আন্তর্জাতিক জলসীমায় মানবিক সহায়তা বহনকারী নৌযান আটক করার এই ঘটনায় কঠোর নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার।

শুক্রবার (৩ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই পদক্ষেপ আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহারের নগ্ন দৃষ্টান্ত।

বাংলাদেশ সরকার অবিলম্বে আটক মানবিক সহায়তাকারী ও কর্মীদের নিঃশর্ত মুক্তি দাবি করেছে এবং ইসরায়েলের প্রতি গাজার ওপর গণহত্যামূলক যুদ্ধ ও মানবিক অবরোধ বন্ধ করার দাবি জানিয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই মানবিক সহায়তা বহনকারী ফ্লোটিলা ফিলিস্তিনি জনগণের সঙ্গে বৈশ্বিক সংহতির প্রতীক। অথচ ইসরায়েল এখনো গাজার বেসামরিক জনগণকে জীবন, মর্যাদা ও জীবিকার মৌলিক অধিকার থেকে বঞ্চিত করছে।

বাংলাদেশ সরকার ও জনগণ এ কঠিন সময়ে ফিলিস্তিনি জনগণের প্রতি অবিচল সংহতি পুনর্ব্যক্ত করেছে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

‘হজ এজেন্ট কাফেলা কার্ড’ চালু করেছে ইসলামী ব্যাংক

বছরে সর্বোচ্চ চারবার বিমানবন্দরের বলাকা লাউঞ্জ বিনামূল্যে ব্যবহারের সুবিধা পাবেন কার্ডধারীরা। প্রত্যেক হজযাত্রী এ কার্ডে সর্বোচ্চ ১ হাজার ২০০ ডলার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা লোড করে নিতে পারবেন। কার্ডটি তাৎক্ষণিকভাবে ইস্যু ও ডেলিভারি করা হবে। এ জন্য কোনো চার্জ দিতে হবে না।

৩ ঘণ্টা আগে

ইউপি চেয়ারম্যান হত্যা: ৩ জনের মৃত্যুদণ্ড, ৪ জনকে যাবজ্জীবন

টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম ফারুক হোসেন হত্যা মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড এবং চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

৩ ঘণ্টা আগে

৪০৪ শিক্ষকের বিরুদ্ধে ‘ফ্যাক্ট ফাইন্ডিংস কমিটি’ কেন বেআইনি নয়, হাইকোর্টের রুল

আগামী চার সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে। চার আইনজীবীর করা রিটের প্রাথমিক শুনানি শেষে সোমবার (২১ সেপ্টেম্বর) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি শেখ তাহসীন আলীর হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

৩ ঘণ্টা আগে

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা: এমপি নজরুল ৪, প্রথম স্ত্রী ১ দিনের রিমান্ডে

এজাহারে বলা হয়, বিয়ের পর থেকেই বিভিন্ন বিষয় নিয়ে নজরুল ও মাকসুদা শারীরিক ও মানসিক নির্যাতন করতেন বলে মরিয়ম তাঁর পরিবারকে বলে গেছেন। এর মধ্যে রোববার বিকেল সাড়ে ৫টার দিকে নজরুল মোবাইল ফোনে বাদীকে দ্রুত বাসায় যেতে বলেন। সেখানে গিয়ে মরিয়মকে গলায় ফাঁস দিয়ে ঝুলে থাকতে দেখেন বাবা মাসুম বিল্লাহ।

৪ ঘণ্টা আগে
Advertisement